পাকিস্তানে ওষুধশিল্পে সংকট, বন্ধ হওয়ার শঙ্কায় বহু কোম্পানি
আল ইহসান ডেস্ক:
আইএমএফের বেলআউট তহবিল নির্ভরতার কারণে এবং বৈদেশিক মুদ্রার সংকটে পাকিস্তানের ওষুধশিল্পে অস্থিরতা বাড়ছে। কাঁচামাল আমদানিতে জটিলতা, রুপির অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশটির কয়েক ডজন স্থানীয় ওষুধ কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডব্লিউ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে ওষুধ উৎপাদন ২১ দশমিক ৫ শতাংশ কমেছে।
কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধে বাণিজ্যিক ব্যাংকগুলোর সীমাবদ্ধতা এ পরিস্থিতির অন্যতম কারণ। ফলে উৎপাদন কার্যক্রম সচল রাখতে হিমশিম খাচ্ছে স্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।
পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক বুখারি বলেন, আমদানির অর্থ পরিশোধের নিশ্চয়তা দিতে চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকগুলো পুনরায় লেটার অব ক্রেডিট (এলসি) খোলা শুরু করে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় এলসি খোলার আবেদনের মাত্র ৫০ শতাংশ অনুমোদন দেওয়া হচ্ছে।
এলসি বা ঋণপত্র হলো আমদানিকারকের পক্ষে নির্ধারিত সময়ে পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে ব্যাংকের ইস্যু করা একটি আর্থিক দলিল। কাঁচামাল আমদানির ক্ষেত্রে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় ওষুধ উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
ফারুক বুখারির মতে, এলসি আবেদনের অর্ধেক অনুমোদিত হওয়ায় বাজারে ওষুধের সংকট তৈরি হচ্ছে। একই সঙ্গে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে ওষুধ মজুত করার প্রবণতাও বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়, আইএমএফের ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট তহবিল নির্ভরতায়, মুদ্রার অবমূল্যায়ন এবং আমদানি ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে পারছে না পাকিস্তানের ওষুধশিল্প। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে বহু স্থানীয় কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
সব ›
৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন প্রায় ১০ লাখ গ্রাহক
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
হামাসের বীরত্ব:
এসআইআরে বাবার নাম বাদ, জন্মসনদ পেলো না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু
আল ইহসান ডেস্ক: শিশুটি জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে…
বড় যুদ্ধের প্রস্তুতি ব্রিটেনে, এক লাখেরও বেশি রিজার্ভ সেনাকে চিঠি
আল ইহসান ডেস্ক: জরুরি পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের …
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের
আল ইহসান ডেস্ক: মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন …
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।