২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আজ ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন। ফলে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ‘৭১ এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-ত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।
আরও পড়ুন
সব ›
রিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জনের মৃত্যু
বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: বাজারে ছেঁড়া-ফাটা নোটের সংকট ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের ভোগান্তি কমাতে নতুন নকশার ২০…
ভরিতে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম
দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে -রাষ্ট্রপতি
ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ -শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছ…
আ’লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে -মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্…
হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট!
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না!
আল ইহসান ডেস্ক: দিল্লিতে এ সপ্তাহে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে যোগ দেয়া পাকিস্তানের পানিবায়…
সিলেট থেকে ৩ ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।