বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে শীর্ষে
বাংলাদেশের কৃষি খাতে উৎপাদনের সাফল্য দৃশ্যমান হলেও বিপণন কাঠামোর দুর্বলতায় প্রান্তিক কৃষক যে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, তা সাম্প্রতিক মাঠ পর্যায়ের বাস্তবতায় আরও প্রকট হয়ে উঠেছে। বগুড়া, যশোর, রংপুর, মানিকগঞ্জ ও নরসিংদীর মতো সবজিপ্রধান এলাকাগুলোতে ভরা মৌসুমে প্রতি কেজি মুলা, বাঁধাকপি বা শিমের উৎপাদন খরচ যেখানে ৮ থেকে ১২ টাকা, সেখানে কৃষককে বাধ্য হয়ে তা ৩ থেকে ৫ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। সার, বীজ, ডিজেল ও শ্রমিকের মজুরি বাড়ায় চাষের ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় কৃষকের বিক্রয়মূল্যে ভারসাম্য নেই। ফলে উৎপাদন বেড়েও চাষির হাতে নগদ অর্থ থাকছে না, এমনকি খরচের চাপে অনেকে চাষাবাদ ছাড়ার কথাও ভাবছেন। কৃষি অর্থনীতির টেকসই অগ্রগতির জন্য ফসল ফলানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ ও ন্যায্য মুনাফা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক ক্রয় ও সহায়ক মূল্য কাঠামো গড়ে তোলা জরুরি।
বাংলাদেশের কৃষি অর্থনীতিতে শীতকালীন সবজি উৎপাদনে এক নীরব বিপ্লব সাধিত হয়েছে। অনুকূল আবহাওয়া, উচ্চফলনশীল জাতের বীজের সম্প্রসারণ এবং মাঠ পর্যায়ের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলে সবজি উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে বার্ষিক সবজি উৎপাদনের পরিমাণ ইতিমধ্যে ২ কোটি ২০ লাখ মেট্রিক টনের মাইলফলক অতিক্রম করেছে, কিন্তু দৈনিক আল ইহসানের অনুসন্ধানে এ সংখ্যা প্রায় ২০ কোটি টন বলে জানা গেছে আর ৬০ শতাংশেরও বেশি উৎপাদিত হয় শীতকালীন মৌসুমে।
সবজি বাজারের এই অস্থিরতা এবং কৃষকের লোকসানের আরেকটি প্রধান কারণ হলো বিশেষায়িত হিমাগার বা কোল্ড স্টোরেজের তীব্র সংকট। দেশে বর্তমানে প্রায় চার শতাধিক হিমাগার সক্রিয় থাকলেও এর প্রায় ৯৫ শতাংশই কেবল আলু সংরক্ষণের জন্য নির্মিত। শীতকালীন মৌসুমে উৎপাদিত টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি ও শিমের মতো উচ্চমূল্যের পচনশীল সবজি সংরক্ষণের জন্য উপজেলা পর্যায়ে কোনো আধুনিক বা বিশেষায়িত চেম্বারযুক্ত হিমাগার নেই বললেই চলে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ সমীক্ষা অনুযায়ী, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার ত্রুটির কারণে দেশে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ ফসল তোলার পরই নষ্ট হয়ে যায়। এই বিপুল পরিমাণ ফসল অপচয়ের বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় লাখ কোটি টাকারও বেশি। সংরক্ষণের কোনো সুযোগ না থাকায় কৃষক ফসল তোলার পরপরই পচন ধরার ভয়ে পানির দামে সবজি বিক্রি করে দিতে বাধ্য হন, যা বাজারে সাময়িক জোগান বাড়িয়ে ভয়াবহ দরপতন ঘটায়।
