গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে -প্রতিমন্ত্রী ফরিদুল
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নিষিদ্ধ দলকে বিএনপির কেউ সহযোগিতা করলে তাকে ছাড় দেওয়া হবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা ও রামপালসহ দক্ষিণাঞ্চলের মানুষ ৫ আগস্টের পর থেকে শান্তিতে বসবাস করছিলেন। কিন্তু আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী নেতাকর্মী নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তারা মনে করছে, তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তারা আবার ক্ষমতায় যাবে। এ ধরনের স্বপ্ন থেকেই তারা নতুন করে বিশৃঙ্খলা ও নাশকতা করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বিমান ও হেলিকপ্টারে ভারতে আশ্রয় নিয়েছে। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা ভেবেছিল, তাদের পাতা ফাঁদে বিএনপি পা দেবে। কিন্তু বিএনপি কোনো রক্তপাতের পথে যায়নি। যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিএনপির অনেক নেতা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছেন। সেই সুযোগ আর দেওয়া হবে না। সুবিধাবাদী রাজনীতির দিন শেষ। দলের মধ্যে থাকা দালাল, ধান্ধাবাজ ও বাটপারদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমরা চাই, কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক।
আরও পড়ুন
সব ›
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত?
মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও
এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের
নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও…
ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল…
আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা…
বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ…
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে …
‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের…
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।