ভারতে ইসলামবিদ্বেষ চরমে:
ঐতিহাসিক শতবর্ষী মসজিদ ভেঙে ফেলতে অভিযান
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
কট্টর মুসলিমবিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক এক শতবর্ষী মসজিদ উচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে। দিল্লির রেসকোর্স মসজিদে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মসজিদটির ইমাম দাবি করেছেন, তাদের স্থাপনা ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। মসজিদটি ভেঙে ফেলা হতে পারে-এমন আশঙ্কায় ভারতের মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মসজিদটির পানি ও বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।
মসজিদটি নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় দ্বিতীয় শ্রেণির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত। ২০০৯ সালে এটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়।
মসজিদটির জমির মালিকানা ও বৈধতা নিয়ে সরকারি কর্তৃপক্ষ এবং মসজিদ-সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভূমি ও উন্নয়ন দপ্তরের (এলঅ্যান্ডডিও) দাবি, জমিটি সরকারি সম্পত্তি এবং সেখানে স্থাপনাটি অননুমোদিতভাবে রয়েছে। অন্যদিকে, দিল্লি ওয়াক্ফ বোর্ডের দাবি, মসজিদ ও পাশের কবরস্থান ১৯৭৭ সালের ৮ সেপ্টেম্বর দিল্লি প্রশাসনের সরকারি গেজেটে ওয়াক্ফ সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। মসজিদ কর্তৃপক্ষকে ছয় দিনের মধ্যে স্থাপনা ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল।
মসজিদটির ইমাম মোহাম্মদ হারুনের দাবি, ভূমি ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তা পরিচয় দেওয়া কয়েকজন তাকে মসজিদ ছেড়ে যেতে বলেছে। অন্যদিকে সরকারি কর্মকর্তাদের বরাতে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ প্রায় ১৯ অক্টোবর উচ্ছেদের নোটিশ পেয়েছে এবং ছয় দিনের মধ্যে জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে। জমির মালিকানা, উচ্ছেদ কার্যক্রমের আওতা এবং মসজিদটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
গত ৭ অক্টোবর মসজিদটির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই সময় এলাকাটিতে বস্তি উচ্ছেদ ও ভাঙার কার্যক্রম চলছিল। এনডিএমসি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, চলমান ভাঙার কাজ এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় সংযোগ পুনঃস্থাপন করা সম্ভাব না।
পানি ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে মসজিদের ইমাম মোহাম্মদ হারুন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তবে ১৫ অক্টোবর হিন্দুত্ববাধী ভারতীয় আদালত তার আবেদন খারিজ করে দেয়। হিন্দুত্ববাদী আদালত বলেছে, মসজিদের জমিতে আবেদনকারীর অধিকার, মালিকানা এবং সংশ্লিষ্ট সম্পত্তি আগের উচ্ছেদ-সংক্রান্ত রায়ের আওতার বাইরে কি না- এসব বিষয়ে গুরুত্বপূর্ণ বিরোধ রয়েছে। এ ধরনের প্রশ্ন ওই রিট আবেদনের পরিসরে নিষ্পত্তি করা সম্ভব না বলেও আদালত উল্লেখ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষিখাতেও খেলাপী ঋণের চাপ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারিতেও বদলায়নি রেল
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, লাশ ও রোগী নিতে বিড়ম্বনা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ফরম্যাটে আবার সক্রিয় আলবাদর বাহিনী -শাহ আলম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে পাচার হচ্ছিল ১৫ লাখ টাকার রসুন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












