সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৩ তম পর্ব)
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আইন ও জিহাদ
বর্ণনাকারী বলেন, আমরা হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছাকাছি গিয়ে সামান্য কিছু দূরে দাঁড়ালাম এবং উনাকে সালাম দিলাম। তিনি আমাদের সালামের জবাব দিলেন। হযরত জা’ফর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি তখন এমনভাবে পাগড়ি-রুমাল পরিহিত অবস্থায় ছিলেন যে, হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার দু’ চোখ এবং দু’ পা ব্যতীত আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। এ অবস্থায় হযরত উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হে হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি কি আমাকে চিনেছেন?
বর্ণনাকারী বলেন, তিনি তখন উনার দিকে তাকালেন, অতঃপর বললেন, না; মহান আল্লাহ পাক উনার কসম! আমি আপনাকে চিনি নাই।
إِلاَّ أَنِّي أَعْلَمُ أَنَّ عَدِيَّ بْنَ الْخِيَارِ تَزَوَّجَ امْرَأَةً يُقَالُ لَهَا أُمُّ قِتَالٍ بِنْتُ أَبِي الْعِيصِ فَوَلَدَتْ لَهُ غُلاَمًا بِمَكَّةَ فَكُنْتُ أَسْتَرْضِعُ لَهُ فَحَمَلْتُ ذَلِكَ الْغُلاَمَ مَعَ أُمِّهِ فَنَاوَلْتُهَا إِيَّاهُ فَلَكَأَنِّي نَظَرْتُ إِلَى قَدَمَيْكَ قَالَ فَكَشَفَ حَضْرَتْ عُبَيْدُ اللهِ رَحْمَةُ اللهِ عًلَيْهِ عَنْ وَجْهِهِ ثُمَّ قَالَ أَلاَ تُخْبِرُنَا بِقَتْلِ حَضْرَتْ حَمْزَةُ عَلَيْهِ السَّلَامِ؟ قَالَ نَعَمْ إِنَّ حَضْرَتْ حَمْزَةُ عَلَيْهِ السَّلَامِ قَتَلَ طُعَيْمَةَ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ بِبَدْرٍ فَقَالَ لِي مَوْلاَيَ جُبَيْرُ بْنُ مُطْعِمٍ إِنْ قَتَلْتَ حَضْرَتْ حَمْزَةُ عَلَيْهِ السَّلَامِ بِعَمِّي فَأَنْتَ حُرٌّ قَالَ فَلَمَّا أَنْ خَرَجَ النَّاسُ عَامَ عَيْنَيْنِ- وَعَيْنَيْنِ جَبَلٌ بِحِيَالِ أُحُدٍ بَيْنَهُ وَبَيْنَهُ وَادٍ- خَرَجْتُ مَعَ النَّاسِ إِلَى الْقِتَالِ فَلَمَّا اصْطَفُّوا لِلْقِتَالِ خَرَجَ سِبَاعٌ، فَقَالَ هَلْ مِنْ مُبَارِزٍ قَالَ فَخَرَجَ إِلَيْهِ حَضْرَتْ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامِ فَقَالَ يَا سِبَاعُ يَا ابْنَ أُمِّ أَنْمَارٍ مُقَطِّعَةِ الْبُظُورِ أَتُحَادُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
তবে এতটুকু জানি যে, নিশ্চয়ই আদী ইবনে খিয়ার সে এক মহিলাকে বিবাহ করেছিলো, কেউ কেউ বলেন সেই মহিলা হলো, উম্মু কিতাল বিনতে আবুল ঈছ। পবিত্র মক্কা শরীফে তার একজন সন্তান জন্ম গ্রহণ করলে আমি তার দুধমাতা খোঁজ করছিলাম, তখন ওই বাচ্চাকে নিয়ে তার মায়ের সঙ্গে গিয়ে দুধমাতার কাছে তাকে সোপর্দ করা হয়। সে বাচ্চার পা দু’টির মতো আপনার পা দু’টি দেখতে পাচ্ছি।
বর্ণনাকারী বলেন, তখন হযরত উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি মুখের রুমাল সরিয়ে উনাকে জিজ্ঞেস করলেন, হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম উনার শাহাদাতী শান মুবারক সম্পর্কে আমাদেরকে কিছু বলুন? হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন হ্যাঁ; বলবো। সম্মানিত বদর জিহাদে হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি তুয়াইমা ইবনে আদী ইবনে খিয়ারকে হত্যা করেছিলেন। তাই আমার মুনিব জুবাইর ইবনে মুত্বয়িম আমাকে বললো, আপনি যদি আমার চাচার বদলা হিসেবে হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম উনাকে শহীদ করতে পারেন, তাহলে আপনি স্বাধীন।
