এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গত এক সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ২০ টাকা। আর এক মাসের মধ্যে ডজনে দাম বেড়েছে ৩০-৪০ টাকা।
খামারিরা বলছেন, দীর্ঘদিন ধরে ডিমের কম দাম থাকায় অনেক লেয়ার খামারি লোকসানের মুখে পড়েছেন। ফলে পোলট্রি খাতের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন। বিভিন্ন অঞ্চলে মুরগির রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় অন্তত ২০ শতাংশ খামার বন্ধ হয়ে গেছে। যা সরাসরি ডিমের উৎপাদনে বড় প্রভাব ফেলেছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে খামার থেকে বাজারে ডিম নিয়ে আসার পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। এটিও দাম বাড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।
একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে ডিমের নিয়মিত সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটেছে, যা পাইকারি বাজারে দামের ওপর চাপ তৈরি করেছে। সরবরাহ কমে যাওয়ার বিপরীতে উচ্চ চাহিদা তৈরি হওয়ায় খুচরা ও পাইকারি উভয় বাজারে ডিমের দাম বাড়ানো হয়েছে।
রাজশাহীর পবা উপজেলার মড়িয়া গ্রামের পোলট্রি খামারি হামিম আহমেদ বলেন, মুরগির খাদ্য, ওষুধ, ব্যাংকের সুদ, জ্বালানি তেলসহ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। এ ছাড়া গত তিন মাসে অনেকগুলো মুরগি মারা গেছে। এতে ব্যাপক লোকসান হয়েছে। এতদিন কেউ খবর নেয়নি, আর এখন ডিমের দাম একটু বাড়ায় চারদিকে হইচই পড়ে গেছে। লোকসান দিতে দিতে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে, নিজের ছেলের স্কুলড্রেসটা কিনতে পারিনি।
বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের পোলট্রি খামারি বাবুল ইসলাম বলেন, মুরগির খাদ্য, ওষুধসহ অন্যান্য জিনিসের দাম বাড়ায় আমাদেরও বাড়াতে হয়েছে। আবার যারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যান তাদের একটা সিন্ডিকেট আছে। আমরা কম দামে বিক্রি করলেও তারা সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করে।
খুলনার ফারজানা পোলট্রি খামারির মালিক আবদুল মান্নান বলেন, ৫০ কেজির এক বস্তা মুরগির খাবারে ১২৫ টাকা বেড়েছে। গত এক মাসে অনেক মুরগি মারা গেছে গরমে। কারণ বিদ্যুৎ থাকে না। ফলে ডিমের দাম বেড়েছে এক সপ্তাহ হলো। আগে ছয় মাস আমরা লোকসান দিয়ে ডিম বিক্রি করেছি। তখন তো এত শোরগোল হয়নি। যখন আমরা লোকসান কমাতে দাম বাড়ালাম তখন শোরগোল শুরু হলো। খামার থেকে সাদা ডিম সাড়ে ১০ টাকা ও লাল ডিম সোয়া ১১ টাকা পিস দরে পাইকারি বিক্রি করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












