শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডেরতেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৪আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীকুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবিফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার: শিক্ষামন্ত্রীসুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডেরোববার নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময়‘বিশ্বের যেখান থেকেই ইরানে হামলা হবে, সেখানেই পাল্টা আঘাত’পুলিশের ৮ কর্মকর্তা বদলিপরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

রোববার নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রোববার (২৯ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যা চলবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত।
মেসুত প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, রাত ৮:২৮
রোববার নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময়

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এর অংশ হিসেবে রোববার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিজস্ব পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।

এমন একটি সময়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী বছরের প্রথম দিক থেকে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই সংলাপের মধ্যদিয়ে সুষ্ঠুভাবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা করছে ইসি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সংলাপের বিষয়ে অবস্থান স্পষ্ট করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা ১১ দলের পক্ষ থেকে একটি আবেদন করব, যাতে নির্বাচন কমিশন আলাদা একটি সময় ১১ দলের জন্য বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করে। এ ব্যাপারে বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।

হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংলাপের বিষয়েও বৈঠকে একই বক্তব্য এসেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসবে ১১ দল। এ বিষয়েও একসঙ্গে ১১ দল জাতীয় সংলাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।



এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের ২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদে… এইমাত্র তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৪ শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবা… ২ মিনিট আগে আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ড… ৩ মিনিট আগে কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি বিজিবি সূত্র জানিয়েছে, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুই কোটি ১৬ লাখ ৯৩ হা… ৫ মিনিট আগে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার: শিক্ষামন্ত্রী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যে বিশেষ পরীক্ষা আয়োজ… ৬ মিনিট আগে সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসেন এই আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আই… ৭ মিনিট আগে ‘বিশ্বের যেখান থেকেই ইরানে হামলা হবে, সেখানেই পাল্টা আঘাত’ ‘বিশ্বের যেখান থেকেই ইরানে হামলা হবে, সেখানেই পাল্টা আঘাত’ ১ ঘণ্টা আগে পুলিশের ৮ কর্মকর্তা বদলি পুলিশের ৮ কর্মকর্তা বদলি ২ ঘণ্টা আগে পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী ২ ঘণ্টা আগে নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ২ ঘণ্টা আগে হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, শত্রুর সব শক্তি ফাঁদে আটকা: ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, শত্রুর সব শক্তি ফাঁদে আটকা: ইরান ২ ঘণ্টা আগে ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী ১২ ঘণ্টা আগে