কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আল ইহসান ডেস্ক:
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে একে ‘যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা’ বলে অভিহিত করেছেন। এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ড্রোন হামলা হয়। এতে দুই ইতালীয় নাগরিক নিহত এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হন। নিহত দুই ইতালীয় কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমি শোক ও সমবেদনা প্রকাশ করেছি। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে’ কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।
এর আগে হামলার পরপরই কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিলো, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। প্রথমে চারজন আহত হওয়ার তথ্য দিলেও পরে মন্ত্রণালয়টি জানায়, হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছে এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি আহত হয়েছে।
তবে কুয়েতের এই দাবি নাকচ করে দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি। তিনি বলেন, ‘এ অঞ্চলে কোনো সামরিক অভিযান চালায়নি ইরান।’
আরও পড়ুন
সব ›
পাকিস্তানে ওষুধশিল্পে সংকট, বন্ধ হওয়ার শঙ্কায় বহু কোম্পানি
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি কর্মকর্তার
আল ইহসান ডেস্ক: নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ওয়াশিংটনের সামরিক…
৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন প্রায় ১০ লাখ গ্রাহক
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
হামাসের বীরত্ব:
এসআইআরে বাবার নাম বাদ, জন্মসনদ পেলো না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু
আল ইহসান ডেস্ক: শিশুটি জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে…
বড় যুদ্ধের প্রস্তুতি ব্রিটেনে, এক লাখেরও বেশি রিজার্ভ সেনাকে চিঠি
আল ইহসান ডেস্ক: জরুরি পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের …
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের
আল ইহসান ডেস্ক: মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন …
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড