চট্টগ্রামের উপকূল কি শুধু পর্যটনের জন্য
কক্সবাজার থেকে টেকনাফ, মহেশখালী থেকে মাতারবাড়ী-বঙ্গোপসাগরের এই তটরেখায় জমির ওপর সবারই দাবি। পর্যটন চায় সৈকত, বন্দর চায় ঘাট, জ্বালানি খাত চায় বিদ্যুৎকেন্দ্র, শিল্প চায় জমি, লবণ ও চিংড়িচাষি
চান মাঠ। জমি অথচ একটাই, বাড়ে না।
এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, চট্টগ্রামের উপকূলের অর্থনৈতিক ভবিষ্যৎ কি আমরা অতিরিক্তভাবে পর্যটনের সঙ্গে বেঁধে ফেলছি? যেই পর্যটনের জন্য দরকার বিপুল পরিমাণের উপকূলীয় জমি।
সোনাদিয়ায় ৯ হাজার ৪৬৭ একর জমি পর্যটন পার্কের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে হাইকোর্ট সেই বরাদ্দ স্থগিত করেন। সাবরাংয়ে ৯৪০ একরের পর্যটন পার্কের পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবকদের হিসাবে সেখানে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ ও হাজার হাজার কর্মসংস্থান তৈরির আশ্বাস। কিন্তু আশ্বাসের থেকে বড় হল বাস্তবতা, এবং সেই বাস্তবতা হলো উপকূলে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পও রয়েছে, যেগুলোর প্রভাব শুধু স্থানীয় অর্থনীতিতে নয়, পুরো দেশের বাণিজ্য ও শিল্প সক্ষমতার ওপর পড়ে।
সমস্যা হলো কোন প্রমাণ ছাড়া, পর্যটনকে এমন একটি খাত হিসেবে দেখা, যার জন্য উপকূলের মূল্যবান জমি অন্য যেকোনো ব্যবহারের চেয়ে বেশি মূল্য তৈরি করবে।
একটি রিসোর্ট পর্যটকের কাছ থেকে অর্থ আনতে পারে। কিন্তু একটি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্যের খরচ কমাতে পারে, শিল্পের সম্প্রসারণ ঘটাতে পারে এবং দীর্ঘমেয়াদি বৈদেশিক বাণিজ্য সক্ষমতা বাড়াতে পারে। বিদ্যুৎকেন্দ্র শিল্প উৎপাদনের ভিত্তি তৈরি করে। মৎস্য ও লবণ উৎপাদন খাদ্য, কর্মসংস্থান ও রপ্তানির সঙ্গে যুক্ত। এসব খাতের অর্থনৈতিক প্রভাব পর্যটনের সরাসরি আয়ের চেয়ে অনেক বিস্তৃত।
তাই প্রতিটি উপকূলীয় জমির হিসাব নতুন করে করা দরকার। প্রতি একরে কোন ব্যবহার কত মূল্য, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা ও দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি করবে-এই জমির উপর কোন কোন অবস্থাতেই বিদেশীদেরকে মালিকানা দেওয়া যাবে না।
চট্টগ্রামের উপকূল শুধু পর্যটনের জন্য নয়। এটি বাংলাদেশের বন্দর, জ্বালানি, শিল্প, মৎস্য ও খাদ্য অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই লক্ষ্য হওয়া উচিত আরও পর্যটক আনা নয়; সীমিত উপকূলীয় জমি থেকে সবচেয়ে বেশি জাতীয় অর্থনৈতিক মূল্য তৈরি করা।
-মুহাম্মদ ইনজামামুল।
আরও পড়ুন
সব ›
সৌদি আরবে নতুন খননকাজ, খুঁজে দেখা হচ্ছে প্রাচীন মুসলমানদের হজের পথ
প্রতি ওয়াক্তে ওয়াক্তে সূরা ফাতিহা শরীফে বিধর্মীদের থেকে দূরে থাকতে বলা হচ্ছে
কক্সবাজারের সৈকতজুড়ে বিস্তৃত বালুতে রয়েছে বিশ্ববাজারে অত্যন্ত মূল্যবান ও বিরল ভারী খনিজ বা ‘হেভি মিনারেল’। কৌশলগত গুরুত্ব ও আধুনিক শিল্পে অপরিহার্যতার কারণে বিশ্ববাজারে এসব পরিশোধিত খনিজের মূল্য স্বর্ণের চেয়েও অনেক দামী।
মৌলভী আমিরুদ্দীন বসুনিয়া পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক, গিরিশ নয়
সমাজের স্বার্থে এদেশে বিধর্মীদের রীতি-নীতির সংশোধন করা হোক
বিধর্মী জাতির মধ্যে বিধবা বিবাহ নিষিদ্ধ। অতি অল্প বয়সে বিধবা হলে একটা বিধর্মী নারীর বাকী জিন্দেগীটা যে কত দুর…
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সকল অসামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে
কথিত সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মোহে পড়ে ‘নতুন জীবনের’ স্বপ্ন দেখেছিল কুমিল্লার পুলিশ লাইন্স সরকারি প্রা…
মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলাতেই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন।
(পূর্ব প্রকাশিতের পর) এ বিষয়টি সম্পর্কে দেশবাসীর বিস্তারিত কোনো ধারণা ছিল না। তবে ২০১০ সালের ডিসেম্বর মাসে উই…
মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলায়ই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন।
তৎকালীন বাংলায় অনেক বিখ্যাত মাদরাসা, ‘মাদরাসা-বাড়ি’ ও ‘দরস-বাড়ি’ (অর্থাৎ স্কুল ও কলেজ; ‘দরস’ মানে পাঠ বা শি…
এখন জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে সমুদ্র বন্দর হচ্ছে তার সুফল-সমৃদ্ধি নিবে ভারত।
দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।