৪ খাতে বাংলাদেশি কর্মী চায় কাতার
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ দেখিয়েছে কাতার। বিশেষ করে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে কর্মী নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে দেশটি। একই সঙ্গে অদক্ষ শ্রমিকের পরিবর্তে প্রশিক্ষিত কর্মী নিয়োগে জোর দিচ্ছে দোহা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকায় সফররত কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, কাতার এখন দক্ষ কর্মীর চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে বাংলাদেশও প্রশিক্ষিত জনশক্তি তৈরি করে পাঠানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। চারটি নির্দিষ্ট খাতে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের ক্ষেত্রেও বাংলাদেশিদের সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হয়েছে এবং কাতার এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে নতুন নতুন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে আরও খাতে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কাতারের ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে দেশে একটি মাত্র কাতার ভিসা সেন্টার থাকায় আবেদনকারীদের বারবার ঢাকায় আসতে হচ্ছে বলে তুলে ধরা হয়।
এ বিষয়ে কাতার কর্তৃপক্ষকে নতুন ভিসা সেন্টার অনুমোদনের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে আশ^াস দিয়েছে কাতার।
প্রবাসী কল্যাণমন্ত্রী এ সময় ভিসা প্রসেসিংয়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো যেন সাধারণ মানুষকে হয়রানি না করে, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)