খাবার থেকে শুরু করে ওষুধ, বাড়তি ব্যয়ের চাপে পরিবারগুলো
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী জুড়েই ক্রমবর্ধমান এক সংকটের প্রতিচ্ছবি। খাদ্য, জ্বালানি এবং স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ- মজুরি বৃদ্ধির হারকে অনেক পেছনে ফেলে দেয়ায়, প্রায় সব আয়ের পরিবারই এখন সঞ্চয় ভাঙতে, ধারকর্জ করতে, পুষ্টিকর খাবার কমাতে এবং জরুরি চিকিৎসা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিপরীতে মানুষের আয় স্থবির হয়ে পড়লে মূল্যস্ফীতি অত্যন্ত ধ্বংসাত্মক রূপ নেয়।
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি এই চাপকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে যাতায়াত ব্যয় বাড়িয়ে দিয়ে এটি সরাসরি পারিবারিক বাজেটে আঘাত হানছে; অন্যদিকে কৃষি, শিল্পোৎপাদন ও পণ্য পরিবহনের ব্যয় বাড়িয়ে পরোক্ষভাবে পণ্যের দাম বাড়াচ্ছেÑযার পুরো বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ঘাড়েই চাপছে।
জীবনযাত্রার এই চাপ সবচেয়ে তীব্র হয়ে উঠেছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও নিম্ন-আয়ের পরিবারগুলোর ওপর। টিকে থাকার লড়াইয়ে তাদের অনেকেই খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছেন এবং চিকিৎসা ও যাতায়াত খরচে কাটছাঁট করছেন।
রিকশাচালক সুরুজ মিয়া মালিকের জমার টাকা পরিশোধের পর দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেনÑযা দিয়ে ছয় সদস্যের সংসার চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে তার জন্য। তিনি বলেন, "প্রতিটি দিন আমাকে এই দুশ্চিন্তায় পার করতে হয় যে, আয়ের টাকায় খাবার কিনব নাকি ঘরভাড়া দেব।"
ঢাকার খুচরা বাজারগুলোতে অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যগুলোও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, ছোট প্যাকেটের পাউরুটি প্রায়ই উৎপাদকের নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে, বেশ কিছু কোম্পানি দাম অপরিবর্তিত রেখে গোপনে পণ্যের ওজন কমিয়ে দেওয়ার কৌশল বেছে নিয়েছে।
ময়দা, চিনি, ভোজ্যতেল ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে গত অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি-বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়িয়েছে। সমিতির সভাপতি জালাল উদ্দিন জানান, গত ছয় মাসে এখাতের মোট উৎপাদন ব্যয় অন্তত ৩০ শতাংশ বেড়ে গেছে, আর গ্যাস ও বিদ্যুতের অব্যাহত সংকটের কারণে তা আরও বাজে রূপ নিয়েছে।
দুগ্ধজাত ও আমিষজাতীয় পণ্যের দামও একই পথে হেঁটেছে। প্যাকেটজাত পাস্তুরিত তরল দুধের দাম বেড়েছে। গত অক্টোবরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটাসহ অন্যান্য কোম্পানি এক লিটার তরল দুধের প্যাকেটের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১০–১১৫ টাকা নির্ধারণ করেছে।
এ ছাড়া ব্রয়লার মুরগি কেজিপ্রতি প্রায় ২০০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১৫০ টাকায় বিক্রি হওয়ায়Ñঅনেক পরিবারই তাদের দৈনন্দিন আমিষ গ্রহণের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছে।
খাদ্যবহির্ভূত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও পারিবারিক বাজেটে বড় চাপ তৈরি করছে, যার ফলে ক্রেতারা ছোট প্যাকেট কেনার দিকে বা সস্তা বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন।
চিকিৎসা ব্যয় বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা:
চলমান এই অর্থনৈতিক সংকটের সবচেয়ে উদ্বেগজনক প্রভাব পড়েছে জনস্বাস্থ্যের ওপর। অক্টোবর ও নভেম্বর মাসের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মূল্যতালিকা তুলনা করে দেখা গেছে যে, গত তিন মাসে শত শত ওষুধের দাম ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এ জেড এম জাকির হোসেন ওষুধ উৎপাদনের খরচ অন্তত ৩০ শতাংশ বেড়ে যাওয়ার কথা জানিয়ে দাবি করেন, খুচরা পর্যায়ে দাম খুব সামান্য এবং কেবল নির্দিষ্ট কিছু ওষুধের ক্ষেত্রেই বেড়েছে।
চাহিদা কমায় বিপাকে ব্যবসায়ীরা:
পরিবারগুলো খরচ কমিয়ে দেওয়ায় এর নেতিবাচক প্রভাব পুরো সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) ছড়িয়ে পড়েছে, যার ফলে পাইকারি বিক্রেতা, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন।
কারওয়ান বাজারের কাঁচাবাজারের চাঁদপুর স্টোরের মালিক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, গত এক মাসে তার দোকানের বিক্রি অন্তত ৩০ শতাংশ কমে গেছে। যেসব খুচরা বিক্রেতা আগে সপ্তাহে দুবার মালপত্র কিনতেন, তারা এখন সপ্তাহে একবারÑকিংবা পনেরো দিনে একবার আসছেন।
একই ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে হোটেল-রেস্তোরাঁ খাতও। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান জানান, খাদ্য উপকরণ, গ্যাস, এলপিজি, বিদ্যুৎ, পানি, দোকান ভাড়া এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় রেস্তোরাঁগুলোতে বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
আরও পড়ুন
সব ›
যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সরকারি স্যালাইন উৎপাদন বন্ধ ৬ বছর, তিন গুণ দামে কিনতে হচ্ছে রোগীদের!
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় কর্মী প্রেরণের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে অধিকতর স্বচ…
ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন, ভাবছেন টিউলিপ
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। অন্তর্বর্তীকালীন সরকার আমলের ‘বিদ্বেষপূর্…
বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন
এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতি…
৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করা…
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।