দেশ আবারও এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো। গত ০৫ শাওওয়াল ১৪৪৭ হিজরী দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে নদীতে পড়ে যায়। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়; এটি আমাদের সামগ্রিক অবহেলা, অসচেতনতা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার নির্মম প্রতিফলন।
মৃত্যু মহান আল্লাহ পাক উনার নির্ধারিত-এ কথা সত্য। তবে একই সঙ্গে এটাও অনস্বীকার্য যে, মানুষের অসচেতনতা ও অবহেলা অনেক সময় মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে নৌপথ, সড়কপথ এবং ফ বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
ঘর ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব শেষ পর্যন্ত গড়ালো মর্মান্তিক পরিণতিতে। যে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল বিরোধ মেটানোর, সেই বৈঠকই পরিণত হলো সহিংসতার মঞ্চে। ভাইদের হামলায় প্রাণ গেলো বজলুর রহমান ওরফে রাবিল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির।
আহত হয়েছেন তার ছেলে সাকিবুর রহমান। গত জুমুয়াবার (২৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বসতি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধলা মিয়ার সাত ছেলে ও এক মেয়ের পরিবারে আগে থেকেই ছিল সম্পত্তি ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কুমিল্লার পদুয়ার বাজারে বাসে ট্রেনের ধাক্কায় ১২ জনের মতু্যুর ঘটনা গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে ঘটেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় অভিযুক্ত গেটম্যান হেলালকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার নাঈম উল হক।
তিনি বলেন, মঙ্গলবার ( বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ৫০ জন যাত্রীসহ একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। এর ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ সকলে মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। নিখোঁজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও শেষ পর্যন্ত চরম নির্মমতার শিকার হতে হলো অসহায় এক মুসলিম নারীকে। রমজানের পবিত্রতা আর বিশ^াসের আশ্রয়ে থাকা রওশন খাতুন জানতেন না, যে গ্রাম প্রধানের কাছে তিনি শান্তি ও সুরক্ষার আশা নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকেই তাকে ফিরতে হবে অমানবিক মৃত্যুর কোলে। একবিন্দু পানি চাওয়ার বদলে তাকে পান করানো হলো চরম অবমাননা।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মধুবনী জেলার ঘোগারডিহা ব্লকের আমহি গ্রামে। ভুক্তভোগী রওশন খাতুন ১ মার্চ মারা গেছেন। স্থানীয় গ্রাম প্রধানের সাথে একটি বিরোধ মেটাতে গিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।
২৫ ফেব্রুয়ারি; জাতির ইতিহাসে এক রক্তাক্ত ও বেদনাবিধুর দিন মন্তব্য করে তারেক রহমান বলেন, এই দিনট বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবসগুলিকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোযার বান্দা-বান্দী উনাদের জন্য ইবরত মুবারক ও নছীহত মুব বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
সামান্য ৫ টাকার বিদ্যুৎ বিল নিয়ে সৃষ্ট তুচ্ছ বিরোধ শেষ পর্যন্ত রূপ নিল চরম ট্র্যাজেডিতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে বড় ভাইয়ের মারধরের শিকার হয়ে আলমগীর হোসেন নামে এক দুবাই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর ও তার বড় ভাই খোরশেদ আলম একটি যৌথ বৈদ্যুতিক মিটার ব্যবহার করতেন। চলতি মাসের বিদ্ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে ঘরে ঢ়ুকে এক নারী ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এই হত্যাকা- ঘটে।
নিহত ব্যক্তিদের স্বজনরা জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা বুঝতে পারছেন না। তাদের কোনো শত্রুও ছিল না।
নিহত পাপিয়া আক্তারের ভাই সাইদুল হক জানান, তারা সকালে তার বোন ও ভাগিনার খুন হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। নিহত পাপিয়া আক্তারের ভাগিনা আমান উল্লাহরও একই বক্তব্য। তিনিও শুনেছেন কে বা কারা তার ফুফু ও ফুফাতো ভাই হোসাইন এবং তার চাচাতো ভাই জুবাইদকে গলা কেটে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বার বার নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে ঘটে চলা এক ধরনের নীরব ও প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি। তবে প্রশ্ন হচ্ছে, বিশ্বজুড়ে যেখানে এমন ঘটনা বিরল, সেখানে বাংলাদেশে কেন বারবার এসব ঘটছে?
নলকূপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা অনেকের কাছে ‘আকস্মিক’ মনে হলেও বিশ্ব প্রমাণ করেছে, সচেতনতা, আইন ও দায়বদ্ধতা থাকলে এই ধরনের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি শিশু জিহাদ, সাজিদের পর মেজবাহের মৃত্যুকেও আরেকটি ‘দুঃখজনক দুর্ বাকি অংশ পড়ুন...
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর পলাশ উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় জনতা জুটমিলের ৪ নম্বর গেট সংলগ্ন মহিলা কোয়ার্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলো। ঘটনার দিন রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। পরে সকা বাকি অংশ পড়ুন...












