মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৭ তম পর্ব)

Asrar প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, বিকাল ৩:৫১ আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৭:১৮
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৭ তম পর্ব)

দ্বিতীয় মুবারিয: এরপর পবিত্র মক্কা শরীফের কাফির মুশরিকদের পতাকাবাহী তালহা ইবনে আবূ তালহা সে ময়দানে এসে চিৎকার দিয়ে বললো, হে হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আপনাদের ধারণা হলো আপনাদের তরবারির আঘাতে মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তাড়াতাড়িই জাহান্নামে পাঠিয়ে দিবেন। আর আমাদের তরবারির আক্রমণে আপনাদের যথাশীঘ্রই জান্নাতে পাঠিয়ে দিবেন। তাহলে আপনাদের মধ্যে কেউ কী আছেন যাকে আমার তরবারি জান্নাতে পাঠিয়ে দিবে অথবা আপনাদের কারো তরবারি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে?
তার এ ঘোষণা শুনে সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এই কাফিরের মুকাবিলায় এগিয়ে গেলেন। তিনি এই কাফিরের উপর এমনভাবে তরবারি চালালেন যে, তার পা কেটে গেলো। সে মুখ থুবড়ে পড়ে গেলো এবং তার কাপড় সরে গেলো। সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি পিছনে সরে এলেন।
হযরত ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি পুনরায় এগিয়ে গিয়ে তার মাথায় তরবারি চালিয়ে মাথা দ্বিখ-িত করে দিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই সংবাদ শুনে খুবই খুশি মুবারক প্রকাশ করলেন এবং ‘আল্লাহু আকবার’ তাকবীর মুবারক দিলেন। সাথে সাথে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও ‘আল্লাহু আকবার’ বলে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এই কাট্টা কাফির তালহা ইবনে তালহাকে হত্যা করলে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুবই খুশি মুবারক প্রকাশ করলেন। (যুরকানী, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
তৃতীয় মুবারিয: এরপর কাফির মুশরিকদের পতাকা দুই হাতে সামলিয়ে সামনে আগ্রসর হয়ে আসলো উসমান ইবনে আবূ তালহা। সে মুখে আবৃত্তি করছিলো,
إنّ عَلَى أَهْلِ اللّوَاءِ حَقّا ... أَنْ تُخْضَبَ الصّعْدَةُ أَوْ تَنْدَقّا.
অর্থ: “পতাকা বহনকারীর নৈতিক দায়িত্ব, শত্রুর খুনে তার হাতের অস্ত্র হবে রঞ্জিত। অথবা তা মারতে মারতে ভেঙ্গে পড়বে।” সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি এগিয়ে আসেন এই কাফিরের মুকাবিলায়। সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি এই কাফির উসমানের দুই হাত ও কাঁধ কেটে দিলেন। কিছুক্ষনের মধ্যেই এই কাফিরও নিহত হলো। সুবহানাল্লাহ!
চতূর্থ মুবারিয: এরপর পতাকা হাতে নিয়ে নিলো কাট্টা কাফির আবূ সা’দ ইবনে আবূ তালহা। সাইয়্যিদুনা হযরত সা’দ ইবনে আবী ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তৎক্ষনাৎ তাকে নিশানা করে তীর নিক্ষেপ করলেন, তীর গিয়ে তার গলায় লাগলো। ফলে তার মুখ থেকে জিহ্বা বাইরে বের হয়ে আসলো। সাইয়্যিদুনা হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাট্টা কাফির আবূ সা’দকে তাড়াতাড়ি কতল করলেন। সুবহানাল্লাহ!
পঞ্চম মুবারিয: এরপর এলো কাট্টা কাফির মুসাফিহ ইবনে তালহা ইবনে আবূ তালহা। সে পতাকা হাতে নিলো। সাইয়্যিদুনা হযরত আসিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এক আঘাতেই এই কাট্টা কাফিরকে নির্মূল করে দিলেন। সুবহানাল্লাহ!
ষষ্ঠ মুবারিয: এরপর কাট্টা কাফির হারিছ ইবনে তালহা ইবনে আবূ তালহা পতাকা তুলে ধরলো। সাইয়্যিদুনা হযরত আসিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তাকেও এক আঘাতেই জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
কারো কারো মতে, সাইয়্যিদুনা হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকে কাট্টা কাফির হারিছ ইবনে তালহা সে মারা যায়।
সপ্তম মুবারিয: এরপর কাট্টা কাফির কিলাব ইবনে তালহা ইবনে আবূ তালহা সে পতাকা উঠিয়ে সামনে আসলো। সাইয়্যিদুনা হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এই কাট্টা কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
অষ্টম মুবারিয: এরপর পতাকা তুলতে এগিয়ে আসে কাট্টা কাফির জুল্লাস ইবনে তালহা ইবনে আবূ তালহা। সাইয়্যিদুনা হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার তরবারি মুবারক নিয়ে এগিয়ে গেলেন এবং এই কাট্টা কাফিরকে হত্যা করলেন। সুবহানাল্লাহ!
নবম মুবারিয: এরপর কাফির মুশরিকদের পক্ষে পতাকা তুলতে আসলো কাট্টা কাফির আরতাত শুরাহবিল। ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এগিয়ে এই কাফিরকেও এক কোপে দুই ভাগ করে দিয়ে তাকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
দশম মুবারিয: এরপর কাট্টা কাফির শুরাইহ ইবনে কারিয পতাকা নিয়ে এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। সুবহানাল্লাহ! তার হত্যাকারী কে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
একাদশ মুবারিয: অতঃপর কাট্টা কাফির শুরাইব- এর ক্রীতদাস কাট্টা কাফির সুওয়াব পতাকা নিয়ে সামনে এগিয়ে যায়। তাকে হত্যা করেন হযরত সা’দ ইবনে আবী ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি।
মতান্তরে সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি অথবা ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সুওয়াবকে হত্যা করেন। সুবহানাল্লাহ! (যুরকানী, তাবাকাতে ইবনে সা’দ, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
এভাবে ২২জন কুরাইশ কাফির সর্দার একজনের পর একজন করে ধ্বংসের ঘাটে নেমে আসে। হযরত ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি তিনি তাদের নাম উল্লেখ করেছেন, সেই সাথে কে কোন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাতে নিহত হয়েছে তা তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ! (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যুরকানী, সীরতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ৩২টি পর্ব

