শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতকযুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচলনিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরাইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপিরাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তিআইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশচট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮০জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডিদেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশজননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে আনসার ব্যাটালিয়ন
আম্রিকা বাংলাদেশকে ফকির বানিয়ে দুর্ভিক্ষপীড়িত করতে চাচ্ছে। ওতপ্রতোভাবে যুক্ত থাকছে ভারত। আমেরিকান রাষ্ট্রদূত বেন এবং ভারতীয় রাষ্ট্রদূত ত্রিবেদী দুটোই মহা ভয়ঙ্কর।

শুধু বাংলাদেশ দখল নয় বাংলাদেশী জনগণকেও সম্মোহিত আকর্ষিত করতে চাইছে।

মার্কিন- গোলামী চুক্তি করে দেশ বিক্রী করে দিয়েছে ইউনুস। রজার খলিল ও আসিফ থেকে গেছে চুক্তির পূর্ণতা পরিদর্শনে। দেশ বিক্রীর চুক্তির প্রক্রিয়ায়- আম্রিকা ৭ হাজার কোটি টাকা বেশি দামে গম পাঠানোর পর এখন বিষাক্ত গরুর গোশত পাঠিয়ে বাংলাদেশের পোল্ট্রি শিল্পেও অর্থনীতি তছনছ করে দিতে চাইছে। হঠাও আমেরিকা, হঠাও ভা
আন নাফে’ প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, সকাল ৭:১৯

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ২৩ নভেম্বর ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর গোশত বাংলাদেশের বাজারে প্রবেশ করানোর প্রস্তাব দিয়েছে। বিশেষ করে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে প্রথম পর্যায়ে এই গোশত আমদানির সুযোগ দেওয়ার কথা বলেছে সে।

কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ বাংলাদেশের বাজারে মার্কিন গরুর গোশতের প্রবেশাধিকার নিয়ে এত তৎপরতা?

এর উত্তর খুঁজতে গেলে ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘোষিত পারস্পরিক বাণিজ্যচুক্তির দিকে তাকাতে হয়।

চুক্তিতে মার্কিন কৃষিপণ্য, গরুর গোশত, পোলট্রি, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের বাজার প্রবেশাধিকারের বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এরপর ঢাকায় মার্কিন দূতাবাসের প্রদর্শনীতে মার্কিন খাদ্যপণ্যের প্রচার এবং রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্য বিষয়টিকে আরও স্পষ্ট করেছে।

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে মার্কিন কোম্পানির বাজার সম্প্রসারণের বিষয়টি স্পষ্ট। একই সঙ্গে সে বাংলাদেশি ভোক্তাদের জন্য বেশি পণ্য ও তুলনামূলক কম দামের সম্ভাবনার কথাও বলেছে।

কিন্তু বাংলাদেশের কৃষকের জন্য একই ধরনের বাজার সম্প্রসারণের নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশের খামারিরা যদি উৎপাদন খরচ, পশুখাদ্য ও চিকিৎসার ব্যয় বহন করে গোশত উৎপাদন করে, আর বিদেশি বৃহৎ প্রতিষ্ঠান ভিন্ন মাত্রার উৎপাদন সুবিধা নিয়ে বাজারে প্রবেশ করে, তাহলে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হতে পারে।

কিন্তু প্রশ্ন হলো: বাংলাদেশের গরুর গোশতের বাজার কি বিদেশি উৎপাদকের জন্য উন্মুক্ত করা হচ্ছে?

বাংলাদেশে গবাদিপশু পালন গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। অসংখ্য পরিবার গরু পালন, মোটাতাজাকরণ, দুধ উৎপাদন ও পশুখাদ্য ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের গবাদিপশু শিল্প বৃহৎ শিল্পভিত্তিক উৎপাদন, আধুনিক প্রযুক্তি, বিপুল উৎপাদনক্ষমতা এবং বিস্তৃত সরবরাহব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত।

এ অবস্থায় মার্কিন গোশত বাংলাদেশের বাজারে প্রবেশ করলে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি খামারিরা কী ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে, তা আগে থেকেই মূল্যায়ন করা জরুরি।

সস্তা আমদানির মাধ্যমে সাময়িকভাবে ভোক্তা কিছুটা সুবিধা পেতে পারে। কিন্তু দেশীয় উৎপাদন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি আমদানিনির্ভর হয়ে পড়ার আশঙ্কা থাকবে।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাংলাদেশের খাদ্যপণ্য আমদানির নীতি কতটা স্বাধীন থাকবে।

কোনো দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করা অপরাধ নয়। কিন্তু চুক্তির শর্ত যদি দেশের নিজস্ব কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করে, তাহলে তা পুনর্বিবেচনা করা রাষ্ট্রের দায়িত্ব।

বাংলাদেশকে জানতে হবে, মার্কিন গোশত আমদানির ফলে দেশীয় উৎপাদনের কতটুকু বাজার সংকুচিত হতে পারে এবং সেই ক্ষতি পূরণের কোনো পরিকল্পনা আছে কি না।

সবচেয়ে গুরুতর যে প্রশ্ন আমেরিকার তথাকথিত হালাল সনদ, কিন্তু বাংলাদেশের নিজস্ব যাচাই কোথায়?

