রবিবার

হিজরী
১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৪ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২২ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৭ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদনসোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপমাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থীস্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকাসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী ও কটাক্ষ করে লেখা সমস্ত বই ও পত্র-পত্রিকার লেখক, অনুবাদক, প্রকাশক, প্রচারক, সমর্থক সকলেই কাট্টা মুরতাদের অন্তর্ভুক্ত।মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি ও আখেরী রসূল মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন, এছাড়া বাকি সব কিছু। সুবহানাল্লাহ!মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানেরসিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারাএআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন

সিলেট থেকে ৩ ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা

আন নাফে’ প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, সকাল ১১:২১ আপডেট: ২১ নভেম্বর, ২০২৬, বিকাল ৩:২৫
সিলেট থেকে ৩ ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

সিলেট থেকে ঢাকা যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। এ লক্ষ্য সামনে রেখে ২০৯ কিলোমিটার দীর্ঘ সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।

এ জন্য চলমান প্রকল্পের ব্যয় ৪ হাজার ২৩ কোটি টাকা বাড়িয়ে ২০ হাজার ৯৪১ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ব্যয় কমাতে আগের মহাসড়ক উন্নয়নের (ছয় লেনের) মূল প্রকল্প থেকে বাদ দেওয়া ২২টি ওভারপাস ও ২৭টি আন্ডারপাস সংশোধিত ডিপিপিতে যুক্ত করা হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে ফ্লাইওভার। প্রস্তাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত ২০৯.৩২৮ কিলোমিটার এই এক্সপ্রেসওয়েতে থাকবে নিয়ন্ত্রিত প্রবেশ ও বহির্গমন সুবিধা।

সূত্র বলেছে, সড়ক নিরাপত্তা পর্যালোচনায় এবং নকশার সীমাবদ্ধতা দূর করতে ওভারপাস, আন্ডারপাস, ফ্লাইওভার ও পথচারী আন্ডারপাস যুক্ত হচ্ছে। নতুন কিছু অবকাঠামো যুক্ত হওয়ায় ব্যয় আগের চেয়ে প্রায় ২৩ শতাংশ বাড়ছে। তবে প্রকল্পের মূল পরিকল্পনা অনুযায়ী ২০৯ কিলোমিটার সড়ক, সেতু ও ফ্লাইওভার নির্মাণ বাবদ ব্যয় বাড়ছে না। মূল প্রকল্পে দুই লেনের এই মহাসড়ককে উভয় পাশে পৃথক সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা ছিল।

সংশোধিত ডিপিপিতে মহাসড়কের দৈর্ঘ্য অপরিবর্তিত রয়েছে। এতে ১৭টি ফ্লাইওভার ও রেল ওভারপাস, যানবাহন চলাচলের ২২টি আন্ডারপাস, হালকা যানের জন্য ৩৪টি আন্ডারপাস, ৮৯টি পথচারী আন্ডারপাস, ১৫টি ক্যাটল আন্ডারপাস এবং ২টি বন্য প্রাণী আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া ফুটওভার ব্রিজের সংখ্যা ২৬টি থেকে বাড়িয়ে ৪৫টি করার প্রস্তাব রয়েছে। মূল ডিপিপিতে ফ্লাইওভার ও রেল ওভারপাস ছিল ১৩টি।

প্রকল্পের নথিতে বলা হয়েছে, সংশোধিত নকশা বাস্তবায়িত হলে ঢাকা (কাঁচপুর) থেকে সিলেট যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। বিদ্যমান নকশার তুলনায় ভ্রমণের সময় গড়ে দুই ঘণ্টা কমবে। পাশাপাশি যানবাহনের গতি, সড়কের সক্ষমতা ও যাত্রার সময়ের নির্ভরযোগ্যতা বাড়বে। দুর্ঘটনার প্রবণতা এবং কমবে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত ১ ঘণ্টা আগে পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার ১ ঘণ্টা আগে পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ ১ ঘণ্টা আগে পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায় পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায় ১ ঘণ্টা আগে পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক্ষার মিল নেই -রিজভী নিজস্ব প্রতিবেদক: পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক… ১ ঘণ্টা আগে সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক ১ ঘণ্টা আগে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ নিজস্ব প্রতিবেদক: মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্র… ১ ঘণ্টা আগে বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস -আইনমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি… ১ ঘণ্টা আগে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ ১ ঘণ্টা আগে গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে -প্রতিমন্ত্রী ফরিদুল বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত কর… ১ ঘণ্টা আগে টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা ১ ঘণ্টা আগে দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট ১ ঘণ্টা আগে