মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মুসলিম দেশগুলো কেন তথাকথিত পরাস্তশক্তি মুখাপেক্ষী? তাদের সাথে সম্পর্কোন্নয়নে গভীর আগ্রহী? সম্পর্ক রাখতে পরিশ্রমী ও উদ্যমী। সব কিছু বিলিয়ে দিতে উৎসাহী।
মধ্যপ্রাচ্য একচেটিয়া আমেরিকার তাবেদার। পাকিস্তান, বাংলাদেশও একই কাতারে। সিরিয়া, লিবিয়া সহ আরো কিছু দেশ রাশিয়াপন্থী। আবার আমেরিকা থেকে বাচতে অনেকেই চীনপন্থী।
অথর্ব, অলস, অজ্ঞ, অবুঝ মুসলিম শাসকদের ধারণা, চেতনা ও বদ্ধমূল বিশ্বাস যে আমেরিকার সাথে সম্পর্ক রাখলে রাশিয়া, চীন, ক্ষতি করবে না। আবার কারো বিশ্বাস রাশিয়ার সাথে সম্পর্ক রাখলে আমেরিকার প্রভাব থেকে মুক্ত থাকা যাবে। কেউ বা আবার চীনের সাথে যুক্ত থেকেও অন্য প্রভাব মুক্ত থাকার উপার মনে করে।
অথচ সব মুসলিম দেশকে অবাক করে ২০২৬ সালের ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ট্রাম্প, চীনের শি জিনপিং এবং রাশিয়ার পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক।
তারা বিশ্বকে নিজেদের মধ্যে তিনটি প্রভাব বলয়ে ভাগ করার সমঝোতা বা অলিখিত চুক্তি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করেন।
২০২৬ সালের ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন দেশের সম্মেলনের সাথে বিশ্বের ইতিহাসে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ভূরাজনৈতিক সাদৃশ্য রয়েছে। উভয় ঘটনাতেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর নেতারা আন্তর্জাতিক প্রভাব বলয় নিজেদের মধ্যে ভাগাভাগির বিষয় নিয়ে আলোচনা করেছে।
১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি ক্রিমিয়ার ইয়াল্টায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে তিন পরাশক্তির নেতা ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। সোভিয়েত নেতা জোসেফ স্টালিন।
ইয়াল্টাকে শুধু তিন নেতার বৈঠক হিসেবে দেখলে ইতিহাসের গুরুত্বপূর্ণ শিক্ষা অনুধাবন করা যায় না। এটি দেখিয়েছিল, যুদ্ধজয়ী শক্তিগুলো আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামো নির্ধারণে নিজেদের স্বার্থের ছক কীভাবে কাটে?
ইয়াল্টা সম্মেলনের সময় মুসলিম বিশ্বের বহু অঞ্চল ঔপনিবেশিক শাসন, তিন পরাস্তশক্তির কৌশলগত প্রতিযোগিতার মধ্যে ছিল। আজও মধ্যপ্রাচ্য, ফিলিস্তিন, সিরিয়া এবং অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলে তারা শক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চীনের এই সম্মেলন থেকে একটি সতর্কবার্তা পাওয়া যায়:
যে বিশ্বব্যবস্থায় কয়েকটি পরাশক্তি নিজেদের স্বার্থে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ করে, সেখানে দুর্বল রাষ্ট্রগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা থাকে।
১৯১৬ সালে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত সাইকস-পিকো চুক্তিতে উসমানীয় সাম্রাজ্যের আরব অঞ্চলগুলোর ওপর প্রভাব ও নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছিল।
প্রথম বিশ্বযুদ্ধের পর ম্যান্ডেট ব্যবস্থার মাধ্যমে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইরাক ও ট্রান্সজর্ডানের রাজনৈতিক ভবিষ্যৎ বিদেশি শক্তির প্রভাবাধীন হয়ে পড়ে।
১৯১৭ সালের বেলফোর ঘোষণা, ব্রিটিশ ম্যান্ডেট শাসন, ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন প্রস্তাব এবং ১৯৪৮ সালের যুদ্ধ-প্রতিটি ঘটনা ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করেছে।
আজকের বিশ্বেও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী শক্তি।
কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর জন্য প্রশ্ন হলো- তারা কি নিজেদের স্বার্থ ও নীতির ভিত্তিতে এই তিন শক্তির সঙ্গে সম্পর্ক পরিচালনা করছে, নাকি কোনো একটি শক্তির ওপর নির্ভরশীল বা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে?
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- “তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়ো না, তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে।” (পবিত্র সূরা আল-আনফাল শরীফ, ৮:৪৬)
এখন প্রশ্ন হচ্ছে, একবিংশ শতাব্দীতেও মুসলিম দেশগুলো কেন নিজেদের মধ্যে কার্যকর ঐক্য প্রতিষ্ঠা করতে পারছে না?
চীনে তিন পরাশক্তির এটি আমাদের দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ রক্ষায় কতটা সংগঠিত ও কৌশলী হতে পারে।
সাইকস-পিকো ও সান রেমোর ইতিহাস আবার দেখিয়ে দিয়েছে, মুসলিম অধ্যুষিত ভূখ-ের রাজনৈতিক ভবিষ্যৎ বিদেশি শক্তির কূটনৈতিক সমঝোতার মাধ্যমে কীভাবে নির্ধারিত হয়?
আমরা এমন কোনো বিশ্বব্যবস্থা চাই না, যেখানে তিনটি, পাঁচটি কিংবা দশটি শক্তিধর রাষ্ট্র নিজেদের স্বার্থে অন্য জাতির ভাগ্য নির্ধারণ করবে। আমরা এমন বিশ্বব্যবস্থা চাই, যেখানে বাংলাদেশ, ফিলিস্তিন, সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাকসহ প্রতিটি রাষ্ট্র তার জনগণের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে।
এটাই হবে ইয়াল্টার ইতিহাস এবং চীনের তিন পরাশক্তির বৈঠক থেকে মুসলিম বিশ্বের প্রকৃত শিক্ষা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত।
সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে।
হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস…
নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে।
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।