ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৭)
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আইন ও জিহাদ
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا ﴿٢١﴾
তোমাদের মধ্যে যারা মহান আল্লাহ পাক উনাকে ও আখিরাতকে ভয় করো এবং মহান আল্লাহ পাক উনাকে অধিক স্মরণ করো তাদের জন্য তো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে রয়েছে মহাসম্মানিত উত্তম আদর্শ মুবারক। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২১)
وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَٰذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ۚ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا ﴿٢٢﴾
মু’মিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখলেন, তখন উনারা বলে উঠলেন, ‘ইহা তো তা, মহান আল্লাহ পাক তিনি এবং উনার সম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যার ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং মহান আল্লাহ পাক তিনি ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সত্যই বলেছেন।’ আর ইহাতে মু’মিনদের ঈমান ও আনুগত্যই বৃদ্ধি পেলো। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২২)
مِّنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا ﴿٢٣﴾
মু’মিনদের মধ্যে অনেকেই রয়েছে যারা মহান আল্লাহ পাক উনার সঙ্গে উনাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, উনাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতিক্ষায় রয়েছে। উনারা উনাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করেন নাই। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২৩)
لِّيَجْزِيَ اللَّهُ الصَّادِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِن شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا ﴿٢٤﴾
কারণ, মহান আল্লাহ পাক তিনি সত্যবাদীদেরকে উনাদের সত্যবাদীতার জন্য পুরস্কৃত করেন এবং মহান আল্লাহ পাক উনার ইচ্ছা হলে মুনাফিকদেরকে শাস্তি দেন অথবা তাদের তওবা কবুল করেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি মহান ক্ষমাশীল, পরম দয়ালু। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২৪)
وَرَدَّ اللَّهُ الَّذِينَ كَفَرُوا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا خَيْرًا ۚ وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ ۚ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا ﴿٢٥﴾
মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন। তারা কোন কল্যাণ লাভ করে নাই। জিহাদে মু’মিনদের জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট; মহান আল্লাহ পাক তিনি সর্বশক্তিমান, মহাপরাক্রমশীল। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২৫)
وَأَنزَلَ الَّذِينَ ظَاهَرُوهُم مِّنْ أَهْلِ الْكِتَابِ مِن صَيَاصِيهِمْ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ فَرِيقًا تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقًا ﴿٢٦﴾
আহলে কিতাবদের মধ্যে যারা তাদেরকে (কাফিরদেরকে) সাহায্য করেছিলো, মহান আল্লাহ পাক তিনি তাদেরকে তাদের দুর্গ হতে অবতরণ করালেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন; এখন আপনারা তাদের কতককে হত্যা করছেন এবং কতককে বন্দি করছেন। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২৬)
وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَأَمْوَالَهُمْ وَأَرْضًا لَّمْ تَطَئُوهَا ۚ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرًا ﴿٢٧﴾
আর মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে তাদের (কাফিরদের) ভূমি, ঘরবাড়ি ও ধন-সম্পদের মালিক বানিয়ে দিলেন এবং এমন ভূমির মালিক বানালেন যেখানে আপনারা পদার্পণ করেন নাই। মহান আল্লাহ পাক তিনি সব বিষয়ে সর্বশক্তিমান। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ: ২৭) (চলবে)
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৪ তম পর্ব)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৬)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৩ তম পর্ব)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২২ তম পর্ব)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২১ তম পর্ব)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২০ তম পর্ব)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৯ তম পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












