যুদ্ধের ব্যয়ে ইসরাইলে বাড়ছে অর্থনৈতিক চাপ
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দীর্ঘস্থায়ী সংঘাত সন্ত্রাসবাদী ইসরাইলের অর্থনীতির ওপরও উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের আর্থিক ব্যয় ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৩৫০ বিলিয়ন শেকেল বলে অনুমান করা হয়েছে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্ত ও ব্যয় এই হিসাবের বাইরে রয়েছে।
এদিকে, ২০২৩ সালের শুরুতে ইসরাইলের সরকারি ঋণ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত ছিল প্রায় ৬০ দশমিক ৫ শতাংশ। ২০২৫ সালের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৬৮ দশমিক ৫ শতাংশে।
কেন্দ্রীয় ব্যাংক সামরিক ব্যয়, যুদ্ধের কারণে বেসামরিক খাতে অতিরিক্ত ব্যয় এবং ঋণের মাধ্যমে এসব ব্যয় মেটানোকে দেশের আর্থিক অবস্থার ওপর চাপ সৃষ্টির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে।
ঋণের বোঝা বাড়তে থাকলে অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মতো খাতে বিনিয়োগের সুযোগ সীমিত হতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থাকলেও দীর্ঘমেয়াদি সংঘাতের কারণে সরকারের আর্থিক স্বাধীনতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন হাজার পাউন্ড ছাড়ালো কুমড়ার ওজন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারদের ড্রোন হামলা ঠেকাবে ইরানের ‘মজিদ’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি দখলদাররা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে গণমাধ্যমের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












