২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার মাদক কারবারির কাছে একরকম জিম্মি হয়ে পড়েছে জনগণ। এই অবৈধ কারবারের বিস্তার ঠেকাতে সম্প্রতি ২৩ হাজার ৩৬ মাদক কারবারির তালিকা তৈরি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর হালনাগাদ করা তালিকায় সবচেয়ে বেশি মাদক কারবারি রয়েছে ঢাকা বিভাগে ৪,৮৩৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে রয়েছে ৪,৭৬৬, রাজশাহী বিভাগে ৪,২৩৫, খুলনায় ৩,১৮৪, রংপুরে ১,৯৬৯, ময়মনসিংহে ১,৬০৯, বরিশালে ১,২৩৭ এবং সিলেটে ১,১৯৭ জন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৯০ লাখ। দেশে একক জেলা হিসেবে সবচেয়ে বেশি মাদক কারবারির বসবাস কক্সবাজারে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন ম-ল বলেন, পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে জেলার মাদক কারবারিদের তালিকা তৈরি ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তালিকাভুক্তদের নজরদারির আওতায় আনা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশে মিয়ানমার ও ভারতীয় কারখানা থেকে বাংলাদেশে মাদক পাচারের অভিযোগ রয়েছে।
মাদক কারবারিদের গ্রেপ্তারের পর আদালত থেকে জামিনে বেরিয়ে আবার একই কারবারে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। র্যাব কর্মকর্তারা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে ‘বাকিতে’ বা পরে টাকা পরিশোধের শর্তে মাদক মামলার আসামিদের জামিন করানোর তথ্যও তারা পেয়েছেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে নির্মোহভাবে তালিকা প্রস্তুত করা হচ্ছে। ওই তালিকার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মাদক পাচারের স্থল ও জলপথ চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ক্যাম্প স্থাপন এবং নৌপথে টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক বহনের সঙ্গে যুক্তদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)