রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বোয়িং কিনেও, মার্কিন তুলা-গম-জ্বালানি আমদানি বাড়িয়েও শুল্কের চাপ থেকে মুক্তি নেই। গত ২৬শে নভেম্বর বাংলাদেশের উপর আবারো ১৮ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশের সাথে আম্রিকার বাণিজ্য আচরণ পূরোটাই শঠতাপূর্ণ, আগ্রাসী, মিথ্যা ও বেআইনী।

যুক্তরাষ্ট্রের কালো ও গোলামীর বাণিজ্য চুক্তি অবিলম্ভে বাতিল ঘোষণা করতে হবে। আম্রিকার বিরুদ্ধে সব রকমের আন্তর্জাতিক আইনি লড়ইে নামতে হবে ইনশাআল্লাহ।
আন নাফে’ প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ১১:১৭
বাংলাদেশের সাথে আম্রিকার বাণিজ্য আচরণ পূরোটাই শঠতাপূর্ণ, আগ্রাসী, মিথ্যা ও বেআইনী।

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।

২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তির যৌথ ঘোষণা আসে। সেখানে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে ১৯ শতাংশ পারস্পরিক শুল্কের কথা বলা হয়। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারের বিপরীতে বাংলাদেশের কিছু পোশাক ও বস্ত্রপণ্যের শূন্য পারস্পরিক শুল্কের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

অন্যদিকে বাংলাদেশকে মার্কিন শিল্প ও কৃষিপণ্যের জন্য বিশেষ বাজারসুবিধা দিতে হয়। যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার আনুমানিক মূল্য ৩.৫ বিলিয়ন ডলার এবং ১৫ বছরে জ্বালানি কেনার আনুমানিক মূল্য ১৫ বিলিয়ন ডলার। এর সঙ্গে যুক্ত হয় বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ।

দৈনিক আল ইহসানের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি বোয়িং কেনার প্রতিশ্রুতি রয়েছে। প্রথম ১৪টি উড়োজাহাজের চুক্তির মূল্য ৩.৭ বিলিয়ন ডলার। বাকি ১১টির চুক্তির মূল্য প্রকাশিত হয়নি।

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, -যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২.৭২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ ৩২ শতাংশের বেশি প্রবৃদ্ধি।

এতসব বাণিজ্যিক উদ্যোগের পরও ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশের বিরুদ্ধে ৩০১ তদন্তের ভিত্তিতে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছে।

প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যদি মার্কিন পণ্য আমদানি বাড়ায়, বোয়িং কেনার উদ্যোগ নেয়, জ্বালানি আমদানির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দেয়, তাহলে সেই বাণিজ্যিক সহযোগিতার প্রতিদানে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য প্রতিশ্রুত সুবিধা বাস্তবায়িত হচ্ছে না কেন?

বাংলাদেশের করণীয় হচ্ছে, প্রতিটি বাণিজ্যিক প্রতিশ্রুতির বিপরীতে সুনির্দিষ্ট সুবিধা নিশ্চিত করা। শুধু আমদানি বাড়ানোকে কূটনৈতিক সাফল্য মনে করলে চলবে না। আমদানির অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে পরিশোধ করতে হবে। বিমান কেনার ক্ষেত্রেও ঋণ, সুদ, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ এবং ভবিষ্যৎ পরিচালন ব্যয়ের হিসাব রয়েছে।

চুক্তির কাঠামোয় বাংলাদেশকে প্রায় ৪,৫০০ মার্কিন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং আরও ২,২১০টি পণ্যের ওপর ১০ বছরে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিতে হয়েছে বলে -প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। -হিসাব অনুযায়ী, এসব ছাড়ের কারণে চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ হবে ১,৩২৭ কোটি টাকা।

অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির মূল্যও বেড়েছে। দৈনিক আল ইহসানের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পর্যায়ের গম আমদানিতে প্রতি টনের মূল্য গত ডিসেম্বরে ৩১২.২৫ ডলার থেকে নতুন ৪ লাখ ৪০ হাজার টনের ব্যবস্থায় ৩৪৭.৭৫ ডলারে উঠেছে।

