সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৭)
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আইন ও জিহাদ
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই রাজী’র ঘটনা প্রসঙ্গে যিনি খ¦লিক যিনি মালিক মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে পবিত্র আয়াত শরীফ-ও নাযিল করেছেন। সুবহানাল্লাহ!
হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পরিবারের জনৈক আযাদকৃত ব্যক্তি, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পরাধীন থেকে স্বাধীন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অথবা হযরত সাঈদ ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের থেকে বর্ণনা করেন যে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, হযরত মারসাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা যে অভিযানে ছিলেন এবং উনারা যখন কঠিন অবস্থার সম্মুখীন হলেন তখন মুনাফিকরা বলতে লাগলো, ধিক ঐ পাগলদের জন্য যারা বিপদগ্রস্ত। নাউযুবিল্লাহ! না উনারা ঘরে বসে থাকলেন, আর না উনারা উনাদের সরদারদের বার্তা পৌঁছাতে পারলেন। যখন মুনাফিকরা এসব বলাবলি করতেছিল তখন মহান আল্লাহ পাক তিনি মুনাফিকদের এই উক্তি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্মানিত শাহাদাতী শান মুবারকের বিনিময়ে যে সুমহান মর্যাদা-মর্তবা মুবারকের অধিকারী উনারা হলেন সে সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللهَ عَلٰى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ.
অর্থ: মানুষের মধ্যে এমন লোক রয়েছে, পার্থিব জীবন সম্পর্কে যার কথাবার্তা (অর্থাৎ যার মৌখিক সম্মানিত দ্বীন ইসলাম প্রকাশ) আপনাকে চমৎকৃত করে এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে মহান আল্লাহ পাক উনাকে সাক্ষী রাখে (বস্তুত তাদের অন্তর তাদের মৌখিক কথার পরিপন্থী)। আসলে সে কিন্তু ঘোর বিরোধী। (অর্থাৎ আপনার সাথে যখন কথাবার্তা ও আলোচনা করে তখন তর্ক-বিতর্কের আশ্রয় নেয়)। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! (পবিত্র সূরা বাকারা শরীফ: পবিত্র আয়াত শরীফ-২০৪)
উক্ত পবিত্র আয়াত শরীফখানা রাজী’র মর্মান্তিক ঘটনার সময় নাযিল হয়। এখানে মুনাফিকরা পার্থিব জীবন সম্বন্ধে কথা-বার্তা বলে মুসলমানদেরকে চমৎকৃত করতে চায়। অর্থাৎ মুনাফিকদের কথা চাতুরতামূলক হয়ে থাকে আর সেটা তাদের কাছে সুমিষ্ট ও আকর্ষণীয় বলে মনে হয়। কিন্তু তাদের কথাগুলোর মধ্যে কোন প্রকার উপকারিতা নেই। তাদের কাছে এসব মনোমুগ্ধকর হলেও মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এ সবের কোনই মূল্য নেই। আর মুনাফিকদের কথা কেবল পার্থিব স্বার্থ, মিথ্যাচারিতায় ভরপুর হয়ে থাকে। আর তারা কথায় কথায় মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে ক্বসম খেয়ে থাকে। নাউযুবিল্লাহ! প্রকৃত পক্ষে মুনাফিক তথা সমস্ত কাফির মুশরিকরা মুসলমানদের ঘোর বিরোধী ও বড় শত্রু। নাউযুবিল্লাহ! (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খরচ করার ব্যাপারে মহান আল্লাহ পাক উনার ফায়সালা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৮ম পর্ব)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৯)
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৮)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৮)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৭ম পর্ব)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৭)
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ফাতহে মক্কা অর্থাৎ পবিত্র মক্কা শরীফ বিজয় দিবস
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৬ষ্ঠ পর্ব)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