ভরা মৌসুমে সবজির সরবরাহ বেড়ে গেলে উদ্বৃত্ত ফসল শিল্পে ব্যবহার বা বিদেশে রপ্তানির মাধ্যমে ভারসাম্য আনার সুযোগ থাকলেও সে খাতে এখনো কাক্সিক্ষত অগ্রগতি হয়নি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বৈশ্বিক প্রক্রিয়াজাত ও ফ্রোজেন সবজির বাজার হলেও বাংলাদেশ থেকে সবজি রপ্তানি এখনো ১০০ থেকে ১৫০ মিলিয়ন ডলারের ঘরে সীমাবদ্ধ রয়েছে। শীতের ভরা মৌসুমে টমেটো, গাজর, মটরশুঁটি বা বাঁধাকপির বাড়তি জোগান থেকে সস, পেস্ট, শুকনো বা ফ্রোজেন সবজি তৈরির মতো পর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং আন্তর্জাতিক মানদ- ও সার্টিফিকেশন সুবিধার ঘাটতি রয়েছে। ফলে উদ্বৃত্ত সবজি দ্রুত বাজারে এসে দরপতন ঘটায়, আবার রপ্তানি আয়ের বড় সুযোগও হাতছাড়া হয়। কৃষিপ্রধান অঞ্চলে ফুড প্রসেসিং উদ্যোগ ও রপ্তানিমুখী মানোন্নয়ন জোরদার করা গেলে কৃষক যেমন বাড়তি ফসলের ক্রেতা পাবেন, তেমনি বৈদেশিক মুদ্রা আয়ের নতুন পথও খুলবে।
সব ধরনের সহযোগিতা, উন্নত বীজ, গ্রিনহাউস ও অপচয় রোধ (বর্তমানে ২০-৪০% নষ্ট হয়) নিশ্চিত করলে উৎপাদন ২০ কোটি টনে নেওয়া সম্ভব।
বাংলাদেশ যদি বিশ্বের অন্যান্য দেশগুলোর (নেদারল্যান্ডস, স্পেন, মেক্সিকো, চীন ইত্যাদি) মতো চূড়ান্ত পর্যায়ের প্রযুক্তি, অবকাঠামো, বাজার কাঠামো, কোল্ড চেইন, প্যাকহাউস, সার্টিফিকেশন, লজিস্টিকস, ব্র্যান্ডিং এবং বাজার প্রবেশাধিকার অর্জন।
দেশের মানুষের চাহিদা মিটিয়ে ও সংরক্ষণ নিশ্চিত করে যদি মোট উৎপাদনের ৪০% থেকে ৫০% (অর্থাৎ ৫ কোটি টন) রপ্তানির জন্য রাখা যায়।
যার সম্ভাব্য রপ্তানি প্রায় ১০ থেকে ১৫ লাখ কোটি টাকা
প্রসঙ্গত মেক্সিকো বছরে প্রায় ১.১ থেকে ১.৩ লাখ কোটি টাকার সবজি রফতানী করে।
চীন ১ লাখ ৪৫ হাজার ৪১৮ কোটি টাকার সবজি রফতানী করে।
স্পেন ১.২৫ লাখ কোটি টাকার সবজি রফতানী করে।
তুরস্ক তাজা ও প্রক্রিয়াজাত সবজি-ফল মিলিয়ে বছরে ৭০ হাজার থেকে ১ লাখ কোটি টাকার।
আয়তনে ছোট দেশ হলেও নেদারল্যান্ডস ১.১০ লাখ কোটি টাকা সবজি রফতানী করে।
যুক্তরাষ্ট্র ০.৬৬ লাখ কোটি টাকা সবজি রফতানী করে। লক্ষণীয় বিষয় হলো যুক্তরাষ্ট্র বিশাল ভূখন্ড হলেও সবজি রফতানীতে অনেক পিছিয়ে।
উল্লেখযোগ্য বিষয় হলো- ভূখন্ড বেশি হলেই বেশি উৎপাদন হয় না। আবার বিদেশে সব সবজি উৎপাদন হয় না। বাংলাদেশের পানিবায়ু ও উর্বর মাটি যেহেতু সারা বছর চাষের উপযোগী, এবং সব ধরনের সবজির জন্য উপযোগী। তাই যথাযথ প্রযুক্তি ও মানদ- পুরোপুরি বাস্তবায়ন করলে ৪ থেকে ৫ লাখ কোটি টাকার বাজার ধরা বাংলাদেশের জন্য সম্ভব ইনশাল্লাহ। সরকার যদি এ বিষয়ে নিস্ক্রিয় থাকে তবে জনগণকেই সক্রিয় হয়ে সোচ্চার দাবী তুলতে হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
আরও পড়ুন
সব ›
শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো
শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো
বাংলাদেশে শিক্ষা খাতে বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। তারপরেও মাত্র ৩৭৩৩ কোটি টাকার জন্য বিশ্বব্যাংক তথা এডিবির কাছে ঋণ নেয়া কেন?
‘সবার আগে বাংলাদেশের’ পরিবর্তে সরকার কি ‘সবার জন্য বাংলাদেশ’- সত্য প্রমাণ করছে?
(১) ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কী এখন ‘সবার জন্য বাংলাদেশ’ সত্যে পরিনত হয়েছে? এ প্রশ্ন এখন পর্যবেক্ষক মহলে গভ…
২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ
বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর
শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (১ম পর্ব)
"" মন্তব্য কলাম"" বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি ট…
ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে।
বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব…
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।