সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক
নিজস্ব প্রতিবেদক:
কেবল বাণিজ্যের গন্ডিতে সীমাবদ্ধ না থেকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী ২২ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক। এই সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনপ্রশাসন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
দলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা)-বাংলাদেশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সফরের মূল লক্ষ্য হলো- দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা। এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি খাতের প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে কর্মকর্তারা পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
সফরকালে আঙ্কারায় প্রতিনিধিদলটি তুরস্কের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদ (টুবিটাক) এবং উচ্চশিক্ষা পরিষদের (ইয়োক) সঙ্গেও তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।
কর্মসূচির আওতায় প্রতিনিধিদলটি দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর, প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর, প্রবাসী তুর্কি ও সংশ্লিষ্ট সম্প্রদায়বিষয়ক অধিদপ্তর এবং ধর্মবিষয়ক অধিদপ্তরের সঙ্গেও বৈঠক করবে।
আরও পড়ুন
সব ›
লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত
পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ
পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায়
পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক্ষার মিল নেই -রিজভী
নিজস্ব প্রতিবেদক: পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক…
আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্র…
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস -আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি…
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ
গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে -প্রতিমন্ত্রী ফরিদুল
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত কর…
টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে -রাষ্ট্রপতি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।