রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

নাশকতা রোধে নতুন ছক

♦ ১০০ রেলস্টেশন, বিমানবন্দর ও নৌবন্দরে নিরাপত্তা বলয় ♦ প্রস্তুত সমন্বিত নিরাপত্তাব্যবস্থা, থাকবে ব্যাকআপ ফোর্স ♦ ডিসেম্বরজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করাই চ্যালেঞ্জ-পুলিশ সদর দপ্তর
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, রাত ১:০৭ আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬, রাত ১:২২
নাশকতা রোধে নতুন ছক

ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে নিরাপত্তা পরিকল্পনায় নতুন ছক তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেপিআইসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক কার্যালয়, সড়ক ও জনসমাগমস্থলে বাড়ানো হচ্ছে নজরদারি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ অভিযান, চেকপোস্ট ও টহল জোরদার রাখা হয়েছে। গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর, শিল্পাঞ্চল, পর্যটনকেন্দ্র, বাস টার্মিনাল, রেলস্টেশন, নৌবন্দর ও সব বিমানবন্দর ঘিরেই কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, অর্থদাতা ও কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মীদের শনাক্ত করে আগাম ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট ইউনিটগুলো।

পুলিশ সদর দপ্তর বলছে, ডিসেম্বরজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। কোনো অবস্থাতেই যাতে কোনো অপতৎপরতা সংগঠিত হতে না পারে সেজন্য সব জেলা পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কোনো জেলায় নাশকতা ঠেকাতে স্থানীয় ফোর্স ব্যর্থ হলে কুইক রেসপন্স করবে রিজার্ভ ফোর্স। একই সঙ্গে ডিসেম্বরজুড়ে প্যাট্রলিং, তল্লাশি ও ব্লক রেইড অব্যাহত রাখা হবে। ২৪ ঘণ্টাই প্রস্তুত রাখা হবে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটসহ বিশেষায়িত সব ইউনিট। নিষিদ্ধ সংগঠনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা, গুজব, সহিংসতা বা নাশকতার পরিকল্পনা ও অপকর্ম ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিরোধে সাইবার প্যাট্রলিং ও অনলাইন মনিটরিং কার্যক্রম জোরদার করেছে সাইবার ইউনিটগুলো। একাধিক সূত্র জানিয়েছে, দেশের সব বিমানবন্দর, পদ্মা সেতু, যমুনা সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং থানাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অগ্নিসংযোগ ঠেকাতে বাসে যাত্রী বেশে দায়িত্ব পালন করছে সাদা পোশাকের পুলিশ। মনোবল চাঙা রাখতে এবং যেকোনো হামলা প্রতিহত করতে থানায় থানায় বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে নাশকতামূলক তৎপরতা বেশ কয়েক গুণ বেড়েছে। ৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৯২টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়াও পুলিশের ৪টি স্থাপনায় অগ্নিসংযোগ, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, ৩টি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। গোপালগঞ্জসহ সহিংসতা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি জেলায়। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আজ রবিবার থেকেই মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বিত বাহিনী। গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ড্রোন নজরদারিতে আনা হচ্ছে রাজপথ।

রেলওয়ে পুলিশের সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে ৫১০টি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে ঢাকার কমলাপুর ও বিমানবন্দরসহ চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, খুলনা, রাজশাহীর ১০০টি রেলওয়ে স্টেশনকে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনবল সংকট থাকায় সাড়ে ৩ হাজার আনসার ভিডিপি রেলস্টেশনগুলোতে নিয়োগ করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ ওই ১০০ রেলস্টেশনে অস্ত্রধারী ব্যাটালিয়ন আনসারসহ ১০ জন আনসার ভিডিপি দায়িত্ব পালন শুরু করবে আজ। এ ছাড়াও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ১৭০০ সদস্যের সঙ্গে কাজ করছে আরও ৩ হাজার অঙ্গীভূত আনসার সদস্য। প্রস্তুত রাখা হয়েছে কিম্যানদের। তারা সার্বক্ষণিক রেললাইনগুলো পর্যবেক্ষণ করতে থাকবে। কোথাও কেউ রেললাইন বিচ্ছিন্ন করার চেষ্টা করলে কিম্যানরা দ্রুত সেটি ঠিক করবে।

রেলওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলওয়ে পুলিশের জনবল সংকট রয়েছে। তবে ডিসেম্বরকে কেন্দ্র করে আনসার ভিডিপি ও আরএনবির সহায়তায় ১০ হাজার ফোর্স মোতায়েন রয়েছে। কেউ রেলপথ ঘিরে নাশকতার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শীতের সময় পর্যটনের মৌসুম হওয়ায় গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রকে নাশকতাকারীরা টার্গেট বানাতে পারে। এজন্য ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজারে অতিরিক্ত ১০০ ফোর্স বাড়ানো হয়েছে। সেন্ট মার্টিনে যাতায়াতকারী প্রতিটি পর্যটনবাহী জাহাজে নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি জাহাজে পর্যটন বহনের সময় ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকছে। এ ছাড়াও কুয়াকাটা ও সিলেটের পর্যটনকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভিন্ন হলেও জেলা প্রসাশকের নির্দেশনা অনুযায়ী সমন্বিত কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। নৌপুলিশ সদর দপ্তর জানিয়েছে, নৌ পুলিশের ১১টি অঞ্চলেই কঠোর নিরাপত্তা জোরদার রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের নৌবন্দর ঘিরে যাতে কেউ অপতৎপরতা চালাতে না পারে সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রেঞ্জ ও ফাঁড়িগুলোকে।

