বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি।

পিয়াজের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি পেয়াজ চাষীদের স্বার্থ সংরক্ষণেও সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। পিয়াজ রফতানীর সুফলও দেশকে দিতে হবে।
আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ১১:২৬
সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি।

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে সবচেয়ে অস্থির পণ্যটির নাম ছিল পেঁয়াজ। প্রতিবেশী দেশের রপ্তানি নীতি পরিবর্তন কিংবা মৌসুমি সংকটের অজুহাতে প্রতি বছরই পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠত।

গত বছরের বাজারে পেঁয়াজের দর বিশ্লেষণ করে দেখা যায়, অক্টোবরের মাঝামাঝি পেঁয়াজের দর বাড়া শুরু করে। ১৭ থেকে ৩০ অক্টোবর ১৪ দিনে প্রতি কেজি পেঁয়াজ গড়ে ২০-২২ টাকা করে বেড়েছে। এই কদিনে দাম বাড়ানোর কারণে সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে ২৫২ কোটি টাকা।

গত বছরের ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পণ্যটির দাম প্রতি কেজি গড়ে ৩৫-৩৬ টাকা করে বেড়েছে। এই ছয় দিনে দাম বাড়ানোর কারণে সিন্ডিকেটের পকেটে গেছে ১৮৯ কোটি টাকা।

৬ নভেম্বর থেকে পেঁয়াজের দাম আরও বাড়ানো হয়েছে। প্রতি কেজি গড়ে ৬০-৬৫ করে বেড়েছে, যা এখনো অব্যাহত আছে। ৬ নভেম্বর থেকে গতবছর (১৫ নভেম্বর) ১০ দিনে অতিরিক্ত দাম বাড়িয়ে ৫৪০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট চক্র। এভাবে তিন ধাপে অসৎ পেঁয়াজ ব্যবসায়ীদের পকেটে গেছে মোট ৯৮১ কোটি টাকা।

এবারে ২০২৬ সালের ৩১ অক্টোবর বর্তমান কৃষিমন্ত্রী বলেছে- "দেশে প্রথম আমরা পেঁয়াজ স্টোরেজের প্রচেষ্টায় হাত দিয়েছি। আমি আশা করি, এ বছর পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হয়নি, আগামীতেও এক কেজি পেঁয়াজ আমদানি করার দরকার হবে না।"

এয়ার-ফ্লো মেশিন ও সংরক্ষণাগারের মাধ্যমে পেঁয়াজের পচন কমানোর যে উদ্যোগ এবার নেওয়া হয়েছে, তা ফলপ্রসূ হতে শুরু করেছে। এ বছর পেয়াজের দাম বাড়েনি। সিন্ডিকেট হয়নি। জনগণের পকেট থেকে হাজার কোটি টাকা যায়নি। তবে আলুর জন্য হিমাগার সুবিধা থাকলেও পেঁয়াজের জন্য আলাদা ও উপযোগী অবকাঠামো এখনো সীমিত। ২০ জেলায় মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ করা গেলে কৃষক ন্যায্য সময় পর্যন্ত ফসল ধরে রাখতে পারবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ২৬ থেকে ২৮ লাখ মেট্রিক টন। সংরক্ষণজনিত অপচয় (প্রায় ২৫-৩০ শতাংশ) বাদ দিলেও ৩৪ থেকে ৩৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হলে অভ্যন্তরীণ চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চফলনশীল জাতের (যেমন- বারি পেঁয়াজ-১, বারি পেঁয়াজ-৪ এবং গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫) আবাদ বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনার ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের মতে, সঠিক সময়ে বীজ ও সার সরবরাহ এবং কৃষকদের আগ্রহের কারণেই দেশীয় উৎপাদনে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা আমদানিনির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সহায়তা করেছে।

একদিকে ভোক্তারা কম দামে পেঁয়াজ কিনে স্বস্তি পাচ্ছেন, অন্যদিকে উৎপাদন খরচ তুলতে না পেরে হতাশ হচ্ছেন প্রান্তিক পেঁয়াজ চাষিরা। কৃষি অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, বীজ, সার, সেচ, কীটনাশক এবং শ্রমিকের মজুরি মিলিয়ে বর্তমানে প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ পড়ছে ১,২০০ থেকে ১,৫০০ টাকা। কিন্তু ভরা মৌসুমে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় অনেক কৃষককে ৯০০ থেকে ১,১০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

চাষিদের এই লোকসানের পেছনে মূল কারণ হলো ‘ভরা মৌসুমে’ একসঙ্গে সব পেঁয়াজ বাজারে চলে আসা। ধারদেনা করে চাষ করা প্রান্তিক কৃষকরা মহাজনের ঋণ শোধ করতে ফসল তোলার পরপরই কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন। এই সুযোগটিই কাজে লাগান ফড়িয়া ও আড়তদাররা।

কৃষি অর্থনীতিবিদদের পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক বছরে পেঁয়াজের ভালো দামের প্রেরণায় চাষিরা পেঁয়াজ আবাদ বাড়িয়েছেন, অন্যদিকে আলুর দাম না পেয়ে চাষিরা আলু চাষ কমিয়েছেন। কোনো একটি ফসলে লোকসান হলে পরের মৌসুমে চাষি অন্য ফসলে চলে যান-ফলে সামগ্রিক খাদ্য অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি হয়। তাই পেঁয়াজ চাষির লাভ নিশ্চিত করা সামগ্রিক কৃষি স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

অভ্যন্তরীণ বাজারে যখন সরবরাহ বেড়ে চাষি লোকসানে পড়েন, তখন বিদেশে পেঁয়াজ রপ্তানির সুযোগ তৈরি করা সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, সম্ভাবনাময় রপ্তানি বাজার খুঁজে বের করা এখন জরুরি।

বাংলাদেশের অর্থনীতিতে পেঁয়াজ এখন আর কেবল রান্নাঘরের সাধারণ মসলা নয়; এটি মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং গ্রামীণ আয়ের এক সংবেদনশীল সূচক। স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে হলে একদিকে আমদানি নিয়ন্ত্রণ ও আধুনিক সংরক্ষণ অবকাঠামো জোরদার করতে হবে, অন্যদিকে বীজ, উৎপাদন খরচ, সংরক্ষণ ঋণ এবং রপ্তানি বাজারের সমন্বয়ে চাষির লাভ নিশ্চিত করতে হবে।

ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী। ১৯ ঘণ্টা আগে মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়। মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়। ১ দিন আগে যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। ৩ দিন আগে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। ৪ দিন আগে হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস… ৪ দিন আগে নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। ১৯ নভেম্বর, ২০২৬ দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। ১৮ নভেম্বর, ২০২৬ জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। ১৬ নভেম্বর, ২০২৬ “তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১১ নভেম্বর, ২০২৬ খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৯ নভেম্বর, ২০২৬ সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৭ নভেম্বর, ২০২৬ দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ নভেম্বর, ২০২৬