মশার কামড়ে পক্ষাঘাত, ক্যালিফোর্নিয়ায় মৃত্যু ৪৫
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে মশার কামড়ে প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
২০২৬ সালে এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে এ ভাইরাসে ৬১৭ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৫ জন। রেকর্ড অনুযায়ী, এটি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর। সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনেক বেশি ছিলো। মশার বংশবিস্তারের জন্য এ ধরনের আবহাওয়া অনুকূল।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায়। ১৯৯৯ সালের আগে এটি যুক্তরাষ্ট্রে ছড়ায়নি। এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এ ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। তবে কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। প্রায় এক শতাংশ আক্রান্তের মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে।
আরও পড়ুন
সব ›
ইস্তেঞ্জায় অতিরিক্ত ফেনা কিডনির সমস্যা নাতো....
আগ্নেয়গিরির লাভার বুকে রহস্যময় ‘গাছের সমুদ্র’!
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি
পুষ্টিতে ভরা কাজী পেয়ারা
মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা
পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী!
শীতে স্বাস্থ্য সচেতনতা
শীতে সবচেয়ে সাধারণ সমস্যা হলো সর্দি লাগা। শীত এলেই এই সমস্যা প্রকট আকারে দেখা দেয়। শীতের বাতাসে তাপমাত্রা এবং …
চোখের অঞ্জনি কী? হলে কী করবেন?
অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। অঞ্জনি সাধারণত স্ট্যাফাইলোকক্…
মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’
এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড