সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট

আন নাফে’ প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, সকাল ১০:৩৮ আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৯:৫৫
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
জনস্বাস্থ্য ইনস্টিটিউট ভবন

নিজস্ব প্রতিবেদক:

একসময় এশিয়ার বিভিন্ন দেশে টিকা রপ্তানি করত জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। গুটিবসন্ত, কলেরা, টাইফয়েড, জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারসহ ছয় ধরনের টিকা উৎপাদনের সক্ষমতা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু সময়ের সঙ্গে একে একে বন্ধ হয়ে যায় সব ধরনের টিকা উৎপাদন। বর্তমানে টিকা তৈরির অবকাঠামো নেই, নষ্ট হয়ে গেছে যন্ত্রপাতি, নেই প্রয়োজনীয় দক্ষ জনবলও। একসময় যে প্রতিষ্ঠান টিকা উৎপাদনে স্বনির্ভরতার পরিচয় দিয়েছিল, এখন সেখানে উৎপাদনের কোনো সক্ষমতাই অবশিষ্ট নেই।

এ অবস্থায় দেড় দশক পর আবারও টিকা উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে জলাতঙ্কের টিকা উৎপাদনের জন্য ১১৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। তবে, উৎপাদনে ফিরতে হলে নতুন করে ভবন নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, দক্ষ জনবল নিয়োগ এবং উৎপাদনসংক্রান্ত অনুমোদন নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, অবহেলা, অদূরদর্শিতা, অনিয়ম ও দক্ষ জনবলের অভাবে সরকারি এই প্রতিষ্ঠানের টিকা উৎপাদন বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাদের মতে, দেশের ওষুধশিল্পের সক্ষমতা বিবেচনায় টিকা উৎপাদনে ফেরার সুযোগ রয়েছে। তবে, এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল।

একসময় প্রতিষ্ঠানটির উৎপাদিত টিকা এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হতো। কিন্তু ধীরে ধীরে সব ধরনের টিকা উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে ইপিআইসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যবহারের জন্য বিদেশ থেকে টিকা আমদানি করতে হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, আগে যেখানে টিকা উৎপাদন করা হতো, বর্তমানে সেখানে উৎপাদনের মতো কোনো অবস্থা নেই। নতুন করে উৎপাদনে যেতে হলে ভবন নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। আগে টিকা উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিজ্ঞ কর্মীরাও এখন আর প্রতিষ্ঠানে নেই।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, প্রতিষ্ঠানটিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একসময় এশিয়ার অন্যতম সমৃদ্ধ দুটি প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও নিপসম। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের টিকা উৎপাদনকেন্দ্রও ছিল অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু ধীরে ধীরে সেটি অকার্যকর হয়ে পড়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রতিবেশী দেশের টিকা উৎপাদনকেন্দ্রগুলো।

টিকা উৎপাদন বন্ধ হওয়ার দীর্ঘ সময় পর আবারও উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। প্রাথমিকভাবে জলাতঙ্কের টিকা উৎপাদনের জন্য ১১৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, টিকা উৎপাদনের জন্য ভবন নির্মাণে নতুন করে জমি সংগ্রহ বা জমির উপযোগিতা যাচাইয়ের প্রয়োজন হবে না। সেখানে আগে থেকেই তিনতলা ভবন ও প্রয়োজনীয় কিছু অবকাঠামো রয়েছে।

ডা. শাফী বলেন, আগামী দুই বছরের মধ্যে প্ল্যান্ট প্রস্তুত করে সরকারকে টিকা সরবরাহের সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে টিকা প্রায় ৫০০ টাকায় সরবরাহ করছে, জনস্বাস্থ্য ইনস্টিটিউট সেটি সরকারকে ২২০ থেকে ২৩০ টাকায় সরবরাহ করতে পারবে বলে আশা করছি।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? ৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? ৩ ঘণ্টা আগে মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও ৩ ঘণ্টা আগে এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও… ৩ ঘণ্টা আগে ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার ৩ ঘণ্টা আগে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল… ৩ ঘণ্টা আগে আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা… ৩ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ… ৩ ঘণ্টা আগে এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে … ৩ ঘণ্টা আগে ‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’ ‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’ ৩ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের… ৩ ঘণ্টা আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় … ৩ ঘণ্টা আগে