দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সুন্দরবনে গড়ে অপহৃত হতেন ১শ’ জন বনজীবী। কিন্তু আইন-শৃঙ্খলাবাহিনীর শৈথিল্যের সুযোগে গত কয়েক মাসে অপহরণের ঘটনা বেড়েছে কয়েক গুণ। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালেই সুন্দরবনে ৩ শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় জেলে, বাওয়ালি ও কাঁকড়া শিকারিরা হয়েছেন অপহরণের শিকার। চলতি বছরের শুরুর দিকেও ঘটে বেশ কিছু অপহরণের ঘটনা।
নিরীহ, নিরস্ত্র বনজীবীদের অপহরণ করা সহজ। তাদের অপহরণ করে গহীন বনে নিয়ে আটকে রাখা হয়। মোবাইল বা বিকাশের মাধ্যমে দ্রুত গোপনে মুক্তিপণ আদায় করে ফেলে তারা। অপহরণের শিকার বনজীবীরা ভয়ে অনেক সময় প্রশাসনকে না জানিয়ে মুক্তিপণের টাকা দিয়ে স্বজনকে জীবিত ফিরিয়ে আনার পথটিই নিরাপদ মনে করেন। কেউ প্রশাসনের সহযোগিতা নেয়ার চেষ্টা করলে শিকার হচ্ছেন হত্যাকান্ডের।
তথ্যের উন্মুক্ত উৎসগুলো বলছে, সুন্দরবনের অপহরণ ও দস্যুতা নিয়ন্ত্রণ করতে না পারার পেছনে রয়েছে ভৌগলিক জটিলতা এবং আত্মসর্পণের পুনর্বাসনের অভাব। ২০১৮ সালে একবার সুন্দরবনকে ‘দস্যুমুক্ত’ ঘোষণা করা হয়। কিন্তু বছরগুলোতে বিশেষ করে ২০২৪ সালের পরবর্তী সময়ে নতুন করে একাধিক দস্যুবাহিনীর উত্থান ঘটেছে।
মুক্তিপণ আর চাঁদাবাজির মাধ্যমে এসব বাহিনী প্রধানগণ হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ ছাড়া চোরাই পথে লুট করছে মূল্যবান কাঠ, গোলপাতাসহ নানা বনজ সম্পদ, জলজ ও বন্যপ্রাণীজ সম্পদ। শত শত হরিণ শিকার করছে। হত্যা করছে বাঘ। দেশের ভেতর মাদক প্রবেশ করানোর রুট হিসেবেও ব্যবহার করছে সুন্দরবনকে। স্থানীয় প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা যেমনই হোক, সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। ওই অঞ্চলের কোনো পয়েন্টে নতুন কোনো মানুষ প্রবেশ করলেই গোষ্ঠীগুলোর কাছে খবর চলে যায় মুহূর্তেই। বনের গহীনে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। পক্ষান্তরে সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করছে ওয়াকিটকি। ফলে অপরাধ সংঘটনের পর দ্রুত স্থান বদল, নিরাপদে পালিয়ে যাওয়া সহজ।
আধুনিক যন্ত্রপাতি, জনবল সঙ্কটসহ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বন বিভাগ, নৌ-পুলিশ, পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলাবাহিনী প্রায়ই এসব বনদস্যুদের কাছে অপরাধ সংঘটনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যে কারণে ২০১৬ সাল থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত বেশ কয়েকটি সশস্ত্রবাহিনীর সদস্যরা আত্মসমর্পণকেই শ্রেয় মনে করেন। কিন্তু যারা দস্যুতাকেই আজীবনের ‘জীবিকা’ হিসেবে গ্রহণ করেছেÑ এসব বাহিনীর কাছে আইন-শৃঙ্খলাবাহিনী বরাবরই অস্বস্তিকর। বিশেষতঃ অপরাধ সংঘটনের ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’ এলাকায় যদি আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান কিংবা নজরদারি বাড়েÑ সেটি দস্যুবাহিনী গুলোর বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দস্যুরা তখন সুযোগ বুঝে সশস্ত্র হামলাও চালায় আইন-শৃঙ্খলাবাহিনীর ওপর।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় বনদস্যুদের চাতুর্যের কাছে কোনোভাবেই হার মেনে নেয়া নয়। দেশের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বনদস্যুদের দমনে প্রয়োজন অপরাধীদের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা। সুন্দরবন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো বনাঞ্চল নয়। আধুনিক যন্ত্রপাতি ও জনবল স্বল্পতা দূর করে সেখানে প্রয়োজন স্থানীয় প্রশাসন, বন বিভাগ, আইন-শৃঙ্খলাবাহিনী ও কোস্টগার্ডের নিরবচ্ছিন্ন শক্ত উপস্থিতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












