পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র
নিজস্ব প্রতিবেদক:
প্রায় এক মাস ধরে মজুরি বৃদ্ধির আন্দোলনের নামে দেশের প্রধান বস্ত্র ও পোশাকশিল্প এলাকায় যে নজিরবিহীন অরাজকতা, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত করার ঘটনা ঘটেছে, তার নেপথ্যে ছিল বাংলাদেশের পোশাকের বিশাল বাজার প্রতিবেশী দেশ ভারতে সরিয়ে নেয়ার এক নীলনকশা।
অর্থনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা শুরু থেকেই যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তা-ই আজ সত্য প্রমাণিত হয়েছে। ভারতীয় আধিপত্যবাদী চক্রের যোগসাজশে সৃষ্ট এই অস্থিরতার সুযোগে মাত্র ১৮ দিনে বাংলাদেশ থেকে অন্তত ২৫ কোটি ৪০ লাখ ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি) পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, যার সিংহভাগই হাতিয়ে নিয়েছে ভারত।
গত ৩০ অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর, আশুলিয়া, সাভার ও নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে হঠাৎ করেই সহিংস শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত ২৫ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে নতুন কাঠামো ঘোষণা করার পরও রহস্যজনক কারণে কয়েকটি এলাকায় অস্থিরতা জিইয়ে রাখা হয়েছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এই ভয়াবহ ক্ষতির কথা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে। শ্রমিক বিক্ষোভ চলতে থাকায় আমরা ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করতে পারিনি।’ ক্রেতাদের আস্থায় চিড় ধরার বিষয়টি উল্লেখ করে বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘ক্রয়াদেশ সরিয়ে নেওয়ায় আমরা ক্রেতাদের দোষ দিতে পারব না। কারণ, আমাদের অনেকেই তাদের সময়মতো পণ্য সরবরাহ করতে পারিনি।’
জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে আসছিলেন যে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের পৃষ্ঠপোষক ভারতীয় লবি বাংলাদেশের অর্থনীতি ভেঙে দিতে তৈরি পোশাক খাতকে প্রধান লক্ষ্যবস্তু বানাবে। বিশেষজ্ঞদের সেই আশঙ্কাই আজ চরম বাস্তবতায় রূপ নিয়েছে।
শিল্পের এই সংকটময় মুহূর্তে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় পোশাক প্রস্তুতকারকদের ওপর এমনিতেই প্রচ- চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর দাবি জানাচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, ঠিক সেই সময়ে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় আরও বেড়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কারখানার মালিকরা রয়টার্সকে জানিয়েছেন, নভেম্বরের প্রথম ১৮ দিনে সরিয়ে নেওয়া এই অর্ডারগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা। চলমান অস্থিরতা পুরোপুরি কাটিয়ে ওঠার পরও এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে এবং চলে যাওয়া ক্রয়াদেশগুলো স্থায়ীভাবে হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
আরও পড়ুন
সব ›
‘সহজ’র কাছে রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু নতুন চুক্তির তোড়জোড়
চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
বন্ধ এক লাখের বেশি এমএফএস অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিবেদক: সন্দেহজনক লেনদেনের কারণে এক লাখের বেশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ…
পশ্চিমবঙ্গে মাদ্রাসায় জুমুয়াবারের ছুটি বাতিল
নিষিদ্ধ আ’লীগ ও বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
ইনানীর সম্ভাব্য সেই গ্যাস খনিতে বিকট বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ
বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশ
সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ
জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট…
মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ
বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব…
মন্তব্য (২)
🏆 সক্রিয় পাঠক বোর্ড