হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট!
নেত্রকোনা সংবাদদাতা:
মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর হাটে ক্যারেট ভর্তি হাঁসের ডিমের হাটে বদলে দিচ্ছে অর্থনীতি। যেদিকে দু’চোখ যায়, সেদিকেই বিস্তীর্ণ পানিরাশি। হাওরের বুকে হাজারো হাঁসের বিচরণ। সেই হাঁসের ডিম ঘিরেই গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। সপ্তাহের একটি দিন যেন বদলে যায় পুরো এলাকার চিত্র। ভোর থেকেই শুরু হয় হাঁসের ডিমের বেচাকেনা। খামারি, ব্যবসায়ী ও পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে হাট। এক দিনেই বিক্রি হয় ৮ থেকে ১০ লাখ ডিম।
স্থানীয় ব্যবসায়ীদের হিসাবে, লেনদেন ছাড়িয়ে যায় প্রায় কোটি টাকার ঘরে। আর এসব ডিমের বড় একটি অংশ পৌঁছে যায় রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে প্রতি মঙ্গলবার বসে হাঁসের ডিমের এই জমজমাট হাট। জেলার মদন, খালিয়াজুড়ী, মোহনগঞ্জসহ আশপাশের হাওরাঞ্চল থেকে ডিম নিয়ে আসেন খামারি ও ব্যবসায়ীরা।
শুধু নেত্রকোনা নয়, পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকেও এখানে ডিম আসে হাজার হাজার।হাটে সকালজুড়ে চলে কর্মব্যস্ততা। কেউ ডিম বাছাই করছেন, কেউ সাজাচ্ছেন ঝুড়ি কিংবা ক্যারেটে। অন্যদিকে পাইকারদের সঙ্গে চলছে দরদাম। কেনাবেচা শেষে ডিমভর্তি ক্যারেট ও ঝুড়ি তোলা হচ্ছে ট্রাকে। সেখান থেকে ডিম যাচ্ছে রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে।

স্থানীয়দের ভাষ্যমতে, আদর্শনগরের এই হাট এখন শুধু ডিম কেনাবেচার স্থান নয়, হাওরাঞ্চলের হাজারো মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম কেন্দ্র। হাঁস পালন থেকে শুরু করে ডিম সংগ্রহ, বাছাই, পরিবহন ও বিপণন প্রতিটি ধাপেই তৈরি হয়েছে আয়ের সুযোগ। সপ্তাহজুড়ে সংগৃহীত ডিম এক জায়গায় বিক্রির সুযোগ পাওয়ায় খামারিদের পাশাপাশি উপকৃত হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও।
তবে সম্ভাবনাময় এই বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতাও। হাওরের দুর্গম এলাকা থেকে ডিম সংগ্রহ, শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয় এবং দীর্ঘ পথে ডিম ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার ঝুঁকি ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ। এই হাটে ডিম কিনতে আসা পাইকারি ক্রেতা জামাল হোসেন জানান, ডিম সংগ্রহ থেকে বাজারে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খরচ হয়। পরিবহন ব্যয় বেড়ে গেলে কিংবা বাজারে দাম কমে গেলে লাভের পরিমাণও কমে যায়। তবে নিয়মিত চাহিদা থাকায় এই হাটকে কেন্দ্র করে ডিমের বড় বাজার গড়ে উঠেছে।
অন্যদিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নেত্রকোনায় বাণিজ্যিক হাঁসের খামার রয়েছে ১ হাজার ৭৬টি। এর বাইরে প্রান্তিক পর্যায়ে হাঁস পালন করছেন প্রায় ৪৯ হাজার ৭৮৮ জন খামারি বা পরিবার। জেলায় বছরে প্রায় ৪১ কোটি ৭০ লাখ ডিম বিক্রি হয়, যার বাজারমূল্য প্রায় ৫৬২ কোটি ৯৫ লাখ টাকা। বিপুল এই উৎপাদন ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোহনগঞ্জের আদর্শনগরের সাপ্তাহিক ডিমের হাট। প্রতি মঙ্গলবার এখানে ৮ থেকে ১০ লাখ ডিম বিক্রি হয়।
স্থানীয় ব্যবসায়ীদের হিসাবে, এক দিনের লেনদেন প্রায় কোটি টাকা। ফলে হাটটি হাওরের উৎপাদক ও দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি বাজারের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংযোগ তৈরি করেছে।
আরও পড়ুন
সব ›
লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত
পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ
পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায়
পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক্ষার মিল নেই -রিজভী
নিজস্ব প্রতিবেদক: পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক…
সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক
আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্র…
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস -আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি…
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ
গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে -প্রতিমন্ত্রী ফরিদুল
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত কর…
টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।