রাবী বলেন, যে বছর উহুদ পর্বত সংলগ্ন আইনাইন পর্বতের উপত্যকায় জিহাদ হয়েছিলো অর্থাৎ সম্মানিত উহুদ জিহাদ সংঘটিত হয়েছিলো সে যুদ্ধে আমি পবিত্র মক্কা শরীফের কাফির-মুশরিকদের সাথে বেরিয়ে পড়ি। এরপর জিহাদের জন্য সকলে সারিবদ্ধ হলে সিবা নামক এক ব্যক্তি যুদ্ধের ময়দানে এসে বললো, মল্লযুদ্ধের জন্য কেউ প্রস্তুত আছে কি? হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, তখন সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামযা ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি তার সামনে গিয়ে বললেন, হে মেয়েদের খতনাকারিণী উম্মু আনমারের ছেলে সিবা! তুমি কি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে দুশমনী করছো?
قَالَ ثُمَّ شَدَّ عَلَيْهِ فَكَانَ كَأَمْسِ الذَّاهِبِ قَالَ وَكَمَنْتُ لِحَمْزَةَ عَلَيْهِ السَّلَامِ تَحْتَ صَخْرَةٍ فَلَمَّا دَنَا مِنِّي رَمَيْتُهُ بِحَرْبَتِي فَأَضَعُهَا ثُنَّتِهِ حَتَّى خَرَجَتْ مِنْ بَيْنِ وَرِكَيْهِ قَالَ فَكَانَ ذَاكَ الْعَهْدَ بِهِ فَلَمَّا رَجَعَ النَّاسُ رَجَعْتُ مَعَهُمْ فَأَقَمْتُ بِمَكَّةَ حَتَّى فَشَا فِيهَا الإِسْلاَمُ ثُمَّ خَرَجْتُ إِلَى الطَّائِفِ فَأَرْسَلُوا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولاً فَقِيلَ لِي إِنَّهُ لاَ يَهِيجُ الرُّسُلَ
বর্ণনাকারী বলেন, এরপর তিনি তার উপর শক্ত আঘাত করলেন, যার ফলে সে অতীতের ইতিহাসে পরিণত হলো। হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম উনাকে শহীদ করার উদ্দেশ্যে একটি পাথরের নিচে আত্মগোপন করে ওঁত পেতে বসেছিলাম। যখন তিনি আমার নিকটবর্তী হলেন আমি আমার বর্শা এমন জোরে নিক্ষেপ করলাম যে, তা ঠিক উনার নাভি মুবারকে গিয়ে পড়লো। তারপর উনার দু’ নিতম্বের মাঝখান দিয়ে বেরিয়ে গেলো। হযরত ওয়াহশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, এটাই হলো উনার শাহাদাত মুবারক প্রকাশের মূল ঘটনা। এরপর সবাই ফিরে এলে আমিও তাদের সাথে ফিরে এসে পবিত্র মক্কা শরীফে অবস্থান করতে লাগলাম।
এরপর পবিত্র মক্কা শরীফ বিজয়সহ সম্মানিত দ্বীন ইসলাম উনার বিজয় লাভ হলে আমি তায়েফে চলে গেলাম। অল্প কিছুদিনের মধ্যে তায়েফবাসী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট দূত প্রেরণের ব্যবস্থা করলে আমাকে বলা হলো যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দূতদের প্রতি অসীম দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ! (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২২ তম পর্ব)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২১ তম পর্ব)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২০ তম পর্ব)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৯ তম পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৮তম পর্ব)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