এসআরবি সদর দপ্তর জানিয়েছে, সারা দেশেই তৎপরতা জোরদার করেছে এসআরবির ১৭টি ব্যাটালিয়ন। কিছু গুরুত্বপূর্ণ এলাকা ঘিরে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে যারা নাশকতায় নেতৃত্ব ও অর্থ সরবারহ করতে পারে- এরকম ব্যক্তিদের গ্রেপ্তারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রতিটি জেলা পুলিশের সমন্বয়ে কাজ করবে হাইওয়ে পুলিশ। ডিসেম্বর ঘিরে দেশের সব হাইওয়েতে টহল কার্যক্রম ও তল্লাশি তৎপরতা বাড়ানো হয়েছে। আনসার ভিডিপি সদর দপ্তর জানিয়েছে, রেলযোগাযোগ স্বাভাবিক রাখা, যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও ৯ জেলায় মোতায়েন রয়েছে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। কোনো জেলায় নাশকতার খবর পেলে আশপাশের জেলার ব্যাটালিয়নকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সামগ্রিক বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষের ২৫ নির্দেশনা : চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক ইমরান এমি জানিয়েছেন, রেলপথকে নিরাপদ করতে কড়া নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ২৫ দফা নিরাপত্তা নির্দেশনা ইতোমধ্যে রেলওয়ে প্রশাসনকে বাস্তবায়নে নির্দেশনা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। এমন নির্দেশনা পাওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম বিভাগের সহকারী কমান্ড্যান্ট (ডিভিশন, অতিরিক্ত দায়িত্ব) মো. সালামত উল্লাহ বলেন, রেলওয়ে পূর্ব ও পশ্চিম অঞ্চলের জন্য ২ হাজার আনসার সদস্য দেওয়া হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগ অর্থাৎ আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত ৫৪০ জন আনসার সদস্য দেওয়া হয়েছে। পাশাপাশি আরএনবি ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে টহল ডিউটি করবে। বিশেষ করে রেল স্টেশন, যাত্রী, স্থাপনা লোকোশেড, ক্যারেজশপ, ডিজেলশপ, ওয়ার্কশপ এবং ফুয়েল স্টোরেজ এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনসার সদস্যরা প্রতি কিলোমিটার হিসেবে রেল লাইন পাহারা দেবেন।

বিদ্যুৎ উপকেন্দ্র ঘিরে নাশকতার ছক : রাজশাহীর নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদ জানিয়েছেন, রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রগুলোকে ঘিরে নাশকতা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ এলাকার দুটি উপকেন্দ্রে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো ইতোমধ্যে তাদের নিয়ন্ত্রণে থাকা উপকেন্দ্রগুলোর নিরাপত্তায় সব দপ্তরে চিঠি দিয়েছে। নেসকোর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) রহমত উল্লাহ-আল-ফারুক স্বাক্ষরিত চিঠিতে সংস্থাটির প্রতিটি দপ্তরকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আফাজ উদ্দিন জানান, নাশকতার শঙ্কায় বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও এসআরবির সহযোগিতা চাওয়া হয়েছে।



  1. Hm imam ✓সক্রিয় পাঠক
    ⛔⛔⛔

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় এইমাত্র ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ৬ মিনিট আগে পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র ৩৩ মিনিট আগে আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের ২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদে… ৪ ঘণ্টা আগে তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৪ শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবা… ৪ ঘণ্টা আগে আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ড… ৪ ঘণ্টা আগে কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি বিজিবি সূত্র জানিয়েছে, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুই কোটি ১৬ লাখ ৯৩ হা… ৪ ঘণ্টা আগে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার: শিক্ষামন্ত্রী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যে বিশেষ পরীক্ষা আয়োজ… ৪ ঘণ্টা আগে সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসেন এই আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আই… ৪ ঘণ্টা আগে রোববার নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় রোববার নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় ৪ ঘণ্টা আগে ‘বিশ্বের যেখান থেকেই ইরানে হামলা হবে, সেখানেই পাল্টা আঘাত’ ‘বিশ্বের যেখান থেকেই ইরানে হামলা হবে, সেখানেই পাল্টা আঘাত’ ৬ ঘণ্টা আগে পুলিশের ৮ কর্মকর্তা বদলি পুলিশের ৮ কর্মকর্তা বদলি ৭ ঘণ্টা আগে