অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন ও মোড়কজাতকরণ, জরিমানা ৫০ হাজার টাকা
কিশোরগঞ্জে নিম্নমানের খাদ্যপণ্য মোড়কজাতকরণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ এবং বৈধ অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ‘শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২৫ হাজার টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় অবস্থিত ওই কারখানায় এই অভিযান চালানো হয়। কারখানাটিতে মূলত শিশুখাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএসআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানসম্মত পদ্ধতিতে মোড়কজাত না করা, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িতদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং কোনো ধরনের ল্যাব টেস্ট ছাড়াই পণ্যের মেয়াদ নির্ধারণের অভিযোগ ছিল। এছাড়া তাদের কারখানায় কোনো ল্যাব বা মান নিয়ন্ত্রণের জন্য কোনো কেমিস্ট ছিল না। এমনকি আইস ললি তৈরির ক্ষেত্রে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করা হতো- এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষিখাতেও খেলাপী ঋণের চাপ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারিতেও বদলায়নি রেল
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, লাশ ও রোগী নিতে বিড়ম্বনা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ফরম্যাটে আবার সক্রিয় আলবাদর বাহিনী -শাহ আলম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে পাচার হচ্ছিল ১৫ লাখ টাকার রসুন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












