‘সবার আগে বাংলাদেশের’ পরিবর্তে সরকার কি ‘সবার জন্য বাংলাদেশ’- সত্য প্রমাণ করছে?
(১)
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কী এখন ‘সবার জন্য বাংলাদেশ’ সত্যে পরিনত হয়েছে? এ প্রশ্ন এখন পর্যবেক্ষক মহলে গভীরভাবে ঘুরপাক খাচ্ছে? ব্যাপক আলোচিত সমলোচিত হচ্ছে জনমনে সংখ্যায় সন্দেহ, ক্ষোভ উত্তাপ তৈরি করছে।
ভারতের স্বার্থপূরণ। উগ্র হিন্দুত্ববাদীদের সাধপূরণ। আমেরিকার সাথে গোলামীর চুক্তি সাধন।
জাপানের কৌশলগত চাহিদা পূরণ। চীনের ইচ্ছা পূরণ। মায়ানমারের কাছে নতি প্রদর্শন।
এগুলো তো গেলো ভূরাজনৈতিক সরবরাহ বিতরণ।
পাশাপাশি আই.এম.এফ, বিশ্বব্যাংক এডিবি এগুলোর সাথে অর্থনৈতিক দাসখত করনই শেষ নয়।
পাশাপাশি বিশ্বব্যাংক, এডিবির মাধ্যমে এদেশের কোমলমতি শিক্ষার্থীদের ও শিক্ষা পাঠক্রম এবং শিক্ষকদের ও প্রশিক্ষনের নামে পুরো প্রক্রিয়ায়ই ইসলামী মূল্যবোধ বিয়োজন এবং পাশ্চাত্য দর্শন ও ইসলাম বিরোধী মনন সংযোজনের বিস্তর আয়োজন চলছে।
বিশেষ করে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশ্বব্যাংক ও এডিবির এই নীল নকশা খুবই বিস্তৃত ও ব্যাপক হচ্ছে।
এই কুমিররা খুবই কৌশলী ও আগ্রাসী। আর তাদের খাল কেটে দিচ্ছে সরকার বাহাদুর।
(২)
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তার আরও কার্যকর ব্যবহারের আহ্বান জানিয়েছে।
১৯শে নভেম্বর সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় প্রতিমন্ত্রী এ কথা বলে। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলো বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসম।
বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এ কেবল প্রাথমিক শিক্ষায় প্রবেশের সুযোগ বাড়ানোর ওপরই নয়, বরং * শিক্ষার মানোন্নয়ন, * সমতা নিশ্চিতকরণ এবং * শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারা কার্যকর শ্রেণিকক্ষ পাঠদান, * সুবিন্যস্ত শিক্ষাপদ্ধতি, * শিক্ষার ঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা এবং * প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরে।
প্রতিনিধি দলটি আন্তর্জাতিক গবেষণা ও মূল্যায়নের আলোকে শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করার লক্ষ্যে কার্যকর ও সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে বিশ্বব্যাংকের আগ্রহের কথাও ব্যক্ত করে।
লেখায় চিহ্নিত শব্দগুলো গভীরভাবে অনুধাবনে, পর্যবেক্ষণে ও বিশ্লেষণে মূল যে বিষয়টি ধরা পড়ে, তা হলো-
উল্লিখিত ‘শব্দ’ চয়ন ও ‘বিষয়’ মোড়কের মাধ্যমে ওরা এদেশের প্রাথমিক শিক্ষার্থীদের, শিক্ষা পাঠক্রম এমনকি শিক্ষকদেরও মূলত: ইসলামী মূল্যবোধ থেকে অপসারিত করে বিপরীতে পাশ্চাত্য দর্শনে উজ্জীবিত করার গভীর পায়তারা।
এক্ষেত্রে বাংলাদেশের প্রতি তারা খুবই আগ্রহী, আশাবাদী এবং সক্রিয়।
(৩)
বিশ্বব্যাংক তাদের ভাষায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম বৃহত্তম শিক্ষা ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি ও এনজিও পরিচালিত বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই কোটি ৬০ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
এই তীব্র উৎসাহেই ৬ নভেম্বর ২০২৬ বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ বাংলাদেশের প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৩০০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে।
অর্থায়ন ৩০০ মিলিয়ন মার্কিন ডলার
বাংলাদেশি টাকায় প্রায় ৩,৭৩৫ কোটি টাকা
তাদের ভাষায় উপকারভোগী প্রায় ২ কোটি ৬০ লাখ শিশু
শ্রেণি প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি
ঋণের মেয়াদ ২৫ বছর
মাত্র ৩৭৩৫ কোটি টাকা দেয়ার নামে ২৫ বৎসর মেয়াদী নজরদারীর সুযোগ লুণ্ঠনকারী বিশ্বব্যাংকের অর্থায়নের সঙ্গে এর কর্মসূচির লক্ষ্য, মূল্যায়ন, অর্থছাড়ের সূচক, প্রশাসনিক কাঠামো ও নীতিগত অগ্রাধিকার। এগুলো পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
(৪)
এখানে স্বাভাবিকভাবেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দেয়।
বাংলাদেশের নিজস্ব শিক্ষা বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। এতো বড় বাজেট হওয়ার পরও বিদেশি ঋণের প্রয়োজন কেন?
জনগণের কাছ থেকে সংগৃহীত করের অর্থ কোথায় ব্যয় হচ্ছে?
সরকার কি নিজস্ব অর্থে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে অক্ষম?
বিদেশি ঋণের অর্থে শিক্ষা প্রকল্প বাস্তবায়নের ফলে ভবিষ্যতে ঋণের বোঝা কতটা বাড়বে?
আন্তর্জাতিক সংস্থার অর্থায়নের সঙ্গে যুক্ত নীতিগত শর্তগুলো বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ওপর কী ব্যাপক অনৈসলামিক এবং দেশ জনতা বিরোধী মনোজগত তৈরির কত মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে?
শিক্ষকের নির্দেশিকা ও অতিরিক্ত পাঠসামগ্রী তৈরির গল্প, উদাহরণ, নৈতিক শিক্ষা, সামাজিক ধারণা এবং সাংস্কৃতিক বিষয় নির্বাচনে যে বিশ্বব্যাংকের এজেন্টরা ইসলাম ও বাংলাদেশ বিরোধী চেতনার উন্মেষ ঘটিয়েছে ও আরো ঘটাবে তার আছে অনেক প্রমাণ।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
আরও পড়ুন
সব ›
২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ
বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর
শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (১ম পর্ব)
"" মন্তব্য কলাম"" বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি ট…
ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে।
বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব…
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।