এই মূল্যবৃদ্ধির কারণ, সরবরাহের শর্ত এবং আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে তুলনা করে দেখা জরুরি। শুধু কোনো দেশের সঙ্গে চুক্তি হয়েছে বলেই বেশি দামে পণ্য কেনা গ্রহণযোগ্য হতে পারে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত পোশাক খাতের সুবিধা এখনো বাস্তবায়িত হয়নি।

সঙ্গতকারণেই আমরা মনে করি, বাণিজ্যচুক্তিতে বাংলাদেশের কী কী সুবিধা পাওয়ার কথা এবং কোন কোন সুবিধা এখনো বাস্তবায়িত হয়নি, তা নিয়ে একটি পূর্ণাঙ্গ সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পোশাকের জন্য যে শূন্য পারস্পরিক শুল্কের ব্যবস্থা করার কথা ছিল, তার পরিমাণ, সময়সীমা ও বাস্তবায়ন পদ্ধতি কতটুকু বাস্তবায়ন হল আম্রিকাকে তা জবাবদিহীতা করতে হবে।

অপরদিকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্তের পাশাপাশি অর্থায়ন, ঋণ, সুদ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবও প্রকাশ করতে হবে। একইভাবে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারদর ও দীর্ঘমেয়াদি দায় প্রকাশ ও মূল্যায়ন বাংলাদেশ সরকারকে করতে হবে।

সবচেয়ে বড় কথা, বাংলাদেশকে শুধু মার্কিন পণ্যের ক্রেতা নয়, সমান অধিকারসম্পন্ন বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

আম্রিকার আগ্রাসনের বিপরীতে বাংলাদেশের উচিত একটি বিশেষ বাণিজ্যিক আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ দল গঠন করা। এই দলের কাজ হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগগুলো পৃথকভাবে বিশ্লেষণ করা এবং বাংলাদেশের অবস্থান তুলে ধরা।

এ ছাড়া অধীনে বাংলাদেশের অধিকার ও সম্ভাব্য প্রতিকারগুলোও পরীক্ষা করতে হবে। ৩০১ এর সুবিধা গ্রহণ করতে হবে। মার্কিন জুলুমের প্রতি প্রযোজ্য আন্তর্জাতিক আইন আরোপ করতে হবে।

বাংলাদেশের বাণিজ্যনীতি ও বাণিজ্যচুক্তি হতে হবে বাংরাদেশের শতভাগ স্বার্থ, ভবিষ্যত নিরাপত্তা যুক্ত এবং বাংলাদেশের স্বাধীনতাও সার্বভৌমত্বের সাথে শতভাগ সংহতিমূলক।

ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার এবং খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা প্রশংসনীয়। ২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার এবং খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা প্রশংসনীয়। ১ দিন আগে বিদেশ থেকে ২৫ হাজার কোটি টাকা ব্যায়ে আমদানী না করে দেশের চুনাপাথর খনি উত্তোলন করলে শুধু টাকাই রিজার্ভে থাকবেনা পাশাপাশি কর্মসংস্থান এবং উন্নয়নও হবে ব্যাপক। বিদেশ থেকে ২৫ হাজার কোটি টাকা ব্যায়ে আমদানী না করে দেশের চুনাপাথর খনি উত্তোলন করলে শুধু টাকাই রিজার্ভে থাকবেনা পাশাপাশি কর্মসংস্থান এবং উন্নয়নও হবে ব্যাপক। ২ দিন আগে সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি। সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি। ৩ দিন আগে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী। ৩ দিন আগে মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়। মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়। ৪ দিন আগে যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। ৬ দিন আগে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। ২২ নভেম্বর, ২০২৬ হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস… ২১ নভেম্বর, ২০২৬ নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। ১৯ নভেম্বর, ২০২৬ দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। ১৮ নভেম্বর, ২০২৬ জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। ১৬ নভেম্বর, ২০২৬ “তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১১ নভেম্বর, ২০২৬