ইয়েমেনের ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে এনআরসি প্রধানের সতর্কবার্তা
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনে ঘনীভূত হওয়া তীব্র মানবিক বিপর্যয়ের মধ্যে চরম অপুষ্টি ও অনাহারে শিশুরা ‘ইতিমধ্যেই মারা যাচ্ছে’ বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) মহাসচিব ইয়ান।
গত জুমুয়াবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির বর্তমান ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে সে।
ইয়ান বলেছে, ‘আমি সেখানে এমন ভয়াবহ ও বিপর্যয়কর চাহিদা দেখেছি, যা কোনোভাবেই পূরণ করা হচ্ছে না।’
দেশটির উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও শোচনীয় উল্লেখ করে সে জানায়, হুথিদের নিয়ন্ত্রণে থাকা ওই অঞ্চলে কয়েক বছর আগেও ১০০টির বেশি মানবিক সহায়তা সংস্থা কাজ করতো, যা বর্তমানে কমে মাত্র ১০ থেকে ১৪টিতে দাঁড়িয়েছে।
খাদ্য সংকটের পাশাপাশি ইয়েমেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এনআরসি প্রধান জানায়, দেশটির অনেক স্থানেই কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, কিন্তু অসুস্থদের চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা বা জায়গা সেখানে প্রায় নেই বললেই চলে।
নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে ইয়ান বলেছে, ‘মানবিক সহায়তা কর্মী হিসেবে আমার ৪০ বছরের কর্মজীবনে আমি এমন কোনো জায়গায় যাইনি, যেখানে এত কম সংখ্যক সংস্থা এত বিপুল সংখ্যক মানুষের এমন তীব্র চাহিদা মেটানোর চেষ্টা করছে।’
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) তথ্যমতে, ইয়েমেনজুড়ে বর্তমানে ২ কোটি ৩১ লাখ মানুষের জরুরি জীবনরক্ষাকারী মানবিক সহায়তা প্রয়োজন। পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম জোরদার না হলে দেশটির পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানে ওষুধশিল্পে সংকট, বন্ধ হওয়ার শঙ্কায় বহু কোম্পানি
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি কর্মকর্তার
আল ইহসান ডেস্ক: নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ওয়াশিংটনের সামরিক…
৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন প্রায় ১০ লাখ গ্রাহক
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
হামাসের বীরত্ব:
এসআইআরে বাবার নাম বাদ, জন্মসনদ পেলো না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু
আল ইহসান ডেস্ক: শিশুটি জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে…
বড় যুদ্ধের প্রস্তুতি ব্রিটেনে, এক লাখেরও বেশি রিজার্ভ সেনাকে চিঠি
আল ইহসান ডেস্ক: জরুরি পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের …
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের
আল ইহসান ডেস্ক: মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন …
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।