চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
পিএইচপির নিরাপত্তা ত্রুটির কারণে বন্ধ রাখা হয়েছে সরকারি অনলাইন সেবা প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট (mygov.bd)। রোববার (২৫ অক্টোবর) রাত থেকে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। এতে প্ল্যাটফর্মটির আওতায় থাকা ৪৪০টি সরকারি সেবা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যাচ্ছে।
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সরকারি ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি সমাধানে ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করতে হচ্ছে। এ জন্য মাইগভ বন্ধ রাখা হয়েছে। নতুন সংস্করণে যাওয়ার পর সেবাগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে হবে। এ জন্য কয়েকটি ধাপে কাজ চলছে।
ওই কর্মকর্তা বলেন, মাইগভের অধীনে অনেকগুলো ডোমেইন রয়েছে। সেগুলো একসঙ্গে হালনাগাদ করতে হচ্ছে। আশা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটটি চালু করা যাবে।
মাইগভের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা অনলাইনে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথি সত্যায়নের ই-অ্যাপোস্টিল সেবা। এই সেবার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে নথি সত্যায়নের আবেদন করা যায়। ফলে সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি গিয়ে কাগজপত্র জমা দেয়ার প্রয়োজন কমে আসে। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৪৪০টি সেবা এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে।
সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পিএইচপি ব্যবহার করে বহু ওয়েবসাইট ও অনলাইন সেবা পরিচালিত হয়। নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা সংশ্লিষ্ট সার্ভারে অননুমোদিতভাবে প্রবেশ বা ক্ষতিকর কোড চালানোর সুযোগ পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিভিন্ন দেশে ওয়েবসাইট বন্ধের ঘটনা ঘটেছে। বাংলাদেশেও বেশ কিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। এর মধ্যে ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট ছাড়াও ছিল বাংলাদেশ ব্যাংক, সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংক, বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
এটুআই সূত্র বলছে, শুরুতে মাইগভের ওয়েবসাইট সচল রেখেই হালনাগাদের কাজ করা হচ্ছিল। পরে কারিগরি কারণে এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসন একাডেমি ও পরিকল্পনা কমিশনে নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন ও মোড়কজাতকরণ, জরিমানা ৫০ হাজার টাকা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক শতবর্ষী মসজিদ ভেঙে ফেলতে অভিযান
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনলাইনে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, বিক্ষোভে পুলিশ হেফাজতে কৃপেশ রায়
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলু বীজের দাম কম, তবু ক্ষতি এড়াতে সরিষা চাষে কৃষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, যা বলছে পুলিশ সদর দপ্তর
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












