প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
জীবনবিমা কোম্পানিগুলোর হাতে থাকা গ্রাহকদের দীর্ঘমেয়াদি তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ করে আয় করা হয়। এই আয় থেকে ভবিষ্যতে পলিসিধারীদের দাবি, বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধের সক্ষমতা তৈরি হয়। কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসে বড় অঙ্কের বিনিয়োগের বিপরীতে জীবনবিমা খাতের নামমাত্র আয় পরিলক্ষিত হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ শেষে দেশের জীবনবিমা কোম্পানিগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৩৪ কোটি টাকা। এ সময়ে এসব বিনিয়োগ থেকে আয় হয়েছে ৯৬১ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ তিন মাসে মোট বিনিয়োগের বিপরীতে আয় হয়েছে ২.২৬ শতাংশ। সহজ হিসাবে, ১০০ টাকা বিনিয়োগ করে আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা।
জীবনবিমা খাতের জন্য বিনিয়োগ আয় গুরুত্বপূর্ণ। কারণ, গ্রাহকদের কাছ থেকে দীর্ঘ সময় ধরে সংগ্রহ করা প্রিমিয়ামের অর্থ কোম্পানিগুলোর তহবিলের মূল ভিত্তি। বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থ কোথায় বিনিয়োগ হচ্ছে এবং সেখান থেকে কতটা আয় হচ্ছে, দুটিই নিয়ন্ত্রক সংস্থার গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যেসব বিনিয়োগ দীর্ঘদিন অলস পড়ে আছে বা আয় দিচ্ছে না, সেগুলো চিহ্নিত করে অনুৎপাদনশীল ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ দরকার। গ্রাহকের আস্থা ফেরাতে নতুন পলিসি বিক্রির পাশাপাশি পুরোনো পলিসির দাবি সময়মতো পরিশোধ এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগের ধরন, সম্পদের মান, মেয়াদ, বাজার পরিস্থিতি ও আর্থিক ব্যবস্থাপনার কারণে আয় কমতে পারে। তাই শুধু বিনিয়োগ ও আয়ের অঙ্ক দিয়ে কোম্পানির সার্বিক অবস্থা বিচার করা ঠিক নয়। তবে দীর্ঘমেয়াদি তহবিলের বিপরীতে ধারাবাহিকভাবে কম আয় নজর দেওয়ার বিষয়।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, প্রথম প্রান্তিকে ব্যাংকের এফডিআর ও শেয়ার বিনিয়োগ থেকে আয় কমেছে। তবে বছরের শেষে ভালো মুনাফার প্রত্যাশা করছেন তিনি।
আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, জমি কেনা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কোনো কোম্পানি নিজের ইচ্ছেমতো জমিতে বিনিয়োগ করতে পারছে না। বিনিয়োগের গাইডলাইন মানার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)