শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি সাধিত হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, সরকার পাবে ৮.১ মিলিয়ন ডলার অগ্রিম অর্থ, যা প্রায় ১০০ কোটি টাকার সমান। পাশাপাশি টার্মিনালের আয়ের ন্যূনতম ২৭ শতাংশ পাবে সরকার। তবে অগ্রিম অর্থের পরিমাণ পুরো প্রকল্প ব্যয়ের তুলনায় অত্যন্ত সামান্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে ১০০ কোটি টাকার অগ্রিম অর্থ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপকে (এসডব্লিউজি) দিতে ১৫ বছরের কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জাপানি কোম্পানিটির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করতে পারবে না সরকার।
বিমানবন্দর ও সমুদ্রবন্দরের মতো কৌশলগত স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেওয়া নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও শ্রমিক সংগঠন ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছে।
প্রধান যুক্তিগুলো হলো:
জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব: বিমানবন্দর এবং সমুদ্রবন্দর দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা। এগুলো বিদেশি কোম্পানির হাতে দিলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে।
মুনাফা পাচার: দেশের টাকা ও ঋণে নির্মিত লাভজনক অবকাঠামোগুলো বিদেশিদের হাতে তুলে দিলে দেশের রাজস্বের একটি বড় অংশ বিদেশে চলে যাবে।
দেশীয় সক্ষমতা ধ্বংস: দেশীয় প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিকদের দক্ষ করে না তুলে বিদেশিদের ওপর নির্ভরশীল হওয়ার নীতিকে ‘আত্মঘাতী’ বলে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরাও তাদের কর্মসংস্থান ও আয় কমে যাওয়ার আশঙ্কা চরম।
ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি: বৈশ্বিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে দেশের প্রধান বিমানবন্দর বা সমুদ্রবন্দরে বিদেশিদের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্নিত হবে।
অর্থনৈতিক শোষণ: বিদেশি ঋণের বোঝা জনগণের কাঁধে চাঁপিয়ে অবকাঠামো নির্মাণ করে তার মুনাফা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া জনস্বার্থবিরোধী।
নিজস্ব সক্ষমতা না বাড়িয়ে পরনির্ভরশীলতা কতটা যুক্তিসঙ্গত? স্বাধীনতার পাঁচ দশক পরও আমরা কেন নিজেদের বিমানবন্দর বা সমুদ্রবন্দর নিজেরা পরিচালনা করতে পারছি না? বিদেশিদের ওপর নির্ভরশীল না হয়ে দেশীয় জনবলকে দক্ষ করে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।
ভূ-রাজনীতির দাবার চালে বাংলাদেশের বন্দর ও বিমানবন্দর মূল বক্তব্য: বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় সমুদ্রবন্দর ও বিমানবন্দর কেবল বাণিজ্যিক স্থাপনা নয়, বরং কৌশলগত সম্পদ। এ সম্পদ থেকে বিদেশীদের হাতে তুলে দেয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভবিষ্যৎ ও গ্রাউন্ড হ্যান্ডলিং সংকট মূল বক্তব্য: তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে গেলে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বড় ধরণের আয়ের উৎস হারাবে।
পিপিপি মডেলের চুক্তি: অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি মূল বক্তব্য: বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতীতে বিভিন্ন চুক্তির ক্ষেত্রে অস্বচ্ছতা ও একতরফা শর্তের কারণে দেশকে চড়া মূল্য দিতে হয়েছে। বিমানবন্দরের ক্ষেত্রে সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটতে পারে।
শ্রমিক অসন্তোষ ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মূল বক্তব্য: বন্দর ও বিমানবন্দরে দীর্ঘদিন ধরে কর্মরত হাজার হাজার দেশীয় শ্রমিক ও কর্মচারীর মধ্যে ছাঁটাইয়ের আতঙ্ক তৈরি হয়েছে।
দেশের প্রধান সমুদ্রবন্দর এবং প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর- উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সাথে উন্মুক্ত আলোচনা করা তথা জনমত যাচাই করা সরকারের ওয়াদা ছিলো। সরকার সে ওয়াদা ভঙ্গ করে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিপন্ন করছে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
আরও পড়ুন
সব ›
বাংলাদেশে শিক্ষা খাতে বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। তারপরেও মাত্র ৩৭৩৩ কোটি টাকার জন্য বিশ্বব্যাংক তথা এডিবির কাছে ঋণ নেয়া কেন?
‘সবার আগে বাংলাদেশের’ পরিবর্তে সরকার কি ‘সবার জন্য বাংলাদেশ’- সত্য প্রমাণ করছে?
(১) ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কী এখন ‘সবার জন্য বাংলাদেশ’ সত্যে পরিনত হয়েছে? এ প্রশ্ন এখন পর্যবেক্ষক মহলে গভ…
২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ
বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর
শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (১ম পর্ব)
"" মন্তব্য কলাম"" বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি ট…
ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে।
বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব…
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ডআপনার ঈমান আাক্বিদাহ বিশুদ্ধ করুন।