সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাত তখন পৌনে সাতটা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ, মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। দোকানপাট ও বিভিন্ন স্থাপনার কাচের জানালা ভেঙে পড়ে। একে একে কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
গত রোববার রাতে ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় একাধিক প্রত্যক্ষদর্শী এ বর্ণনা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, একের পর এক বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়তে থাকলে আতঙ্কে আশপাশের মানুষ ছোটাছুটি শুরু করেন। সবজি বিক্রেতা ও দোকানদারেরা দোকান ফেলে দৌড়ে এলাকা থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয় দরজির দোকানদার মোবারক হোসেন বলেন, ‘আমি দোকানে কাম করতাছিলাম। হুট করে জোরে শব্দ হয়। আমার দোকানের গ্লাস ভেঙে পড়ে। চারদিকে কালা ধোঁয়ায় অন্ধকার হয়। কোনোরহমে দোকান থেকে বের হয়ে চলে যাই। এতে প্রাণে বাঁচি গেছি।’
ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের দেয়াল ভেদ করে লোহার একটি টুকরা ঢুকে যায়। এতে দেয়ালে ফাটল ধরেছে এবং দুটি বড় বৃত্তাকার ছিদ্র হয়েছে। এ সময় ওই বাসায় ছিলেন গৃহিণী নাজমা ও তার মেয়ে।
নাজমা বলেন, ‘আমি রুমেই ছিলাম। ফোনে একটা কল আসাতে পাশের ডাইনিং রুমে গেছি কথা বলতে। দুই মিনিট পর বিল্ডিংয়ে একটা ঝাঁকি দিয়ে অবস্থা হয়েছে। রুমের আসবাবপত্র ও দেয়ালের ইট ভেঙে ছড়িয়ে গেছে।’
নাজমার বাড়ির মতো আশপাশের বিভিন্ন জায়গায়ও লোহার টুকরা ছিটকে গিয়ে ভবনে আঘাত হেনেছে। ঘটনাস্থলের আশপাশে সিলিন্ডারও ছিটকে পড়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মাজারসংলগ্ন বাড়িতে তিনটি গ্যাস সিলিন্ডার ছিটকে পড়ে। এতে ওই বাড়ির টিনের চালের কিছু অংশ দুমড়েমুচড়ে গেছে। বাড়ির মালিক আইনাল মীর।
এর পাশের আরেকটি ভবনেও একটি গ্যাস সিলিন্ডার ছিটকে পড়ে। ওই বাড়ির মালিক ওয়ালী মীর বলেন, ‘আমি দোকানে ছিলাম। আগুন লাগার ঘটনা শুনে দৌড়ে চলে আসি। এসে দেখি বাড়ির টিনের চালের ওপর একটি সিলিন্ডার পড়ে আছে। রুমের ভেতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
গত রোববার রাতে এ ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে। এ ছাড়া কারখানার অদূরে সিলিন্ডার বিস্ফোরণে আরও এক নারী নিহত হন। আর ঢাকা মেডিকেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। তার নাম নজরুল ইসলাম (৩০)। তিনি একজন কাঁচামাল বিক্রেতা। ঢামেকের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নজরুল ইসলামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সব মিলে সাভারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)