সম্মানিত উহুদ উনার পরিচয়

  1. পর্ব ১ সম্মানিত উহুদ উনার পরিচয়: (১ম পর্ব) ২৭ জানুয়ারি, ২০২৬
  2. পর্ব ২২ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২২ তম পর্ব) ২৮ জুলাই, ২০২৬
  3. পর্ব ২৩ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৩ তম পর্ব) ৪ আগস্ট, ২০২৬
  4. পর্ব ২৪ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৪ তম পর্ব) ১৮ আগস্ট, ২০২৬
  5. পর্ব ২৫ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৫ তম পর্ব) ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  6. পর্ব ২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৬ তম পর্ব) ২২ সেপ্টেম্বর, ২০২৬
  7. পর্ব ২৭ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৭ তম পর্ব) আপনি এখন এটি পড়ছেন
  8. পর্ব ২৮ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬
  9. পর্ব ২৯ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬
  10. পর্ব ৩০ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬
  11. পর্ব ৩১ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬
  12. পর্ব ৩২ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬
  13. পর্ব ৩৪ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব) ২৪ নভেম্বর, ২০২৬

সব ৩২টি পর্ব দেখুন ›

আরও পড়ুন

সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব) ৭ ঘণ্টা আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব গোটা আলমে বিরাজমান (২) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব গোটা আলমে বিরাজমান (২) ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ س… ৬ দিন আগে ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ৬ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ৬ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ১৭ নভেম্বর, ২০২৬ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১৬ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১৬ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ১১ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