সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৯ তম পর্ব)
, ২১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৭ জুলাই, ২০২৬ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আইন ও জিহাদ
হযরত কা’ব ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
وَإِذَا رَجُلٌ مِنْ الْمُشْرِكِينَ جَامِعُ اللّأْمَةِ يَصِيحُ اسْتَوْسِقُوا كَمَا يُسْتَوْسَقُ جُرْبُ الْغَنَمِ. وَإِذَا رَجُلٌ مِنْ الْمُسْلِمِينَ عَلَيْهِ لَأْمَتُهُ فَمَشَيْت حَتّى كُنْت مِنْ وَرَائِهِ ثُمّ قُمْت أُقَدّرُ الْمُسْلِمَ وَالْكَافِرَ بِبَصَرِي، فَإِذَا الْكَافِرُ أَكْثَرُهُمَا عُدّةً وَأُهْبَةً فَلَمْ أَزَلْ أَنْظُرُهُمَا حَتّى الْتَقَيَا، فَضَرَبَ الْمُسْلِمُ الْكَافِرَ عَلَى حَبْلِ عَاتِقِهِ بِالسّيْفِ فَمَضَى السّيْفُ حَتّى بَلَغَ وَرِكَيْهِ وَتَفَرّقَ الْمُشْرِكُ فِرْقَتَيْنِ. وَكَشَفَ الْمُسْلِمُ عَنْ وَجْهِهِ فَقَالَ كَيْفَ تَرَى يَا حَضْرَتْ كَعْبُ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ؟ أَنَا حَضْرَتْ أَبُو دُجَانَةَ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ.
অর্থ: “আমি সম্মানিত উহুদ জিহাদে অংশগ্রহণকারী মুসলমানদের মধ্যে ছিলাম। আমি যখন দেখলাম যে, মুশরিকদের সংখ্যা মুসলমানদের দ্বিগুণ তথা অনেকগুন তখন আমি এক পাশে সরে দাঁড়ালাম। আমি দেখলাম জনৈক মুশরিক সৈন্য পূর্ণভাবে অস্ত্র সজ্জিত। সে দ্রুতবেগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। সে বলছিলো, হে আমার সাথীরা পালাও। পালাও। যেমন যবেহ করার ভয়ে বকরী দল পালায়। সেভাবে কাফির মুশরিকরা পালাতে লাগলো।
বর্ণনাকারী বলেন, আমি আরও দেখতে পেলাম একজন মুসলিম মুজাহিদ হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ওই মুশরিকের অপেক্ষায় আছেন। তিনি পূর্ণভাবে অস্ত্র-শস্ত্রে সজ্জিত। আমি গিয়ে সেই হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পিছনে দাঁড়ালাম। আমি উভয় সৈনিকের অবস্থা পর্যবেক্ষণ করলাম। আমি বুঝে নিলাম যে, শারীরিক ও অস্ত্র-শস্ত্রের দিক থেকে মুশরিকটি অধিকতর শক্তিশালী। আমি অপলক নেত্রে সেই ছাহাবী উনাকে ও মুশরিকটাকেও দেখছিলাম। এক সময় সেই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মুশরিক লোকটার মুখোমুখি হলেন।
তিনি তরবারির আঘাত করলেন মুশরিক লোকটির ঘাড় বরাবর। প্রচন্ড আঘাতে উনার তরবারি মুশরিকের ঘাড় ভেদ করে সোজা নিতম্ব অতিক্রম করে গেলো। লোকটি দু’ভাগে বিভক্ত হয়ে মাটিতে নেতিয়ে পড়লো। এবার মুসলিম সৈনিক তিনি উনার মুখের পর্দা সরালেন এবং বললেন, হে হযরত কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আপনি কি দেখছেন? আমি হযরত আবূ দুজানা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। সুবহানাল্লাহ! (দালায়িলুন নুবুওওয়াহ, সুবুলুল হুদা ওয়ার রাশাদ, মাগাযিউল ওয়াকিদী, আল বিদায়া ওয়ান নিহায়া)
সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামযা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ:
হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম উনার সম্মানিত নাম মুবারক, হযরত হামযা আলাইহিস সালাম। উনার কুনিয়াত মুবারক হচ্ছে, আবূ ইয়ালা ও আবূ আম্মারা আলাইহিস সালাম। উনার লক্বব মুবারক সাইয়্যিদুশ শুহাদা, আসাদুল্লাহ, আসাদু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি পবিত্র মক্কা শরীফে বিলাদতী শান মুবারক প্রকাশ করেন এবং পবিত্র মদীনা শরীফে সম্মানিত উহুদের জিহাদে শাহাদাতী শান মুবারক গ্রহণ করেন। তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আপন সম্মানিত চাচা আলাইহিস সালাম।
উনার সম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার সম্মানিতা মাতা হচ্ছেন, সাইয়্যিদাতুনা হযরত হালা বিনতে উহাইব আলাইহাস সালাম। যিনি ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচাতো বোন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামযা ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি সম্মানিত বদর জিহাদের পর সম্মানিত উহুদ জিহাদে অংশগ্রহণ করেন। এমন কি তিনি সম্মানিত উহুদ জিহাদে এক এক করে শক্র নিধন করতে থাকেন। আরতাত ইবনে আব্দে শুরাহবিল নামে পবিত্র মক্কা শরীফের কাফির মুশরিকদের পতাকাবাহীদের মধ্যে একজন ছিলো। সে নিহত হওয়ার পর সিবা’ ইবনে আব্দুল উযযা গুবশানী হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম উনার নিকট আসলো। তার কুনিয়াত ছিলো আবূ নিয়ার। সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামযা আলাইহিস সালাম তিনি তাকে লক্ষ্য করে বললেন, ‘এসো- হে খতনাকারিণীর ছেলে।’ তার মার নাম ছিলো, উম্মু আনমার। সে শুরাইক ইবনে আমর ইবনে ওয়াহাব সাকাফীর পরাধীন ছিলো। (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শা’বীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৭)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৪ তম পর্ব)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৬)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৩ তম পর্ব)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২২ তম পর্ব)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২১ তম পর্ব)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২০ তম পর্ব)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












