কৃষিখাতেও খেলাপী ঋণের চাপ
, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কৃষি খাতে ঋণ বিতরণ বাড়লেও খেলাপি ঋণ ও বকেয়া আদায় নিয়ে উদ্বেগ কাটছে না। গত অর্থবছরের শেষে কৃষিঋণের খেলাপি ও বকেয়া কিছুটা কমেছিল। কিন্তু নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসেই পরিস্থিতি আবার পাল্টেছে। এই দুই মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৪৩৯ কোটি টাকা। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। বিপরীতে বিশেষায়িত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে কিছুটা কমেছে খেলাপি ঋণ। সবমিলে গত আগস্ট শেষে কৃষিতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদন এমন চিত্র উঠে এসেছে।
সংশ্লিষ্টরা জানান, কৃষি খাতে খেলাপি ঋণ বাড়ার পেছনে শুধু ঋণ আদায়ে দুর্বলতা নয়, ঋণ শ্রেণিকরণের নিয়ম কঠোর হওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি ও কৃষিপণ্যের দামের উঠানামারও প্রভাব রয়েছে। ২০২৫ সালে ঋণ শ্রেণিকরণ নীতিমালা কঠোর করার ফলে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ না করা ঋণ দ্রুত বকেয়া ও খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করে। অন্যদিকে সার, জ্বালানি ও সেচের খরচ বাড়ায় কৃষকের উৎপাদন ব্যয় বেড়েছে; বন্যা ও অতিবৃষ্টিতে ফসল নষ্ট হওয়া এবং উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় অনেক কৃষকের আয়ও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। ফলে সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে ঋণ বিতরণে যথাযথ যাচাই-বাছাই ও তদারকির ঘাটতি এবং কৃষিকাজের বাইরে ঋণের অর্থ ব্যবহারের অভিযোগও রয়েছে। এসব কারণে ঋণ বিতরণ ও আদায় বাড়লেও খেলাপি ঋণের চাপ কমছে না।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছর শেষে কৃষি খাতে খেলাপি ঋণ আগের অর্থবছরের তুলনায় ৫.৯২ শতাংশ কমে ১৮ হাজার ৫৭৮ কোটি ৪৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে বকেয়া ঋণ কমে ১৯ হাজার ৮০৭ কোটি ৩৩ লাখ টাকায় নেমে আসে, যা আগের অর্থবছরের তুলনায় ৮.৪৩ শতাংশ কম ছিল। কিন্তু নতুন অর্থবছরের প্রথম দুই মাসে ঋণ পরিস্থিতির সেই উন্নতি ধরে রাখা যায়নি। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের আগস্ট শেষে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৭ কোটি ৩৯ লাখ টাকা। ফলে দুই মাসে এ খাতে খেলাপি বেড়েছে ৪৩৮ কোটি ৯২ লাখ টাকা। একই সময়ে বকেয়া ঋণ বেড়ে হয়েছে ২১ হাজার ৯৩৮ কোটি ৬৯ লাখ টাকা। জুনের তুলনায় বকেয়া বেড়েছে ২ হাজার ১৩১ কোটি ৩৬ লাখ টাকা। অর্থাৎ ঋণ আদায়ের পরিমাণ বাড়লেও কৃষিঋণের একটি বড় অংশ সময়মতো আদায় হচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারিতেও বদলায়নি রেল
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, লাশ ও রোগী নিতে বিড়ম্বনা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ফরম্যাটে আবার সক্রিয় আলবাদর বাহিনী -শাহ আলম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে পাচার হচ্ছিল ১৫ লাখ টাকার রসুন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসন একাডেমি ও পরিকল্পনা কমিশনে নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












