‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
সহিংসতা ও পেট্রলবোমা মেরে দিল্লি থেকে বাণিজ্যিক ফ্লাইটে কোনো পলাতক ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, ভারতে পালিয়ে থাকা ব্যক্তিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সম্পন্ন হবে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায়।
গতকাল জুমুয়াবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এখানে দিল্লি থেকে পেট্রলবোমা মেরেও কোনো পলাতক সন্ত্রাসীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না; আমি বলতে চাচ্ছি, কোনো বাণিজ্যিক ফ্লাইটের সাধারণ যাত্রী হিসেবে নয়। এটি আসলে ঘটবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি 'সন্ত্রাসী সংগঠন' আখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ ও অন্যান্য সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
এ ধরনের নাশকতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে কি নাÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তা নাকচ করে দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকার এই অপরাধীদের কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর।
বিদেশে ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, 'না, আমি বলতে চাচ্ছি, দেখুন-'জয় বাংলা' এখন একটি পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।'
আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে অভিযোগ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকা-ের জন্য দলটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেন, 'এখন মূলত সন্ত্রাসী কর্মকা-ের কারণে আওয়ামী লীগ স্থগিত রয়েছে। এটি এখন প্রায় একটি সন্ত্রাসী দল হিসেবে বিধিবদ্ধ হওয়ার পর্যায়ে রয়েছে।'
তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত নেতাসহ দলটির শীর্ষ নেতৃত্ব দেশে সহিংস কর্মকান্ডে উসকানি দিচ্ছেন। দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে জানিয়ে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছে এবং আইনের দীর্ঘ হাতের মাধ্যমে আমরা তাদের পাকড়াও করব। তাই বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই এবং বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসীর জায়গা নেই।'
সাম্প্রতিক সহিংসতাকে বিচ্ছিন্ন নাশকতা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পেট্রলবোমা হামলা ও আগুন দিয়ে সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করা যাবে না।
তিনি বলেন, 'এটি কার্যত এখন একটি বিক্ষিপ্ত সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এখানে একটা পেট্রলবোমা মারবে, ওখানে আগুন দিয়ে পালিয়ে যাবে।'
আরও পড়ুন
সব ›
লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত
পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ
পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায়
পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক্ষার মিল নেই -রিজভী
নিজস্ব প্রতিবেদক: পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক…
সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক
আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্র…
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস -আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি…
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ
গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে -প্রতিমন্ত্রী ফরিদুল
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত কর…
টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।