পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় উদ্ধার করা ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের পাশে গলির মাথায় একটি পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ব্যাগটির ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করে যাত্রাবাড়ী থানা-পুলিশ।
ককটেল উদ্ধারের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ মাঠে যথাযথ নিরাপত্তা প্রটোকল মেনে উদ্ধার করা ১০টি ককটেল সফলভাবে নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশারদেরা।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কে বা কারা এই ককটেলগুলো সেখানে ফেলে রেখে গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান ও আইনি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












