নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওর কিছু অংশ আগে ধারণ করা এবং কিছু অংশ এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাব ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। পুলিশের দাবি, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। ওই ঘটনায় কোনো হিন্দু পরিবারের সদস্য বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে নড়াইলের কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা করেন। এতে শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) নিহত হন। শাহীন শেখ কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সোহেল মোল্যা কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে এতে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, ওই হত্যাকান্ডের জের ধরে গত জুমুয়াবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত দুজনের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে জড়ো হন। পরে তারা হত্যাকান্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
সব ›
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত?
মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও
এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের
নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও…
ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল…
আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা…
বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ…
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে …
‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের…
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।