মার্কিন রাষ্ট্রদূত আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গোশতের কথা বিশেষভাবে উল্লেখ করেছে।

কিন্তু হালাল সনদ এবং খাদ্যনিরাপত্তা দুটি পৃথক যাচাইয়ের বিষয়।

বাংলাদেশের কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে:

পশুর স্বাস্থ্য ও রোগমুক্তির সনদ।

জবাইয়ের শরিয়াহসম্মত পদ্ধতি।

সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা।

গোশত সংরক্ষণ ও পরিবহনের মান।

অ্যান্টিবায়োটিক ও অন্যান্য অবশিষ্ট রাসায়নিকের পরীক্ষা।

বাংলাদেশের নিজস্ব খাদ্যনিরাপত্তা পরীক্ষার অধিকার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অধিকার।

সবচেয়ে বড় যে বিষয় তা হলো- বাংলাদেশেরও কোটি কোটি মানুষের জীবিকার আশঙ্কা।

সাবেক প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিলো। তার বক্তব্যে প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত প্রায় দুই কোটি মানুষের জীবিকার সম্ভাব্য ক্ষতির আশঙ্কা উঠে এসেছে।

এই সংখ্যাটি তার উল্লেখ করা দাবি; কিন্তু প্রকৃত হিসাব ৬ কোটিরও বেশি।

একদিকে মার্কিন বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, অন্যদিকে বাংলাদেশের পারিবারিক খামারি। প্রতিযোগিতার ক্ষেত্রে দুই পক্ষের উৎপাদনক্ষমতা, প্রযুক্তি ও অর্থনৈতিক সামর্থ্য সমান নয়।

সরকারকে তাই শুধু আমদানি থেকে কত রাজস্ব আসবে বা ভোক্তা কত টাকা সাশ্রয় করবে, তা নয়; কত মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে, সেটিও হিসাব করতে হবে।

বড় প্রশ্ন হচ্ছে, সরকার কি বাংলাদেশের খামারিদের উৎপাদন খরচ কমানোর ব্যবস্থা নেবে, নাকি বিদেশি উৎপাদকের গোশত এনে দেশীয় বাজারে প্রতিযোগিতা তৈরি করবে?

বাংলাদেশের প্রশ্ন হওয়া উচিত- যে পণ্য কম দামে অন্য দেশ থেকে পাওয়া সম্ভব, সেটি কি শুধু বাণিজ্যিক সমঝোতা রক্ষার জন্য বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে?

(ইনশাল্লাহ চলবে)


-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আম্রিকা বাংলাদেশকে ফকির বানিয়ে দুর্ভিক্ষপীড়িত করতে চাচ্ছে। ওতপ্রতোভাবে যুক্ত থাকছে ভারত। ২০২৬ সালের ১৫ই জানুয়ারী আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণ করে মাত্র ১২ দিন পর সে তার স্ত্রীকে নি… ১ দিন আগে শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো ১ দিন আগে শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো ২ দিন আগে বাংলাদেশে শিক্ষা খাতে বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা।  তারপরেও মাত্র ৩৭৩৩ কোটি টাকার জন্য বিশ্বব্যাংক তথা এডিবির কাছে ঋণ নেয়া কেন? বাংলাদেশে শিক্ষা খাতে বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। তারপরেও মাত্র ৩৭৩৩ কোটি টাকার জন্য বিশ্বব্যাংক তথা এডিবির কাছে ঋণ নেয়া কেন? ৩ দিন আগে ‘সবার আগে বাংলাদেশের’ পরিবর্তে সরকার কি ‘সবার জন্য বাংলাদেশ’- সত্য প্রমাণ করছে? (১) ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কী এখন ‘সবার জন্য বাংলাদেশ’ সত্যে পরিনত হয়েছে? এ প্রশ্ন এখন পর্যবেক্ষক মহলে গভ… ৪ দিন আগে ২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ ২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ ৫ দিন আগে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর ৬ দিন আগে শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (১ম পর্ব) "" মন্তব্য কলাম"" বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি ট… ১৯ নভেম্বর, ২০২৬ ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে। বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব… ১৮ নভেম্বর, ২০২৬ ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ১৬ নভেম্বর, ২০২৬ বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ১১ নভেম্বর, ২০২৬ সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