সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব)
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আইন ও জিহাদ
সম্মানিত জিহাদের ময়দান থেকে কাফির মুশরিকদের পলায়ন ও মুসলমানদের বিজয়:
بِأَنَّ جِلَادَنَا يَوْمَ الْتَقَيْنَا ... بِمَكَّةَ بَيْعُكُمْ حُمْرَ الْعِيَابِ
নিশ্চয়ই যেদিন আমরা এবং তোমরা (সম্মানিত উহুদ জিহাদে) মুখোমুখী হয়েছিলাম, সেদিন তোমাদের ধারণা ছিলো যে) তোমরা আমাদের চামড়া পবিত্র মক্কা শরীফে (বানিজ্যিক পণ্য রাখার) লাল থলে বানিয়ে বিক্রি করবে। নাউযুবিল্লাহ!
أَقَرَّ الْعَيْنَ أَنْ عُصِبَتْ يَدَاهُ ... وَمَا إنْ تُعْصَبَانِ عَلَى خِضَابِ
তার দু’হাত রক্তাক্ত হওয়ার দৃশ্যে আমি চোখ জুড়িয়েছি। রক্তের খিযাবতো তাকে লাগাতেই হবে। (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, তারিখুত তবারী, আল বিদায়া ওয়ান নিহায়া)
ইবনে ইসহাক বলেন, হযরত হাসসান ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাট্টা কাফির আমরাহ বিনতে আলকামা হারিছী ও তার পতাকা উত্তোলন সম্পর্কে বলেন-
إِذَا عَضَلٌ سِيقَتْ إِلَيْنَا كَأَنَّهَا ... جَدَايَةُ شِرْكٍ مُعْلَمَاتِ الْحَوَاجِبِ
أَقَمْنَا لَهُمْ طَعْنًا مُبِيرًا مُنَكِّلًا ... وَحُزْنَاهُمُ بِالضَّرْبِ من كل جانب
فلولا لواء الخارثية أَصْبَحُوا ... يُبَاعُونَ فِي الْأَسْوَاقِ بَيْعَ الْجَلَائِبِ
অর্থ: “যখন বনু আদ্বল শিরক এলাকার হরিণের বাচ্চার মত আমাদের দিকে ধেয়ে এসেছিলো, যখন তাদের ভ্রুর উপর চিহ্ন ছিলো, তখন আমরা তাদের প্রতি দৃষ্টান্তমূলক বিধ্বংসী বর্শা নিক্ষেপ শুরু করি এবং চারদিক থেকে তরবারির আঘাত করে তাদের লাশের স্তুপে পরিণত করি। যদি আমরাহ হারিছীর পতাকা না হতো, তবে তারা বাজারে বানিজ্যিক পণ্যের ন্যায় বিক্রি হতো। (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, আর রওদ্বুল উনূফ, ইমতিয়াউল আসমা’ আল বিদায়া ওয়ান নিহায়া)
জিহাদ শেষে মুসলমানরা মাল-সামানা গোছগাছ করাকালীন কাফিরদের আকস্মিক আক্রমণ:
পাহাড়ের সংকীর্ণ পথ পাহারায় যে তীরন্দাজ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা দায়িত্বে ছিলেন, উনারা দেখতে পেলেন, জিহাদে মুসলমানদের বিজয় লাভ হয়েছে। অপরদিকে কাফির মুশরিকরা জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে। কোন কাফির মুশরিককে ময়দানে দেখা যাচ্ছিলো না। এমতাবস্থায় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নিজেদের মাল-সামানা গোছগাছ ও কাফির মুশরিকদের ময়দানে ছেড়ে যাওয়া গনিমতের মালগুলো একত্রিত করতে লাগলেন।
শুধুমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ ১০ জন ছাহাবী সেই গিরিপথে অবস্থান করছিলেন আর বাকি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা মাল-সামানা গোছগাছ করার জন্য গিরিপথ থেকে চলে যান। এদিকে কাফিরদের দলের হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি তখনও সম্মানিত ঈমান প্রকাশ করেননি) তিনি দুইবার এই গিরিপথ দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার চেষ্টা করেছিলেন। সবশেষে যখন দেখতে পেলেন সামান্য কিছু ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এখানে অবস্থান করছেন এবং এই পাহাড়ী পথটি একেবারেই অরক্ষিত। তখন হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার বাহিনী নিয়ে পিছন দিক থেকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উপর আক্রমণ করলেন।
যার ফলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ দশজনই শাহাদাতী শান মুবারক প্রকাশ করলেন। সুবহানাল্লাহ!
ইবনে ইসহাক তিনি আরো বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েন। পিছনদিক হতে কাফির মুশরিকদের আক্রমণে উনারা অনেকেই শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন ও আহত হন। এই সময়টি ছিলো মুসলমানদের জন্য এক মহা পরীক্ষার দিন। মহান আল্লাহ পাক তিনি অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে শহীদী মর্যাদা দান করেন।
স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল্লাহ তথা মহাসম্মানিত সম্মুখের দাঁত মুবারক শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। উনার নূরুর রহমত তথা মহাসম্মানিত চেহারা মুবারক নূরুন নাজাত বা রক্তাক্ত শান মুবারক প্রকাশ করেন। উনার নূরুল হামরা’ তথা মহাসম্মানিত ঠোঁট মুবারক ফেটে যান। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে কুলাঙ্গার বদবখত আঘাত করেছিলো সে ছিলো কাট্টা কাফির উতবা ইবনে আবূ ওয়াক্কাস। (দালায়িলুন নুবুওওয়াহ, সীরাতে ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, তারিখুল ইসলাম) (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১)
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০)
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৯)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৭ তম পর্ব)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৬ তম পর্ব)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৮)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৫ তম পর্ব)
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৭)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












