শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগসাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণেরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনসারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রায় পরিবর্তনের আভাসপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক-সৌদি আরবের সমঝোতা স্মারক সইবিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপেরকুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ভয়াবহ হামলা, নিহত দুই ইতালিয়ান নাগরিকশ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুকরণে নাম রাখা দুনিয়ায় যেমন রহমত, বরকত ও সাকীনার কারণ, তেমনি আখিরাতে ও শাফায়াত মুবারক, নাযাত ও ফযীলত লাভের উছীলা। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে-মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- শরাব বা মদসহ সর্বপ্রকার মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যই হারাম। অথচ বাংলাদেশে সরাসরি শরাব বা মদ তো বিক্রি হচ্ছেই; এমনকি কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসের নামেও প্রকাশ্যে শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। নাঊযুবিল্লাহ! প্রায় ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কোনো মতেই কোনো মোড়কেই শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য চলতে পারে না এবং শরাব বা মদ তৈরির অনুমতিও সরকার দিতে পারে না।
আমেরিকান রাষ্ট্রদূত বেন এবং ভারতীয় রাষ্ট্রদূত ত্রিবেদী দুটোই মহা ভয়ঙ্কর।

আম্রিকা বাংলাদেশকে ফকির বানিয়ে দুর্ভিক্ষপীড়িত করতে চাচ্ছে। ওতপ্রতোভাবে যুক্ত থাকছে ভারত।

এরা শুধু বাংলাদেশ দখল নয় বাংলাদেশী জনগণকেও সম্মোহিত আকর্ষিত করতে চাইছে। মার্কিন- গোলামী চুক্তি করে দেশ বিক্রী করে দিয়েছে ইউনুস। রজার খলিল ও আসিফ থেকে গেছে চুক্তির পূর্ণতা পরিদর্শনে। দেশ বিক্রীর চুক্তির প্রক্রিয়ায়- আম্রিকা ৭ হাজার কোটি টাকা বেশি দামে গম পাঠানোর পর এখন বিষাক্ত গরুর গোশত পাঠিয়ে বাংলা
আন নাফে’ প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, সকাল ৭:১১

২০২৬ সালের ১৫ই জানুয়ারী আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণ করে মাত্র ১২ দিন পর সে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশায় ঘুরে ২০২৬ সালের ২৭ জানুয়ারি। সেই দিন ঢাকার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে তাদের রিকশা ভ্রমণের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। পোস্টে তারা ঢাকায় রিকশায় চড়ার আনন্দ ও ঢাকার সংস্কৃতির প্রতি তাদের মুগ্ধতার কথা তুলে ধরে। কিন্তু তার এ ঘোরাটা শুধু সৌখিন থাকেনি।

বাংলাদেশের খনিজ অঞ্চল থেকে ঝালকাঠির নদীতে নৌকার পেয়ারা হাটেও তার ঘোরাঘুরি হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ২০২৬ সালের ৯ আগস্ট ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করে।

পরিদর্শনের উল্লেখযোগ্য তথ্য:

১. তিনি নৌকায় করে ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখে।

২. স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে।

৩. পেয়ারা উৎপাদন, চাষাবাদ, বিপণন ও পরিবহনব্যবস্থা সম্পর্কে খোঁজ নেয়।

৪. পেয়ারা বাগান পরিদর্শন করেন এবং স্থানীয় পেয়ারার স্বাদ গ্রহণ করে।

৫. তার সঙ্গে স্ত্রী ডিয়ান ডাও উপস্থিত ছিলো।

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক তৎপরতা শুধু কূটনৈতিক সৌজন্য সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ নেই। চট্টগ্রাম বন্দর, কৃষিপণ্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক, কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা, রংপুরের গরুর খামার পরিদর্শন এবং পরবর্তী সময়ে মার্কিন গরুর গোস্ত আমদানির প্রস্তাব-সবকিছু মিলিয়ে বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাম্প্রতিক কর্মকা- পর্যবেক্ষণ করলে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। সে কেবল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী কিংবা কূটনৈতিক মহলের মধ্যেই নিজের যোগাযোগ সীমাবদ্ধ রাখছে না; বরং বাংলাদেশের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিল্পী, সংস্কৃতিকর্মী, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করছে।

কখনো পুরান ঢাকার সরু গলিতে রিকশায় চড়ছে, কখনো লালবাগ কেল্লায় ঘুরছে, কখনো চা-বিরিয়ানির স্বাদ নিচ্ছে, কখনো রিকশাচিত্র উৎসবে অংশ নিচ্ছে, আবার কখনো বাংলাদেশের ঐতিহ্যবাহী আম ও পেঁয়ারার হাটে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলছে।

এমনকি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার রাস্তায় যুক্তরাষ্ট্রের পতাকার রঙে ৫০টি রিকশা সাজিয়ে উদ্বোধন করেছে।

এগুলোকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। আধুনিক কূটনীতিতে এগুলোকে জনকূটনীতি এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তারের পরিচিত পদ্ধতি হিসেবে বিশ্লেষণ করা যায়।

কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই জনসম্পৃক্ততার পাশাপাশি যখন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘ মেয়াদী গোলামী তথা দেশ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তখন দুই ধরণের তৎপরতার মধ্যে কী মুনাফেকী সম্পর্ক রয়েছে?

