যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (২৬ অক্টোবর) রাজধানী তেহরানের মক্কা প্রতিরক্ষা জোটের তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে ইরান ও দেশটির পরমাণু স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের ‘পরস্পরবিরোধী নীতির’ সমালোচনাও করেন তিনি।
তেহরানের এই বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নিয়েছেন। বৈঠকে ইরানের প্রতিনিধি দলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছাড়াও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।
বৈঠকে ইসরায়েলের ‘আগ্রাসন’ এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রচেষ্টার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদার করার আহ্বান মাসুদ পেজেশকিয়ান।
তিনি জানান, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন জোরদারে তেহরান সহযোগিতা করতে প্রস্তুত। তিনি গাজা, লেবানন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার নিন্দা জানান।
পেজেশকিয়ান আরও বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে মনে করে তেহরান।
এসময় যুক্তরাষ্ট্রের ‘পরস্পরবিরোধী নীতির’ও সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আলোচনায় বসার পাশাপাশি ইরান ও দেশটির পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ওয়াশিংটন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসন একাডেমি ও পরিকল্পনা কমিশনে নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন ও মোড়কজাতকরণ, জরিমানা ৫০ হাজার টাকা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক শতবর্ষী মসজিদ ভেঙে ফেলতে অভিযান
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনলাইনে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, বিক্ষোভে পুলিশ হেফাজতে কৃপেশ রায়
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলু বীজের দাম কম, তবু ক্ষতি এড়াতে সরিষা চাষে কৃষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, যা বলছে পুলিশ সদর দপ্তর
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












