সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা

আন নাফে’ প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, সকাল ১০:৪০ আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৯:৫৫
টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে গবেষণা প্রয়োজন। উচ্চতর ডিগ্রি অর্জনেও জমা দিতে হয় থিসিস। কিন্তু সেই গবেষণাপত্র কিংবা থিসিস এখন টাকার বিনিময়ে লিখিয়ে নেয়ার প্রবণতা বাড়ছে। অনলাইনে প্রকাশ্যে চলছে এমন কাজের বিজ্ঞাপন।

গবেষণা প্রস্তাব থেকে পূর্ণাঙ্গ থিসিস, এমনকি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের উপযোগী গবেষণাপত্র তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে এসব অনৈতিক কার্যক্রম ঠেকাতে কার্যকর তদারকির ঘাটতি রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

একদিকে গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ, আধুনিক পরীক্ষাগার ও সুযোগ-সুবিধার সংকট। অন্যদিকে গবেষণার সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতা। এ দুইয়ের মধ্যে পড়ে দেশের উচ্চশিক্ষায় গবেষণার মান নিয়ে প্রশ্ন উঠছে।

অভিযোগ রয়েছে, অনেক গবেষণা করা হচ্ছে শুধু শিক্ষকদের পদোন্নতি কিংবা ব্যক্তিগত অর্জনের জন্য। সেগুলোর বড় অংশের ফল সাধারণ মানুষের জীবনযাত্রা, শিল্প কিংবা অর্থনীতিতে কাজে আসছে না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যেও গবেষণায় অর্থায়নের সীমাবদ্ধতা উঠে এসেছে। তবে শুধু বরাদ্দ বাড়ানো নয়, অর্থের যথাযথ ব্যবহার, গবেষণার মান নিশ্চিত এবং অনিয়ম ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষাবিদরা।


অনলাইনে গবেষণাপত্র কেনাবেচার হাট

একটা সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় টাকার বিনিময়ে অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার ও থিসিস লিখে দেওয়ার অভিযোগ বেশি শোনা যেত। এখন সেই ব্যবসা ছড়িয়েছে অনলাইনে। বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে একাডেমিক লেখা তৈরির বিজ্ঞাপন দেখা যাচ্ছে।

‘বিডি রিসার্চ পেপার’ নামের একটি ওয়েবসাইটে গবেষণাপত্র, থিসিস, টার্ম পেপার, গবেষণা প্রস্তাব, রিভিউ পেপার এবং স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) তৈরির সেবার প্রলোভন দেখানো হচ্ছে।

বিজ্ঞাপনে বলা হচ্ছে, সেখানে অভিজ্ঞ লেখকদের মাধ্যমে নির্ধারিত সময়ে মৌলিক ও চৌর্যবৃত্তিমুক্ত লেখা সরবরাহের দাবি করা হয়েছে। যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে। পাশাপাশি ২৪ ঘণ্টা সহায়তা ও বিনামূল্যে সংশোধনের সুবিধার কথা বলা হয়েছে। তবে এসব বিজ্ঞাপন থেকে কতজন শিক্ষক বা শিক্ষার্থী গবেষণাপত্র কিনছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘গবেষণা সহায়তার নামে অন্যের হয়ে গবেষণাপত্র লিখে দেওয়া এবং সেটি নিজের নামে জমা দেওয়ার সুযোগ তৈরি হলে উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইউজিসিকে কঠোরভাবে তদারকি করতে হবে।’

ইউজিসির রিসার্চ গ্র‍্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ওমর ফারুক বলেন, দেশে গবেষণা হচ্ছে না, এমন নয়। সরকারি-বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়েই গবেষণা চলছে। তবে অধিকাংশ গবেষণা মানুষের জীবনঘনিষ্ঠ হচ্ছে না, এটা সত্য।

তিনি বলেন, এবার গবেষণা বরাদ্দের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারীদের আগের তিন বছরের বরাদ্দ ও গবেষণার ধরন বিবেচনা করা হচ্ছে। আশা করা যায়, আগামীতে এ অবস্থা থেকে উত্তরণ ঘটবে।

শিক্ষাবিদদের মতে, বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ উন্নত করতে শুধু অর্থ বরাদ্দ বাড়ালে হবে না। প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, আধুনিক পরীক্ষাগার এবং গবেষণার ফল মূল্যায়নের কার্যকর ব্যবস্থা।

গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালা তৈরির কাজ করছে ইউজিসির স্ট্র‍্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগ।

পাশাপাশি ইউজিসির অধীনে স্বাধীন জাতীয় গবেষণা তহবিল গঠন, প্রতিযোগিতামূলক অনুদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন শিক্ষাবিদরা।

ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, গবেষণার দায়িত্ব শুধু সরকারের নয়। শিল্পকারখানার মালিকদেরও এগিয়ে আসতে হবে। কিন্তু দেশের অনেক শিল্পোদ্যোক্তা দ্রুত মুনাফা পেতে চান। দীর্ঘমেয়াদি গবেষণায় তাদের আগ্রহ তুলনামূলক কম। এ মনোভাব কাটিয়ে উঠতে হবে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? ৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? ৩ ঘণ্টা আগে মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও ৩ ঘণ্টা আগে এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও… ৩ ঘণ্টা আগে ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার ৩ ঘণ্টা আগে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল… ৩ ঘণ্টা আগে আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা… ৩ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ… ৩ ঘণ্টা আগে এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে … ৩ ঘণ্টা আগে ‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’ ‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’ ৩ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের… ৩ ঘণ্টা আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় … ৩ ঘণ্টা আগে