এটি কি কেবল দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব বাড়ানোর প্রচেষ্টা, নাকি এর খোলশে মার্কিন বাণিজ্যিক স্বার্থ, বাজার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক শোষণ প্রক্রিয়ার বিশেষ প্রতারণার ছক রয়েছে, বিষয়টি তাই তার প্রমাণ।

গত ১৬ নভেম্বর ২০২৬ ঢাকার শেরাটন হোটেলে মার্কিন দূতাবাস ‘ঞধংঃব ড়ভ অসবৎরপধ’ নামে একটি খাদ্য ও কৃষিপণ্য প্রদর্শনীর আয়োজন করে।

এখানে মার্কিন গরুর গোস্ত প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলে:

বাংলাদেশের বাজারে আরও মার্কিন খাদ্যপণ্যের প্রবেশাধিকার তার অগ্রাধিকার।

শুল্ক ও বাণিজ্যিক বাধা কমলে মার্কিন খাদ্যপণ্য আমদানি সহজ হবে।

মার্কিন গরুর গোস্ত বাংলাদেশের বিরিয়ানি, পোলাও, মেজবানি ও তেহারির মতো খাবারেও ব্যবহার করা সম্ভব।

বাংলাদেশে মার্কিন গরুর গোস্ত বাণিজ্যিকভাবে কেনার সুযোগ তৈরিতে দূতাবাস কাজ করবে।

অনুষ্ঠানে আইওয়া থেকে বিশেষ ব্যবস্থায় আনা হালাল পদ্ধতিতে জবাই করা গোস্ত অতিথিদের পরিবেশন করা হয়।

এরপর আরো প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর গোস্ত বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এ গোস্ত আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সে। তার মতে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের খাদ্যবাজারে আইওয়ার গরুর গোশতের চাহিদা যাচাই করা সম্ভব।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব তুলে ধরে।

পোস্টে ক্রিস্টেনসেন বলে, আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর গোস্ত ঢাকার খাবারের টেবিলে পৌঁছাতে পারে। তার ভাষায় বিশ্বসেরা গরুর গোস্তের গুণমানই এর পরিচিতি তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।

সে আরও বলে, এ উদ্যোগের শুরু হতে পারে একটি সহজ পদক্ষেপের মাধ্যমে। দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইওয়ার এই গোস্ত আমদানির অনুমতি দেওয়া হলে পরবর্তী সময়ে বাজারই এর চাহিদা নির্ধারণ করবে। (ইনশাল্লাহ চলবে)

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো ১৯ ঘণ্টা আগে শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো শাহজালাল বিমানবন্দরের নতুন কাঠামো ১ দিন আগে বাংলাদেশে শিক্ষা খাতে বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা।  তারপরেও মাত্র ৩৭৩৩ কোটি টাকার জন্য বিশ্বব্যাংক তথা এডিবির কাছে ঋণ নেয়া কেন? বাংলাদেশে শিক্ষা খাতে বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা। তারপরেও মাত্র ৩৭৩৩ কোটি টাকার জন্য বিশ্বব্যাংক তথা এডিবির কাছে ঋণ নেয়া কেন? ২ দিন আগে ‘সবার আগে বাংলাদেশের’ পরিবর্তে সরকার কি ‘সবার জন্য বাংলাদেশ’- সত্য প্রমাণ করছে? (১) ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কী এখন ‘সবার জন্য বাংলাদেশ’ সত্যে পরিনত হয়েছে? এ প্রশ্ন এখন পর্যবেক্ষক মহলে গভ… ৩ দিন আগে ২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ ২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ ৪ দিন আগে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর ৫ দিন আগে শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (১ম পর্ব) "" মন্তব্য কলাম"" বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি ট… ১৯ নভেম্বর, ২০২৬ ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে। বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব… ১৮ নভেম্বর, ২০২৬ ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ১৬ নভেম্বর, ২০২৬ বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ১১ নভেম্বর, ২০২৬ সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