২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার এবং খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা প্রশংসনীয়।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রধানমন্ত্রী গত ২২শে নভেম্বর ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যে লক্ষ্য ঘোষণা করেছে, তা অত্যন্ত উচ্চাভিলাষী এবং সময়োপযোগী বলে মনে করছেন অভিজ্ঞমহল। ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং জিডিপিতে এই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। একই সঙ্গে চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি এবং ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ইতিবাচক। কিন্তু কতটা কার্যকর।
কিন্তু লক্ষ্যমাত্রা ঘোষণাই শেষ কথা নয়। এসএমই উদ্যোক্তারা এখনও পুঁজির অভাব, প্রযুক্তিগত দুর্বলতা, বাজারজাতকরণের সমস্যা এবং দক্ষ শ্রমিকের অভাবে ভুগছে। ব্যাংকঋণ পাওয়া এখনও অনেকের জন্য দুঃস্বপ্ন। উৎপাদন খরচ বাড়ছে, চাহিদা দুর্বল-এসব বাস্তবতা অস্বীকার করা যায় না।
অর্থনৈতিক চাপ, বাজারের অনিশ্চয়তা ও অর্থায়ন সংকটের কারণে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত বর্তমানে তীব্র চাপের মুখে রয়েছে। অনেক উদ্যোক্তা জানান, তাদের বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে এবং ফিজিক্যাল দোকান বা শোরুমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
একজন ক্ষুদ্র উদ্যোক্তা যখন কাঁচামালের উচ্চমূল্য, বিদ্যুৎ ও পরিবহন ব্যয়, ব্যাংকঋণের সংকট এবং বাজারজাতকরণের দুর্বলতার সঙ্গে লড়াই করেন, তখন তার পাশে দাঁড়ানোর দায়িত্ব কার?
একদিকে বিদেশি পণ্য আমদানির সুযোগ রয়েছে, অন্যদিকে দেশীয় ক্ষুদ্র উৎপাদককে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজনীয় প্রযুক্তি ও অর্থায়ন দেওয়া হচ্ছে না- এ অবস্থায় দেশীয় উৎপাদন কীভাবে শক্তিশালী হবে?
বাংলাদেশের বেকারত্ব ও কর্মসংস্থান সংকট মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এ খাতের বিকাশ ঘটাতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে শহরমুখী জনস্রোতও কমানো সম্ভব হবে।
বাংলাদেশের কৃষিপ্রধান অঞ্চলগুলোতে কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাতকরণ শিল্প গড়ে তোলা সম্ভব। যেমন-
আম, কাঁঠাল, পেয়ারা ও লিচু উৎপাদনকারী অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প। দুগ্ধ উৎপাদনকারী এলাকায় দুগ্ধজাত পণ্য উৎপাদন। মৎস্যসমৃদ্ধ এলাকায় মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। তাঁতসমৃদ্ধ অঞ্চলে বস্ত্র ও পোশাকশিল্প। বাঁশ-বেতসমৃদ্ধ অঞ্চলে হস্তশিল্প ও আসবাবপত্র। কৃষিপ্রধান এলাকায় কৃষিযন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদন।
এসব শিল্প স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন করবে।
ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ তুলে ধরে বলা যায়, দেশটির বিভিন্ন অঞ্চল বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোনো কোনো এলাকায় চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস উৎপাদন হয়। এভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
একটি ক্ষুদ্র কারখানা চালু থাকা মানে কয়েকটি পরিবারের জীবিকা নিশ্চিত হওয়া। একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান গড়ে ওঠা মানে কৃষকের পণ্যের নতুন বাজার সৃষ্টি হওয়া। একটি হালকা প্রকৌশল কারখানা সম্প্রসারিত হওয়া মানে বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের বিকল্প দেশেই তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হওয়া।
অতএব, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কেবল বেসরকারি উদ্যোক্তাদের ব্যবসা হিসেবে দেখলে হবে না; এটিকে জাতীয় অর্থনৈতিক উন্নয়নের কৌশলগত খাত হিসেবে বিবেচনা করতে হবে।
বাংলাদেশের শিল্পায়ন নিয়ে আলোচনা হলেই বড় শিল্পপ্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগ ও রপ্তানি আয়ের কথা সামনে আসে। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত বিস্তৃত ক্ষুদ্র শিল্পের সমস্যাগুলো অনেক সময় নীতিনির্ধারণী আলোচনায় যথেষ্ট গুরুত্ব পায় না।
অথচ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য অনুযায়ী, দেশের শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ সিএমএসএমই শ্রেণিভুক্ত। এ তথ্যই প্রমাণ করে, দেশের শিল্পভিত্তির ব্যাপক অংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হাতে।
কিন্তু এসব উদ্যোক্তা অনেক সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গুদাম, পরিবহন, মান পরীক্ষাগার, আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষণের সুযোগ পায় না।
এ অবস্থায় সরকারের উচিত ক্ষুদ্র শিল্পের জন্য বিশেষ আর্থিক ও উৎপাদন সহায়তা নিশ্চিত করা। উপজেলা পর্যায়ে শিল্পাঞ্চল, কমন ফ্যাসিলিটি সেন্টার, প্রশিক্ষণকেন্দ্র, সহজ ঋণ এবং পণ্য বিপণনের ব্যবস্থা গড়ে তোলা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
বিদেশ থেকে ২৫ হাজার কোটি টাকা ব্যায়ে আমদানী না করে দেশের চুনাপাথর খনি উত্তোলন করলে শুধু টাকাই রিজার্ভে থাকবেনা পাশাপাশি কর্মসংস্থান এবং উন্নয়নও হবে ব্যাপক।
সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি।
তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী।
মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়।
যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত।
সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে।
হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস…
নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে।
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।