বিদেশ থেকে ২৫ হাজার কোটি টাকা ব্যায়ে আমদানী না করে দেশের চুনাপাথর খনি উত্তোলন করলে শুধু টাকাই রিজার্ভে থাকবেনা পাশাপাশি কর্মসংস্থান এবং উন্নয়নও হবে ব্যাপক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দেশের অবকাঠামোগত উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে সিমেন্টের চাহিদা।
বাংলাদেশের সিমেন্ট শিল্পের বার্ষিক উৎপাদন সক্ষমতা কয়েক কোটি টন, যার প্রধান কাঁচামাল ক্লিংকার ও চুনাপাথরের প্রায় শতভাগই ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করতে হয়। এতে প্রতি বছর দেশকে প্রায় ২৫ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা বাংলাদেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। অপ্রয়োজনীয় আমদানি কমিয়ে দেশীয় উৎসের ওপর নির্ভরতা বাড়ানোই এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। যে চুনাপাথর আমাদের মাটির নিচে মজুদ আছে, তা উত্তোলন করা গেলে প্রতি বছর ২৫ হাজার কোটি সাশ্রয় করা সম্ভব। সাময়িক বিনিয়োগের ভয়ে দীর্ঘমেয়াদী এই লাভজনক খাতটিকে ফেলে রাখা অর্থনৈতিক আত্মহত্যার নামান্তর।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) তথ্যমতে, ষাটের দশকে দেশের উত্তরাঞ্চলের জয়পুরহাটের জামালগঞ্জ ও নওগাঁর বদলগাছী এবং উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জের টেকেরঘাট ও বাগলীছড়ায় চুনাপাথরের বিশাল মজুদের সন্ধান পাওয়া যায়।
জামালগঞ্জ, জয়পুরহাট খনিতে ১০০ কোটি টনের বেশি চুনাপাথর আছে।
বদলগাছী, নওগাঁ সাম্প্রতিক জরিপ প্রায় ১০ কোটি টনের বেশি চুনাপাথর আছে।
টেকেরঘাট ও বাগলীছড়া, সুনামগঞ্জ ১২ কোটি টনের বেশি চুনাপাথর আছে।
একটি দেশকে শিল্পোন্নত করতে হলে তার মৌলিক কাঁচামালের জোগান নিশ্চিত করতে হয়। চুনাপাথর কেবল সিমেন্ট তৈরিতেই নয়, বরং কাচ, কাগজ, চিনি, সার এবং ওষুধ শিল্পেও অপরিহার্য উপাদান। নিজস্ব খনি থেকে এই কাঁচামাল সরবরাহ করা গেলে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ অনেক কমে আসবে।
গত ৬০ বছরে এই খনিগুলো নিয়ে দেশি-বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে বহুবার সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রতিটি সমীক্ষায় কোটি কোটি টাকা ব্যয় হলেও তা বাস্তবায়নের কোনো রোডম্যাপ তৈরি হয়নি। নতুন সরকার বা প্রশাসন এলেই আগের সমীক্ষা বাদ দিয়ে নতুন করে যাচাইয়ের নামে সময়ক্ষেপণ করা হয়েছে।
চুনাপাথর খনি চালু না হওয়ার পেছনে প্রায়ই খনির গভীরতা এবং পরিবেশগত ঝুঁকির কথা বলা হয়। কিন্তু বিংশ শতাব্দীর সেই পুরোনো প্রযুক্তির সীমাবদ্ধতা একবিংশ শতাব্দীতে এসে আর খাটে না। বর্তমানে বিশ্বজুড়ে 'আন্ডারগ্রাউন্ড মাইনিং' বা ভূগর্ভস্থ খনন পদ্ধতিতে পরিবেশের কোনো ক্ষতি না করেই অনেক গভীর থেকে খনিজ সম্পদ আহরণ করা হচ্ছে। কৃষি জমি ও জীববৈচিত্র্য রক্ষা করেই কীভাবে এই সম্পদ কাজে লাগানো যায়, সে বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
একটি খনি চালু হলে সেখানে কেবল পাথর উত্তোলনই হয় না, বরং তাকে কেন্দ্র করে সিমেন্ট কারখানা, পরিবহন ব্যবস্থা, আবাসন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এক বিশাল কর্মযজ্ঞ তৈরি হয়। এতে লক্ষাধিক মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতো। ছয় দশক ধরে খনিটি বন্ধ রাখায় দেশ যেমন রাজস্ব হারিয়েছে, তেমনি একটি বিশাল জনগোষ্ঠী দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ হারিয়েছে।
দেশের খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব স্পষ্ট। কয়লা বা গ্যাসের মতো চুনাপাথর উত্তোলনের ক্ষেত্রেও কার্যকর কোনো জাতীয় নীতিমালা বাস্তবায়িত হয়নি। ছয় দশকে বহু সরকার এসেছে এবং গিয়েছে, কিন্তু কোনো সরকারই এই বিশাল খনিজ ভান্ডারকে জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করার রাজনৈতিক সদিচ্ছা দেখায়নি। সবার আগে বাংলাদেশ প্রতিশ্রুতির সরকার দেশের চুনাপাথরের খনি উত্তোলন করে বিদেশে ২৫-৩০ হাজার কোটি টাকা তুলে দেয়া থেকে বিরত হবে- এটাই জনপ্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি।
তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী।
মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়।
যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত।
সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে।
হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস…
নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে।
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।