রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

আজকের জনপ্রিয় ওরস্যালাইন আবিষ্কারে যে বাংলাদেশি বিজ্ঞানীর অবদান

আন নাফে’ প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ১১:১৯
আজকের জনপ্রিয় ওরস্যালাইন আবিষ্কারে যে বাংলাদেশি বিজ্ঞানীর অবদান

ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত হলে শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর পানি ও লবণ। সময়মতো এই ঘাটতি পূরণ করা না গেলে রোগী মারাত্মক পানিশূন্যতায় আক্রান্ত হতে পারেন, এমনকি মৃত্যুও হতে পারে। অথচ এক গ্লাস পানিতে নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ ও লবণের মিশ্রণই হয়ে উঠেছে কোটি মানুষের জীবন বাঁচানোর সহজ ও কার্যকর উপায়। এই জীবনরক্ষাকারী ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওরস্যালাইনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ডা. রফিকুল ইসলাম।

ওরাল রিহাইড্রেশন সলিউশন, সংক্ষেপে ওআরএস বা ওরস্যালাইন। চিকিৎসাবিজ্ঞানে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হয় এটি। সহজে তৈরি করা যায় এবং মুখে খাওয়ানো সম্ভব বলে এটি বিশ্বজুড়ে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্রিটিশ চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট একে শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।

একসময় পানিশূন্যতার চিকিৎসায় প্রধান ভরসা ছিলো শিরায় দেওয়া স্যালাইন বা ইন্ট্রাভেনাস ফ্লুইড। এতে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, গ্লুকোজসহ প্রয়োজনীয় উপাদান থাকতো। কিন্তু এই চিকিৎসার জন্য বিশেষ সরঞ্জাম, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরবরাহের প্রয়োজন হতো। ফলে প্রত্যন্ত অঞ্চল কিংবা দুর্যোগকবলিত এলাকায় সবার কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া কঠিন ছিলো। এই সীমাবদ্ধতা থেকেই মুখে খাওয়ার স্যালাইনের প্রয়োজনীয়তা আরো স্পষ্ট হয়ে ওঠে।

১৯৩৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন ডা. রফিকুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যে গ্রীষ্মম-লীয় চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা নেন তিনি। ষাটের দশকে ঢাকার তৎকালীন কলেরা রিসার্চ ল্যাবরেটরিতে গবেষণার কাজে যুক্ত হন রফিকুল ইসলাম। প্রতিষ্ঠানটি বর্তমানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা আইসিডিডিআর, নামে পরিচিত।

১৯৬৭ সালে চট্টগ্রামে কলেরার প্রাদুর্ভাব দেখা দিলে গবেষকরা সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। এ সময় মুখে খাওয়ানোর মাধ্যমে পানিশূন্যতা পূরণের একটি চিকিৎসাপদ্ধতির প্রোটোকল তৈরির দায়িত্ব পান ডা. রফিকুল ইসলাম। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা পুরোপুরি সফল না হলেও এই উদ্যোগ পরবর্তী গবেষণার পথ তৈরি করে।

এরপর ১৯৬৮ সালে ঢাকার গবেষণাগারে শুরু হয় আরো গুরুত্বপূর্ণ গবেষণা। রফিকুল ইসলামসহ একদল গবেষকের সম্মিলিত প্রচেষ্টায় গ্লুকোজ ও লবণযুক্ত দ্রবণের কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়। গবেষণায় দেখা যায়, মুখে খাওয়ার এই দ্রবণ কলেরায় আক্রান্ত রোগীর পানিশূন্যতা পূরণে অত্যন্ত কার্যকর। এর ফলে অনেক রোগীর ক্ষেত্রে শিরায় স্যালাইন দেওয়ার প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন স্থানে গড়ে ওঠা শরণার্থীশিবিরে কলেরার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয়। বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় চিকিৎসাব্যবস্থার ওপর প্রচ- চাপ তৈরি হয়। তখন পানিশূন্যতার চিকিৎসায় শিরায় স্যালাইন দেওয়াই ছিলো প্রচলিত পদ্ধতি। কিন্তু রোগীর তুলনায় স্যালাইনের সরবরাহ ছিলো অপ্রতুল।

এমন পরিস্থিতিতে মুখে খাওয়ার স্যালাইন হয়ে ওঠে কার্যকর বিকল্প। সহজে তৈরি ও প্রয়োগ করা যায় বলে এটি দ্রুত অনেক রোগীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। শরণার্থীশিবিরে কলেরার প্রকোপ মোকাবিলায় ওরাল রিহাইড্রেশন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী সময়ে বিভিন্ন গবেষণা, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার উদ্যোগ এবং জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ওরস্যালাইনের ব্যবহার।

চিকিৎসাবিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ গবেষণায় ডা. রফিকুল ইসলামের অবদান তাকে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি এনে দেয়। তার গবেষণাজীবনের দীর্ঘ সময় কেটেছে কলেরা ও ডায়রিয়ার চিকিৎসা এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করে। ২০১৮ সালের ৫ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।

আজ বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আধুনিক হাসপাতাল সবখানেই ওরাল রিহাইড্রেশন সলিউশন ব্যবহৃত হচ্ছে। একটি সহজ দ্রবণ কোটি মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখছে। এর পেছনে রয়েছে বহু বিজ্ঞানী ও গবেষকের সম্মিলিত প্রচেষ্টা, আর সেই ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান জুড়ে আছে বাংলাদেশের নাম।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
উচ্চ রক্তচাপ কী? উচ্চ রক্তচাপ কী? ১ দিন আগে ঘনঘন মাথা ব্যথার কারণ কী? মানসিক চাপ, ঠান্ডা লাগা, প্রচ- গরম-মাথাব্যথা নানা কারণে হতে পারে। কিন্তু চিকিৎসকরা বলছেন, চোখ থেকেও এই ধরনের স… ১ নভেম্বর, ২০২৬ ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়? ডিসলেক্সিয়ার ধরন: ডিসলেক্সিয়ার প্রধান ধরন মূলত ৩টি। তবে, কিছু ক্ষেত্রে মিশ্র ধরন দেখা যায়। ১. ফনোলজিক্যাল ড… ২৯ সেপ্টেম্বর, ২০২৬ একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ! একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ! ২২ সেপ্টেম্বর, ২০২৬ আলঝেইমার রোগ আলঝেইমার হলো ডিমেনশিয়ার একটি রূপ। এটি একধরনের মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। মনে রাখা দরকার, এতে আক্রান্ত রোগী অসং… ১৭ সেপ্টেম্বর, ২০২৬ হার্ট অ্যাটাক-স্ট্রোকের লক্ষণ ফুটতে পারে চোখ-মুখেই : গবেষণা হার্ট অ্যাটাক-স্ট্রোকের লক্ষণ ফুটতে পারে চোখ-মুখেই : গবেষণা ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’ ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’ ১০ আগস্ট, ২০২৬ ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর ২৮ জুলাই, ২০২৬ ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে? ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে? ২৭ জুলাই, ২০২৬ চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি ২৫ জুলাই, ২০২৬ আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী? আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী? ২২ জুলাই, ২০২৬ লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না ২০ জুলাই, ২০২৬