৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক নিয়ন্ত্রণে নিলো যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক বন্ধ করে দিয়েছে দেশটি। গত ২৭ নভেম্বর (জুমুয়াবার) ইভান্সভিলভিত্তিক ফেডারেল সেভিংস ব্যাংক ‘ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক’ বন্ধের ঘোষণা দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি)। একই সঙ্গে ব্যাংকটির তত্ত্বাবধায়ক হিসেবে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনকে (এফডিআইসি) নিয়োগ দেওয়া হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওসিসি জানিয়েছে, ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক এমন এক অনিরাপদ ও দুর্বল আর্থিক অবস্থায় পৌঁছেছিলো, যেখানে স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিলো না। ব্যাংকটির পক্ষে দায়বদ্ধতা পরিশোধ এবং আমানতকারীদের চাহিদা পূরণ করতে না পারার আশঙ্কা তৈরি হয়েছিলো।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিলো প্রায় ৫৯০ কোটি ডলার। একই সময়ে ব্যাংকটিতে আমানতের পরিমাণ ছিলো ৪৫০ কোটি ডলার এবং ঋণের পরিমাণ ৩১০ কোটি ডলার।
ব্যাংকটি বন্ধের কয়েক ঘণ্টার মধ্যেই নর্থ ক্যারোলিনাভিত্তিক ফার্স্ট সিটিজেনস ব্যাংক জানায়, তারা এফডিআইসির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের প্রায় সব ঋণ ও অন্যান্য সম্পদ কিনে নেবে তারা। পাশাপাশি ব্রোকারের মাধ্যমে সংগৃহীত কিছু আমানত ও নির্দিষ্ট কয়েকটি হিসাব বাদে ব্যাংকটির বাকি সব আমানতের দায়িত্বও গ্রহণ করবে।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানে ওষুধশিল্পে সংকট, বন্ধ হওয়ার শঙ্কায় বহু কোম্পানি
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি কর্মকর্তার
আল ইহসান ডেস্ক: নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন প্রশাসনের অর্ধডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা এখন ওয়াশিংটনের সামরিক…
৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন প্রায় ১০ লাখ গ্রাহক
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
হামাসের বীরত্ব:
এসআইআরে বাবার নাম বাদ, জন্মসনদ পেলো না পশ্চিমবঙ্গের মুসলিম কন্যাশিশু
আল ইহসান ডেস্ক: শিশুটি জন্মেছে ভারতের মাটিতে। তার মা-বাবা এ দেশেরই নাগরিক। অথচ আড়াই মাস পেরিয়েও সেই শিশুর হাতে…
বড় যুদ্ধের প্রস্তুতি ব্রিটেনে, এক লাখেরও বেশি রিজার্ভ সেনাকে চিঠি
আল ইহসান ডেস্ক: জরুরি পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। যুদ্ধ বা বড় ধরনের …
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের
আল ইহসান ডেস্ক: মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন …
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড